এক্সপ্লোর

Jalpaiguri News: ভোররাতে সীমান্ত এলাকায় বিধ্বংসী আগুন, তড়িঘড়ি ভুটান থেকে দমকল ছুটে আসায় কিছুটা রক্ষে হল

Bhutan Border Fire: ভুটান থেকে চামুর্চির দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার। বানারহাট ব্লকে, ভুটান সীমান্তের চামুর্চি চেকপোস্টে আগুন লাগে ভোররাতে।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: গভীর রাতে আচমকা অগ্নিকাণ্ড। তাও আবার সীমান্তের চেকপোস্টে। তাকে ঘিরে হুলস্থুল কাণ্ড বাধল। ভস্মীভূত হয়ে গেল পর পর বেশ কয়েকটি দোকান (Bhutan Border Fire)। তবে ভুটান থেকে দমকলের ইঞ্জিন সঠিক সময়ে পৌঁছে যাওয়ায় কিছুটা সামাল দেওয়া গেল পরিস্থিতি। বড় ধরনের বিপত্তি এড়ানো গেল বলে মনে করছেন সকলে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় (Jalpaiguri News)। 

ঘণ্টাখানেকের মধ্যে আগুনকে নিয়ন্ত্রণে এনে ফেলা সম্ভব হয়

বৃহস্পতিবার ভোররাতে ভুটান সীমান্ত সংলগ্ন চামুর্চি চেকপোস্টে অগ্নিকাণ্ড ঘটে। বিধ্বংসী আগুনে পর পর তিনটি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে স্থানীয়রা সতর্ক ছিলেন, তড়িঘড়ি খবর দেওয়া হয় ভুটানের দমকল বিভাগে। সেখান থেকে সময়ে ঘটনাস্থলে পৌঁছেও যায় দমকল বাহিনী। তাতেই ঘণ্টাখানেকের মধ্যে আগুনকে নিয়ন্ত্রণে এনে ফেলা সম্ভব হয়। তাতেই কিছুটা রক্ষে হয়েছে বলে মনে করছেন সকলে।  শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল বলে প্রাথমিক তদন্তে ধারণা।

ভুটান থেকে চামুর্চির দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার। বানারহাট ব্লকে, ভুটান সীমান্তের চামুর্চি চেকপোস্টে আগুন লাগে ভোররাতে। ভোর ৪টে নাগাদ একটি দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। প্রথমে জল ঢেলে নিজেরাই আগুন নেভাতে উদ্যোগী হন তাঁরা। কিন্তু তাতে লাভ হয়নি। বরং আশেপাশের দোকানেও ছড়াতে শুরু করে আগুন। তাতেই আর ঝুঁকি নেননি কেউ।

আরও পড়ুন: Abhishek Banerjee: ‘কোনও দিন বিচারব্যবস্থা নিরপেক্ষ হলে, বিচার হবে, বাতিল হবে নন্দীগ্রামের কারচুপির ভোট’, শুভেন্দুগড়ে বললেন অভিষেক

তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বিভাগে। স্থানীয় বাসিন্দারা  ভুটান এবং ধূপগুড়ি দমকল কেন্দ্রে খবর দিলে ভুটান থেকে একটি ইঞ্জিন এসে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনে ফেলে। তাতেই পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। তাঁদের দাবি, দমকল কেন্দ্র অনেক দূরে অর্থাৎ ধুপগুড়িতে থাকায় সময়মতো ইঞ্জিন এসে পৌঁছোতে পারে না অনেক সময়ই।

দেরি হলে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারত বলে আশঙ্কা

দূরত্ব কম হওয়ায় তড়িঘড়ি ভুটান থেকে দমকল বাহিনী এসে পৌঁছে যায় ঘটনাস্থলে। আগুন নিভতে নিভতে যদিও তিনটি দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু  আরও দেরি হলে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারত বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। আগামী দিনে এমন পরিস্থিতি এড়াতে তাই বানারহাটে দমকল কেন্দ্র তৈরির দাবি তুলেছেন সীমান্ত এলাকার বাসিন্দারা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee Party Office: অভিষেকের পার্টি অফিসের ভাঙা অংশের বৈধ কাগজই নেই, লিপস অ্যান্ড বাউন্ডসের দাবি খারিজ রাজ্যের
অভিষেকের পার্টি অফিসের ভাঙা অংশের বৈধ কাগজই নেই, লিপস অ্যান্ড বাউন্ডসের দাবি খারিজ রাজ্যের
Sudip Banerjee : ‘বেইমান’, ‘চোর’, সুদীপ ! পাড়া ছেয়ে গেল পোস্টারে, একসঙ্গে ছাপিয়েছেন কুণাল-তাপস? উত্তর কলকাতায় চাঞ্চল্য
‘বেইমান’, ‘চোর’, সুদীপ ! পাড়া ছেয়ে গেল পোস্টারে, একসঙ্গে ছাপিয়েছেন কুণাল-তাপস? উত্তর কলকাতায় চাঞ্চল্য
West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
Weather Updates: নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget