এক্সপ্লোর

Basirhat News: বসিরহাটে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, অভিযুক্ত বিজেপি

Basirhat News: বসিরহাটের পিফাবাজারে গুলিবিদ্ধ হলেন আলতাফ আলি নামে এক তৃণমূল কর্মী। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। বর্তমানে ওই তৃণমূল কর্মী আরজি কর হাসপাতালে ভর্তি রয়েছেন।

সমীরণ পাল, বসিরহাট: বসিরহাটে প্রকাশ্যে গুলিবিদ্ধ (Basirhat Shootout) হলেন একজন তৃণমূল (TMC) কর্মী। জখম ওই ব্যক্তির নাম আলতাফ মালি। এই ঘটনায় অভিযোগ উঠছে বিজেপির (BJP) দিকে। যদিও তা সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপির স্থানীয় নেতৃত্ব। বর্তমানে গুলিবিদ্ধ ওই তৃণমূল কর্মী কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাতটা ৪০ মিনিট নাগাদ বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পিফাবাজারের বাঁশতলা এলাকার একটি চায়ের দোকানে তৃণমূল কর্মী আলতাফ মালিকে একা পেয়ে  আচমকা আক্রমণ করে কয়েকজন দুষ্কৃতী। তারপর তাঁকে বেধড়ক মারধর করার সঙ্গে সঙ্গে গুলিও চালায়। এর ফলে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন আলতাফ।  এদিকে গুলির আওয়াজ পেয়ে স্থানীয় লোকেরা ঘটনাস্থলে এসে পৌঁছতেই দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপরই আলতাফকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করার পর আলতাফের শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁকে কলকাতার আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন। বর্তমানে আরজি কর হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি রয়েছেন তিনি। আলতাফ আলিকে হাসপাতালে নিয়ে যাওয়া বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের দাবি, লোকসভা ভোটের ফলে কোণঠাসা হয়ে পড়ায় বিরোধীরাই হামলা চালিয়েছে। 

আরও পড়ুন: Weather Update: রাতেও ভারী বৃষ্টি হবে না তো ! ভয়ঙ্কর রূপ নিতে পারে তিস্তা; আতঙ্কে নদী তীরবর্তী বাসিন্দারা; বিপর্যস্ত উত্তরবঙ্গ

স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত পিফা পঞ্চায়েতে এবার প্রচুর ভোটে লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নরুল। সেই কারণেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওই এলাকার সক্রিয় তৃণমূল কর্মী আলতাফকে গুলি করেছে। হামলাকারীরা বোমাভর্তি ব্যাগ সঙ্গে এনেছিল বলে অভিযোগও। 

যদিও বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, তাদের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ধরনের ঘটনা ঘটতে পারে। পুলিশ নিরপেক্ষ তদন্ত চালিয়ে দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দিক।

প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেই চলেছে। শাসকদলের বিরুদ্ধে নানা জায়গায় আক্রমণ চালানোর অভিযোগ উঠছে বিরোধীদের উপর। আবার উল্টো ঘটনাও ঘটতে দেখা যাচ্ছে। যেমন বসিরহাটে গুলিবিদ্ধ হলেন তৃণমূল কর্মী। তেমনি আমডাঙাতেও একজন তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ উঠেছে। 

আরও পড়ুন: Medinipur Weather: সপ্তাহশেষে বৃষ্টি আসছে? কেমন থাকবে ২ মেদিনীপুরের আবহাওয়া?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget