এক্সপ্লোর

Barrackpore Fire Incident: ব্যারাকপুর স্টেশনের কাছে বিধ্বংসী আগুন ! দাউদাউ করে জ্বলছে শপিং মল, বন্ধ যান চলাচল..

Barrackpore Shopping Mall Fire : ব্যারাকপুর স্টেশনের কাছে ঢিল ছোঁড়া দূরত্বে শপিং মলে বিধ্বংসী আগুন ! যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টায় দমকল কর্মীরা

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ব্যারাকপুর স্টেশনের কাছে শপিং মলে বিধ্বংসী আগুন। কলকাতার সাউথসিটি ও অ্যাক্রোপলিসের ছায়া এবার জেলায়। উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরে ঘোষপাড়া রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড।

শপিং মলটিতে নীচে অসংখ্য দোকান, রেস্তোরা, মাল্টিপ্লেক্স। বলাইবাহুল্য ভিড় লেগে থাকে সেখানে। আর তারই মাঝেই শপিংমলে দাউদাউ করে আগুন জ্বলছে। আগুনের লেলিহান শিখা রাস্তা পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। ছড়িয়ে পড়েছে বিরিয়ানীর দোকান পর্যন্ত। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছেছে।  দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করছে। ইতিমধ্যেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে ? কতটা ক্ষয়ক্ষতির পরিমাণ ? এখনও জানা যায়নি। পাশে শিয়ালদা-কৃষ্ণনগরের রেল শাখা রয়েছে। তাই সব মিলিয়ে উদ্বেগ বেড়েছে।

দমকলের ৩ ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। শপিং মলে অগ্নিনির্বাপকের ব্যবস্থা ছিল কিনা, এই প্রশ্নও উঠে এসেছে। যেহেতু রেস্তোরা, তাই গ্যাস সিলিন্ডার থাকার সম্ভাবনা রয়েছে। দমকলকর্মীরা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে। খবর পেতেই বাইরে বেরিয়ে এসেছেন অনেকেই।গত বছর দক্ষিণ কলকাতার কসবার অ্যাক্রোপলিশ মলে আগুন লেগেছিল। এদিকে যেই শপিংমলে একাধিক অফিসও রয়েছে। এদিকে আগুন ধরার পর সিড়ি দিয়ে নামতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছিল অনেককেই। রাখা ছিল কিছু সামগ্রী। বলাইবাহুল্য , ঝা ঝকঝকে শীততাপ নিয়ন্ত্রিত শপিংমলগুলিতে যেখানে এত সুযোগসুযোগ সুবিধা, সেখানে আগুন লাগলে কী করা হবে, ত নিয়ে ঠিক কতটা ভাবা হয় ?

তবে যাই হোক না কেন, আগুনের গ্রাস থেকে কিছুতেই মুক্তি মিলছে না। এশহরেই একের পর এক ঝুপড়ি আগুনে পুড়ে খাক হয়ে গিয়েছিল। সম্প্রতি  পার্ক সার্কাস স্টেশন সংলগ্ন এলাকায় বিধ্বংসী আগুন ছড়িয়েছিল। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল চারিদিক। দাউদাউ করে জ্বলছিল তিলজলার কারখানা। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল দমকলের ১৪ টি ইঞ্জিন। স্টেশন পাশেই থাকায়, ওই দিন বন্ধ  হয়ে গিয়েছিল কিছুটা সময়ের জন্য ট্রেন চলাচল। 

আরও পড়ুন, স্যালাইনকাণ্ডে মুখ্যমন্ত্রীর গ্রেফতারির দাবি শুভেন্দুর, 'স্যালাইন কোম্পানি TMC-র, কত মানুষের যে ক্ষতি করেছেন মমতা..' !

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

Bishnu Prasad Sharma : বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক
বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক
News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Tulu Mondal: গাড়ি থেকে উদ্ধার ৫ কোটি টাকা, আর সেই মামলার ডাকে সাড়া দিয়েই ভবানী ভবনে হাজিরা টুলু মণ্ডলের
গাড়ি থেকে উদ্ধার ৫ কোটি টাকা, আর সেই মামলার ডাকে সাড়া দিয়েই ভবানী ভবনে হাজিরা টুলু মণ্ডলের
Ahishek Banerjee : অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...
অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget