এক্সপ্লোর

Weather Update: রাতেও ভারী বৃষ্টি হবে না তো ! ভয়ঙ্কর রূপ নিতে পারে তিস্তা; আতঙ্কে নদী তীরবর্তী বাসিন্দারা; বিপর্যস্ত উত্তরবঙ্গ

Landslide in North Bengal: ধসে ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামতির জন্য় আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে কালিম্পংয়ে ১০ নম্বর জাতীয় সড়ক।

কোচবিহার ও জলপাইগুড়ি, শুভেন্দু ভট্টাচার্য ও রাজা চট্টোপাধ্যায় : তীব্র গরমে কার্যত হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের। ঠিক উল্টো চেহারা নিয়ে উত্তরবঙ্গ। বর্ষাও এখনও সেভাবে শুরুই হয়নি, কিন্তু তার আগেই পাহাড়ে টানা ভারী বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ। একে তো কালিম্পং, সিকিম ও ভুটানে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে আবার যোগ হয়েছে গজলডোবা ব্যারেজের জল ছাড়া। দুইয়ে মিলে কার্য ফুঁসছে তিস্তা। শুধু তিস্তা-ই নয়, একসঙ্গে তোর্সা, জলঢাকা, রায়না সহ একাধিক নদীও ভয়াবহ আকার নেওয়ার জায়গায় দাঁড়িয়ে।

পাহাড়ে ভারী বৃষ্টির জেরে জল ঢুকতে শুরু করেছে ডুয়ার্সের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের টোটগাও গ্রামের বেশ কিছু বাড়িতে। তিস্তার জল ঢুকে যাওয়ার আশঙ্কায় ঘুম উড়েছে মালবাজারের ক্রান্তি ব্লকের চ্য়াংমারি ও ডাপাডাঙার বেশ কিছু এলাকার বাসিন্দাদের। গত ২৪ ঘণ্টায় তুফানগঞ্জে ১১৮ মিলিমিটার, কোচবিহারে ৬২ মিলিমিটার ও মাথাভাঙায় ৫৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ পর্যন্ত তিস্তা নদীতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ধসে ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামতির জন্য় আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে কালিম্পংয়ে ১০ নম্বর জাতীয় সড়ক।

কী পরিস্থিতি কোচবিহার ?

কোচবিহার শহর সংলগ্ন ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা যথেষ্ট আতঙ্কে রয়েছেন। এখানে তোর্সা নদী ইতিমধ্যে ফুলেফেঁপে উঠেছে। এখানে যাতায়াতের জন্য থাকা সাঁতো ইতিমধ্যে ভেঙে গিয়েছে। পাহাড়ে টানা কয়েকদিন ধরে যে বৃষ্টি চলছে তার জেরে কোচবিহার তোর্সা-সহ একাধিক নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। তবে, এখনও পর্যন্ত বিপদসীমার নীচেই জল রয়েছে। কোচবিহার হলদিবাড়ি মেখলিগঞ্জে যে তিস্তা নদী আছে, সেখানে ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মাথাভাঙা পর্যন্ত জলঢাকা নদীতেও হলুদ সতর্কতা জারি রয়েছে। পাহাড়ে দু'-তিনদিনের বৃষ্টিতে তোর্সা নদী একেবারে ফুলেফেঁপে উঠেছে। আশপাশে যে বাঁধ রয়েছে সেখানেও ভাঙন শুরু হয়ে গিয়েছে। আতঙ্কিত এখানকার স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের তরফে সবরকমের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহারে। বর্ষা এখনও ভাল করে শুরু হয়নি, তারমধ্যেই নদীগুলির এই চেহারা নিয়েছে, তাতে আগামী দিনে কী পরিস্থিতি হবে তা নিয়ে আশঙ্কায় রয়েছেন নদী সংলগ্ন এলাকার মানুষজন।

কী পরিস্থিতি জলপাইগুড়িতে ?

সিকিম ও ভুটানে লাগাতার বৃষ্টি চলছে। তার জেরেই তিস্তা নদী ভয়ঙ্কর হয়ে উঠছে। আজও জলপাইগুড়ি জেলাজুড়ে প্রবল বৃষ্টি হয়েছে। এখনও বৃষ্টি কিছুটা কমলেও, আগামী ২৪ গণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তিস্তা নদীতে মূলত মৎস্যজীবীদের নামতে বারণ করা হয়েছে। এই পরস্থিতিতে তিস্তার পাড়ে সমস্ত নৌকা বেঁধে রাখা হয়েছে। এদিকে গজলডোবা ব্যারেজ থেকে আজ সকালে ১৫৫০.৫৬ কিউসেক জল ছাড়া হয়েছে। যার জেরে ফুঁসছে তিস্তা। মালবাজার ব্লকের বিভিন্ন এলাকায় জল ঢুকছে। তিস্তা ব্যারেজ থেকে ২০টি লকগেট খুলে দেওয়া হয়েছে। তার জেরেই তিস্তা ফুলেফেঁপে উঠছে। লাগাতার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত নাগরাকাটা ব্লকও কিছুটা ক্ষতিগ্রস্ত। প্রশাসনের তরফে তৎপরতা রয়েছে। বিভিন্ন জায়গায় ত্রাণশিবির খুলে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আশঙ্কা, আজ রাতে যদি ভারী বৃষ্টি হয়ে তিস্তা ভয়ঙ্কর রূপ নেবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ একযোগে মোট ১২ জায়গায় ED অভিযান
কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ একযোগে মোট ১২ জায়গায় ED অভিযান
Metro Railway: দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED
Kolkata News: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget