এক্সপ্লোর

Barrackpore Incident: মামা-ভাগ্নে মিলে ডাকাতির ছক ব্যারাকপুরে! চুরির অভিযোগে আগেও গ্রেফতার সানি

ব্যারাকপুরের আনন্দপুরীকে মৃত্যুপুরীতে বদলে দিয়ে মামার সঙ্গে ভিনরাজ্যে পালানোর ছক ছিল ভাগ্নের। কিন্তু শেষ রক্ষা হল না।

সমীরণ পাল, ব্যারাকপুর: ব্যারাকপুরে (Barrackpore Incident) সোনার দোকানে ডাকাতির ঘটনায় আগেও গ্রেফতার হয়েছিল সফি খান। ছাড়া পেয়েই চলে গিয়েছিল ঝাড়খণ্ডে মামার বাড়িতে। তারপর মামাকে সঙ্গে নিয়ে ব্যারাকপুর ও হাওড়ার একাধিক জায়গায় ডাকাতির ছক কষে। হাওড়ার সোনার দোকানে ডাকাতি বানচাল হলেও ব্যারাকপুরের ডাকাতি-খুনের ঘটনায় ধরা পড়ে যায় মামা-ভাগ্নে।                     

চুরির অভিযোগে আগেও গ্রেফতার সানি : ব্যারাকপুরের আনন্দপুরীকে মৃত্যুপুরীতে বদলে দিয়ে মামার সঙ্গে ভিনরাজ্যে পালানোর ছক ছিল ভাগ্নের। কিন্তু শেষ রক্ষা হল না। মামা জামশেদ আনসারি ও ভাগ্নে সফি খান ওরফে সানি- দু'জনেই এখন পুলিশের জালে।  পুলিশ সূত্রে খবর, সানি কামারহাটি এলাকার কুখ্য়াত দুষ্কৃতী।  বাবা নাসিম খানের হাত ধরেই অপরাধ জগতে হাতেখড়ি হয় তার। গত বছর চুরির অভিযোগে গ্রেফতারও হয়।

গত বছর ৬ অক্টোবর, কামারহাটির বাসিন্দা সরকারি আধিকারিক শাহিদ আনসারি সপরিবারে বেড়াতে যান। সেই সময় তাঁর বাড়িতে চুরির ঘটনা ঘটে। প্রায় ২২ লক্ষ টাকার সোনাদানা ও নগদ দেড়লক্ষ টাকা লুঠের অভিযোগে গ্রেফতার হয় সফি। ধরা পড়ার পর সফিকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সফির মা ওই সরকারি আধিকারিকে বাড়িতে পরিচারিকার কাজ করতেন। সেই সূত্রেই, বাড়িতে কেউ না থাকার সুযোগে চুরি করে সফি। থানায় তার নামে অভিযোগ জানানোয়, সরকারি আধিকারিকের পরিবারকে হুমকিও দেয় সে।                     

কামারহাটির ঘটনায় গ্রেফতার হলেও পরে জামিন পেয়ে ঝাড়খণ্ডে মামা জামশেদের বাড়ি চলে যায়। সেখানেই মামার সঙ্গে ফের অপরাধে জড়ায় ওই দুষ্কৃতী। তারপরই ব্যারাকপুরের সোনার দোকানে ডাকাতি, খুন। ছেলেকে যখন বাঁচানোর চেষ্টা করছেন বাবা, সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, নিশ্চিন্তে সোনার দোকানের সামনে রাখা মোটরবাইকে করে দুষ্কৃতীরা চলে যায় পাতুলিয়ার দিকে। শুধু তাই নয়, পুলিশের চোখে ধুলো দিয়ে গোঁফ দাড়িও কামিয়ে ফেলে সফি। কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশের দাবি, মামা-ভাগ্নে মিলে ব্যারাকপুর ও হাওড়ার একাধিক জায়গায় ডাকাতির ছক কষে। কোথায় কোথায় ডাকাতির পরিকল্পনা ছিল, ধৃতদের কাছ থেকে তা জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন: Healthy Cooking Oils: সুস্বাস্থ্যের অধিকারী হতে চাইলে রান্নায় ব্যবহার করুন এই ৫টি 'হেলদি কুকিং অয়েল'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget