এক্সপ্লোর

Barrackpore Shootout : 'ব্যারাকপুর শ্যুটআউটকাণ্ডের দেড়দিন পর গ্রেফতার ১'

Barrackpore Shootout : ধৃত দুষ্কৃতীর নাম সানি, তার বাড়ি কামারহাটিতে, দাবি পুরপ্রধানের।

সমীরণ পাল, উত্তর চব্বিশ পরগনা :  ব্যারাকপুর শ্যুটআউটকাণ্ডের দেড়দিন পর গ্রেফতার ১, দাবি পুরসভা চেয়ারম্যানের। ধৃত দুষ্কৃতীর নাম সানি, তার বাড়ি কামারহাটিতে, দাবি পুরপ্রধানের।

ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যানের দাবি

সূত্রের খবর,  ঝাড়খণ্ডের ৩ দুষ্কৃতীর সঙ্গে যোগাযোগ ছিল সানির। সোনার দোকান রেইকি করেছিল সানি, খবর সূত্রের। সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হয় দুই মোটরবাইক। হাওড়া ব্রিজ থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ডানলপের দিকে গিয়েছিল ২ মোটরবাইক। ২ মোটরবাইকে ২ জন ছিলেন। 

প্রশ্ন থেকে যাচ্ছে, এই ২ মোটরবাইকে চড়েই কি এসেছিল দুষ্কৃতীরা? তাহলে বাকিরা কি আলাদা করে দলে যোগ দিয়েছিল?
ডাকাতির অছিলায় পরিকল্পিত খুন? খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীদের ভাবাচ্ছে হামলার ধরন। পুলিশকে বিভ্রান্ত করতেই কি ডাকাতির নাটক? খতিয়ে দেখছে পুলিশ। নেপথ্যে বহিরাগত ভাড়াটে খুনি? কোন পথে পালাল দুষ্কৃতীরা? এখনও অন্ধকারে তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, লুঠের উদ্দেশ্যেই হানা দিয়েছিল দুষ্কৃতীরা। 

ঘটনাস্থল থেকে ব্যারাকপুরের পুলিশ কমিশনারের অফিস ও ডেপুটি কমিশনারের অফিসের দূরত্ব দেড় কিলোমিটার। ঘটনাস্থলের একেবারে কাছেই, ব্যারাকপুর স্টেশন। রহড়া থানার দূরত্বও মেরেকেটে ৩ কিলোমিটার। আর টিটাগড় থানার দূরত্ব ৩.৩ কিলোমিটার। এমন একটা এলাকা, যেখানে নিরাপত্তা জোরদার থাকার কথা। সেখানে কী করে এতবড় একটা ঘটনা ঘটিয়ে উধাও হল আততায়ীরা? এই প্রশ্নগুলির উত্তর এখনও অজানা। এলাকায় একই নামে ৩টে সোনার দোকান! 
তাহলে কেন এই দোকানেই হামলা? পুলিশের অনুমান, আগে থেকেই রেকি করেছিল দুষ্কৃতীরা। যেভাবে সামান্য় সময়ের মধ্য়ে অপারেশন শেষ হয়েছে, তাতে মনে করা হচ্ছে নেপথ্যে কোনও পেশাদার গ্য়াং রয়েছে।                     

মাত্র এক মিনিট সাঁইত্রিশ সেকেন্ডের অপারেশন! এক লহমায় শেষ হয়ে যায় ২৭ বছরের একটা তরতাজা প্রাণ! বুধবার ব্য়ারাকপুরে ভরা বাজারের মধ্য়ে, ভরসন্ধেয় এই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে শিউরে উঠেছেন সবাই। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন খোদ তৃণমূল নেতা ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। 

আরও পড়ুন :

শুধু জামাইয়ের মঙ্গল নয়, জামাইষষ্ঠী ব্রতপালনের পিছনে ছিল শাশুড়িদের আরও এক মনস্কামনা

                                                       

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget