এক্সপ্লোর

Bayron Biswas Update:'কংগ্রেসে থেকে কাজ করতে পারছিলাম না,' দলবদল নিয়ে ফের একবার সাফাই বায়রনের

বায়রন কি শেষপর্যন্ত বিশ্বাস ভাঙলেন? নাকি, এলাকার উন্নয়নের স্বার্থেই এই বদল?পঞ্চায়েত ভোটের মুখে, বাম-কংগ্রেসের সাগরদিঘি মডেলকে ধাক্কা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিয়েছেন।

কলকাতা: কংগ্রেসে থেকে কাজ করতে পারছিলেন না বলেই তৃণমূলে। দলবদল নিয়ে ফের একবার সাফাই দিলেন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস (Bayron Biswas Update)। তবে এ নিয়ে তাঁকে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস। আর তৃণমূলে যোগ দেওয়ার পরই আটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করা হল সাগরদিঘির বিধায়কের।

ফের একবার সাফাই বায়রনের: বায়রন কি শেষপর্যন্ত বিশ্বাস ভাঙলেন? নাকি, এলাকার উন্নয়নের স্বার্থেই বায়রনের এই বদল? পঞ্চায়েত ভোটের মুখে, বাম-কংগ্রেসের সাগরদিঘি মডেলকে ধাক্কা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে সোমবার তৃণমূলের পতাকা তুলে নিয়েছিলেন। সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে এবং বামেদের সমর্থনে জেতা বায়রন বিশ্বাস। তারপর প্রায় তিনদিন কেটে গেলেও বিতর্ক অব্যাহত। বুধবার ফের একাধিক ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি। 

তৃণমূল নেতা ও সাগরদিঘির বিধায়ক বলেন, “আমি যে পার্টি চেঞ্জ করলাম, TMC জয়েন করলাম, এর একমাত্র কারণ হচ্ছে যে, আমি কংগ্রেসে থেকে কোনও কাজই করতে পারছিলাম না। জনগণ কাজ ছাড়া কিছু বোঝে না। কাজ যখন পাবে, তখন নিজেরাই ভুলে যাবে সবকিছু। তখন সমর্থন করবেন। এখন হয়ত একটু বিক্ষোভ দেখাচ্ছে। কিন্তু আগামীতে ওনারাই আবার সাপোর্ট করবে।’’ এপ্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “যাইহোক সত্যি কথাটা বলেছে যে, বিরোধী দলের বিধায়করা এ রাজ্যে কাজ করতে পারে না। এটুকু অন্তত স্বীকার করেছে।’’ কংগ্রেসের টিকিটে জয়ের পর, নিজের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে আদালতে পর্যন্ত গিয়েছিলেন বায়রন। তৃণমূলে যোগ দেওয়ার পরই, তাঁর বাড়ি কার্যত নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলেছে পুলিশ। বায়রন বলেন, “ভাল লাগছে। আমাকে সেফ গার্ড দিয়েছে। কংগ্রেস থেকে তো নিরাপত্তা দিতে পারেনি। যদি আমার নিজের নিরাপত্তা না থাকে, জনগণের কথা কী ভাবব।’’

বায়রন বিশ্বাসের তৃণমূলে যোগ দেওয়ার পর মঙ্গলবার এ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বারাসাতের তৃণমূল বিধায়ক ও অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী।  তিনি বলেন, “আমি এসব পছন্দ করি না। একজনের ভোটে জিতলাম, তাহলে অন্য দলে কি করে চলে যাবে? তা এটা উচিত নয়। তাহলে তো ঠকানো হবে! যাকে সিম্বল দেখে ভোট দিয়েছে মানুষ, তাহলে সিম্বলটারই মূল্য থাকছে না।’’ এই প্রেক্ষিতে বায়রন বলেন,  “উনি হয়ত জানেন না কতগুলি এমএলএ এমপি গেছে, কংগ্রেস থেকে গেছে। আমি প্রথম নয়। আমি তো একটাই বিধায়ক ছিলাম জোটপ্রার্থীর। তাই এখানে তো পদত্যাগের কোনও প্রশ্নই আসছে না।’’ রাজনৈতিক এই তরজার মধ্যে সাগরদিঘির বিভিন্ন জায়গায় বায়রন বিশ্বাসের পদত্যাগ চেয়ে অব্যাহত রয়েছে বিক্ষোভ।

আরও পড়ুন: Hair Oil: গরমের মরসুমে কোন কোন তেল দিয়ে চুলে ম্যাসাজ করতে পারবেন? কী কী সমস্যা দূর হবে?

সেরা শিরোনাম

Jadavpur News: যাদবপুরে সিপিএমের পার্টি অফিসে হামলা, কড়া প্রতিক্রিয়া সেলিমের
যাদবপুরে সিপিএমের পার্টি অফিসে হামলা, কড়া প্রতিক্রিয়া সেলিমের
News Live: রেজিনগর উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের AJUP পার্টির নেতা গ্রেফতার
রেজিনগর উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের AJUP পার্টির নেতা গ্রেফতার
AJUP Leader Arrest: উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের AJUP পার্টির নেতা গ্রেফতার
উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের AJUP পার্টির নেতা গ্রেফতার
Malda: ফুলাহার, কোশি ও গঙ্গা জল কমেছে তিন নদীরই, বৃষ্টি কমতেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভূতনি
ফুলাহার, কোশি ও গঙ্গা জল কমেছে তিন নদীরই, বৃষ্টি কমতেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভূতনি

ভিডিও

CM Suvendu Adhikari:
Rejinagar By Election: দোলাচল কাটিয়ে ভোটের ময়দানে রবিউল আলম চৌধুরী | ABP Ananda
Suvendu Adhikari on TMC |
Suvendu Adhikari on Tribal Development |
Sumit Roy News | শালবনি জমি জালিয়াতির মামলায় ফের CID হেফাজতে সুমিত রায় | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Couple with Different Surnames: স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
Salman Khan: বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
Weather Update: আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
Weather Alert: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
Vaibhav Sooryavanshi: মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Embed widget