এক্সপ্লোর

Junior Doctors Protest: পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তররা, কী পরামর্শ দিচ্ছেন বিশিষ্টরা?

RG Kar News: ৪২ দিন একটানা কর্মবিরতির পর ১০ দিন আংশিকভাবে কাজে ফিরে মঙ্গলবার থেকেই রাজ্যের সমস্ত মেডিক্য়াল কলেজে ফের কর্মবিরতিতে গেছেন জুনিয়র চিকিৎসকরা।

কলকাতা: প্রথম দফায় জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors Protest) পূর্ণাঙ্গ কর্মবিরতিতে সম্পূর্ণ সায় থাকলেও এবার তাঁদের ফের কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত পুর্নবিবেচনার জন্য় পরামর্শ দিচ্ছেন বিশিষ্টদের একাংশ। বুধবার দুপুরে যখন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলে হাঁটলেন জুনিয়র চিকিৎসকরা। তখন প্রায় একই সময়ে, যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে, জুনিয়র ডাক্তারদের উদ্দেশে আন্দোলন জারি রাখলেও কাজে ফেরার পরামর্শের কথা শোনা গেল বিশিষ্টদের একাংশের গলায়। 

কাজে ফেরার পরামর্শ: ৪২ দিন একটানা কর্মবিরতির পর ১০ দিন আংশিকভাবে কাজে ফিরে মঙ্গলবার থেকেই রাজ্যের সমস্ত মেডিক্য়াল কলেজে ফের কর্মবিরতিতে গেছেন জুনিয়র চিকিৎসকরা। চিকিৎসকের বিচার-সহ ১০ দফা দাবিতে, মহালয়ায় মহামিছিল করে পথে নামলেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক বলেন, "মানুষকে জানতে হবে, দিনের শেষে আমরাও মানুষ। তো আমাদেরকে মেরে যদি সব ঠিক করা যায় তাহলে এটার কোনও মানে নেই। যতদিন ডাক্তারের উপরে এরকম হাত উঠবে ততদিন ডাক্তার মারা যাবে, ততদিন এরকম আন্দোলন চলবে।'' একই মঞ্চ থেকে জুনিয়র ডাক্তারদের উদ্দেশে মানুষের কথা মনে রাখার পরামর্শ দিলেন সিনিয়ররা। চিকিৎসক বিপ্লব চন্দ্র বলেন, "রাজ্যে 75 %মানুষ govt হসপিটালের ওপর ভরসা রাখে। দাদা হিসেবে বলবো, তাঁদের কথা ভুলো না।''

প্রথম দফায় জুনিয়র চিকিৎসকদের পূর্ণাঙ্গ কর্মবিরতিতে সম্পূর্ণ সায় থাকলেও এবার তাঁদের ফের কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত পুর্নবিবেচনার জন্য় পরামর্শ দিচ্ছেন বিশিষ্টদের একাংশ। প্রাক্তন তৃণমূল সাংসদ জহর সরকার বলেন, "প্রতিবাদের নানা রূপ আছে। এতে মানুষের সমর্থন যেন না হারায়। পুরো পুরি কর্মবিরতি নয়। স্ট্যাটেজি পাল্টাটে হয়। এমন অনেক শত্রু আছে ওরা কর্মবিরতি করুক ও ভুল করুক। এমন যেন না হয়। ডাক্তাররা তো ক্যাটালিস্ট। সবাই আন্দোলনে আছে।''

বুধবার দুপুরে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলে হাঁটলেন জুনিয়র চিকিৎসকরা। কর্মবিরতি আংশিক প্রত্য়াহারের দশদিন পর ফের পুরোদস্তুর কর্মবিরতিতে যাওয়া নিয়েও মুখ খুললেন। প্রায় একই সময়ে, যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে, জুনিয়র ডাক্তারদের উদ্দেশে আন্দোলন জারি রাখলেও কাজে ফেরার পরামর্শ দিলেন বিশিষ্টদের অনেকে। এদিন চিকিৎসক কুণাল সরকার বলেন, "মানুষের অসুবিধা না করে, সরকারি হাসপাতালের যেন ৭০ দশকের ট্রেড উইনিয়ন না হয়ে যায় । ২টো পাথর ঘষলে উত্তাপ বেরোয় ঠিকই, কিন্তু পাথর ক্ষয়ে যায়।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Durga Puja 2024:সরকারি অনুদান ফেরত, নেই বিজ্ঞাপনও, অনাড়ম্বরভাবে পুজোর আয়োজন বেলগাছিয়ায়

সেরা শিরোনাম

West Bengal News Live: নিউটাউনে অ্যাপ বাইকে স্ত্রী, পিছনে স্বামীর গাড়ির ধাক্কা, দুজনের অবস্থা আশঙ্কাজনক, লাইভ আপডেট
নিউটাউনে অ্যাপ বাইকে স্ত্রী, পিছনে স্বামীর গাড়ির ধাক্কা, দুজনের অবস্থা আশঙ্কাজনক, লাইভ আপডেট
Cancer treatment: সুপ্রিম কোর্টের ভর্ৎসনা, ৭০ শতাংশ পর্যন্ত দাম কমছে ক্যানসারের ওষুধের! কবে থেকে কার্যকর হবে?
সুপ্রিম কোর্টের ভর্ৎসনা, ৭০ শতাংশ পর্যন্ত দাম কমছে ক্যানসারের ওষুধের! কবে থেকে কার্যকর হবে?
RG Kar Hospital: ফের গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যালের পর কাঠগড়ায় আর জি কর হাসপাতাল
ফের গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যালের পর কাঠগড়ায় আর জি কর হাসপাতাল
Kolkata Accident: অ্যাপ ক্যাবে সওয়ার স্ত্রী, ফলো করে এসে গাড়ি নিয়ে পিছন থেকে ধাক্কা মারলেন স্বামী! ভয়ঙ্কর ঘটনা
অ্যাপ ক্যাবে সওয়ার স্ত্রী, ফলো করে এসে গাড়ি নিয়ে পিছন থেকে ধাক্কা মারলেন স্বামী! ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Kajal Sheikh : হামিদুল, সন্দীপন, শিউলির পরে এবার জল্পনা বাড়ালেন কাজল শেখ | TMC | ABP Ananda
DA Hike News: ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্রAnanda
Suvendu Adhikari |
BJP TMC Clash |
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget