এক্সপ্লোর

Jute Mill Howrah: পুজোর মুখে হাওড়ায় বন্ধ জুট মিল, কর্মহীন ৬০০ কর্মী

Howrah Jute Mill Closed:কর্মচারীদের অভিযোগ ওই মিলের তাঁত বিভাগের শ্রমিকদের অতিরিক্ত কাজ করানোর জন্য চাপ দেওয়া হচ্ছিল

সুনীত হালদার, হাওড়া: সামনেই দুর্গাপুজো। তার আগেই বন্ধ জুটমিল। পুজোর মুখে আচমকা কর্মহীন হয়ে দিশেহারা শয়ে শয়ে পরিবার।  আজ সকালে কর্মীরা কাজে যোগ দিতে এসে দেখেন গেটে ঝুলছে "সাসপেনশন অফ ওয়ার্ক" নোটিশ। এরপর তারা গেটের সামনে ক্ষোভে ফেটে পড়েন। হাওড়ার দাসনগরের জুটমিল বন্ধে অনিশ্চিত ভবিষ্যত ৬০০ কর্মীর। 

কর্মচারীদের অভিযোগ ওই মিলের তাঁত বিভাগের শ্রমিকদের অতিরিক্ত কাজ করানোর জন্য চাপ দেওয়া হচ্ছিল। গত কয়েকদিন ধরে দুটো তাঁত মেশিনের বদলে চারটে মেশিন চালানোর জন্য ওই বিভাগের শ্রমিকদের ওপর রাজ্য শাসকদলের ইউনিয়ন এবং ম্যানেজমেন্ট চাপ দিতে থাকে। কিন্তু তাদের পক্ষে চারটি মেশিন চালানো অসম্ভব। গতকাল এই নিয়ে তারা ম্যানেজমেন্ট এর কাছে প্রতিবাদ জানায়। তারপর আজ সকালে কর্মবিরতির কথা ঘোষণা করে কর্তৃপক্ষ।

কর্মীদের আরও অভিযোগ ওই মিলে সব ধরনের আর্থিক সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত। এদিকে মিল কর্তৃপক্ষ নোটিসে উল্লেখ করেছে তাঁত বিভাগের কর্মীদের বারবার বলা সত্ত্বেও তারা উৎপাদনে নজর দেয়নি। এর ফলে অন্য বিভাগের উৎপাদন মার খেয়েছে। তাই মিলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। 

আরও পড়ুন, ঘূর্ণাবর্তের দাপটে ফের বৃষ্টি দুর্যোগ বঙ্গে? কতদিন চলবে? কোন কোন জেলায় সতর্কতা?

পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত মিলের কাজকর্ম বন্ধ থাকবে।  পুজোর মুখে হঠাৎ কর্মীরা এই নোটিস পেলে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। তারা বুঝে উঠতে পারছেন না কিভাবে এই পরিস্থিতি সামাল দেবেন। তারা চাইছেন আলোচনার মাধ্যমে মিল কর্তৃপক্ষ ফের চালু করুক মিল।

কিছুদিন আগেই কাকিনাড়ার একটি জুট মিল বন্ধ হয়ে যায়। কর্মহীন হয়ে পড়ে কারখানার প্রায় তিন হাজার স্থায়ী অস্থায়ী শ্রমিক। শ্রমিক-মালিক অসন্তোষের জেরে কাকিনাড়ার নফর চাঁদ জুট মিলে উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ, এমনটাই খবর।  শনিবার মিলের ভিতরে শ্রমিক-মালিক অসন্তোষের চরম বিশৃঙ্খলা তৈরি হয়। তারপরে উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়ে কর্তৃপক্ষ। পুজোর মুখে কর্মহীন হয়ে পড়ায় দিশেহারা কর্মীরা।                                                               

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: দানের 'রক্ত-প্লাজমা' পাচার হচ্ছে ভিন রাজ্যে ! স্বাস্থ্য দফতরের তদন্তে চাঞ্চল্যকর তথ্য
Blood Bank Scam: দানের 'রক্ত-প্লাজমা' পাচার হচ্ছে ভিন রাজ্যে ! স্বাস্থ্য দফতরের তদন্তে চাঞ্চল্যকর তথ্য
West Bengal News LIVE: অভিষেকের কার্যালয়ে চলল বুলডোজার, বেআইনি কার্যকলাপ থেকে দুর্নীতি, অত্যাচার নিয়ন্ত্রণ এই পার্টি অফিস থেকে, দাবি এলাকাবাসীর
অভিষেকের কার্যালয়ে চলল বুলডোজার, বেআইনি কার্যকলাপ থেকে দুর্নীতি, অত্যাচার নিয়ন্ত্রণ এই পার্টি অফিস থেকে, দাবি এলাকাবাসীর
Abhishek Banerjee: 'মস্তান-দুষ্কৃতীদের ঠেক ছিল', অভিষেকের অফিসে বুলডোজার চলা প্রসঙ্গে বললেন অভিজিৎ দাস ববির স্ত্রী
'মস্তান-দুষ্কৃতীদের ঠেক ছিল', অভিষেকের অফিসে বুলডোজার চলা প্রসঙ্গে বললেন অভিজিৎ দাস ববির স্ত্রী
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'

ভিডিও

Agnimitra Paul: Rajib Banerjee-র সুর বদল নিয়ে, তাঁর বিদ্রোহী হওয়া নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রা পালের
BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:
Amit Shah | উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নজর দেশের সীমান্ত-নিরাপত্তায় | ABP Ananda LIVE
Abhishek Banerjee : অভিষেকের কার্যালয়ে সামনে দাঁড়িয়ে ৩টি বুলডোজ়ার! যে কোনও মুহূর্তে 'অ্যাকশন'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget