এক্সপ্লোর

West Midnapore: পঞ্চায়েত ভোটের আগে দলবদলের হিড়িক, এবার তৃণমূল ছেড়ে কংগ্রেসে ২০০ নেতা কর্মী

কর্ণাটকে বিপুল জয় পর থেকেই বঙ্গ কংগ্রেসে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে। কর্ণাটকে জয়ের পরদিনই বাঁকুড়ায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন অনেকে। একই ছবি দেখা যায় মেদিনীপুরে।

বিশ্বজিৎ দাস, খড়গপুর: বাঁকুড়া, মেদিনীপুরের পর এবার খড়গপুর (Kharagpur)। তৃণমূল ছেড়ে কংগ্রেসে নাম লেখালেন ২০০ নেতা কর্মী। দুর্নীতির কারণেই শাসকদল ছাড়ছেন নেতা, কর্মীরা- দাবি কংগ্রেসের। দলবদলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে, কোচবিহারের সিতাইয়ে বিভিন্ন দল থেকে শো তিনেক কর্মী যোগদান করলেন তৃণমূলে।

তৃণমূল ছেড়ে কংগ্রেসে: কর্ণাটকে বিপুল জয় পর থেকেই বঙ্গ কংগ্রেসে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে। কর্ণাটকে জয়ের পরদিনই বাঁকুড়ায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন অনেকে। একই ছবি দেখা যায় মেদিনীপুরে। আর এবার মঙ্গলবার সেই ছবি দেখা গেল খড়গপুরে। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন প্রায় ২০০ জন তৃণমূল নেতা ও কর্মী। তাঁদের হাতে দলের পতাকা তুলে দিলেন জেলা কংগ্রেসের সভাপতি সমীর রায়। তিনি বলেন, “প্রায় দুশো জন আজ তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন। এরা তৃণমূলে ছিলেন দীর্ঘদিন। গোটা তৃণমূল দলটা শুধু আজকে চুরির জন্য তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। তারা কংগ্রেসে আসতে চাইছে।’’

অন্যদিকে, কোচবিহারের সিতাইয়ে বিরোধী দলের মধ্যে ফাটল ধরাল তৃণমূল। মঙ্গলবার তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়ার উপস্থিতিতে বিজেপি ও সিপিএম থেকে দল থেকে কয়েকশো কর্মী তৃণমূলে যোগদান করলেন। একুশের বিধানসভা ভোটের আগে দলবদলের স্রোত দেখা গিয়েছিল। এবার পঞ্চায়েত ভোটের আগে সেই ছবি অব্যাহত।                                                                                      

কর্ণাটকে কংগ্রেসের জয়ের ঢেউ দিনকয়েক আগে আছড়ে পড়ল বাঁকুড়াতেও। কর্ণাটকে ফল ঘোষণার পরই, গত রবিবার ছাতনায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন অঞ্চল সহ সভাপতি। সঙ্গে কংগ্রেসে নাম লেখালেন তৃণমূলের ৫০ জন নেতা-কর্মী। পরিবার নিয়ে কংগ্রেসে যোগদান করলেন তাঁরা। অন্যদিকে, ছাতনার তেঘরি গ্রাম পঞ্চায়েতে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিল ৭-৮ টি পরিবার। এদিকে, টাকা দিয়ে যোগদান করানোর অভিযোগ তুলেছে বিজেপি। ২০২১-এ ছাতনা বিধানসভার দখল নিয়েছে বিজেপি। তেঘরি গ্রাম পঞ্চায়েত দীর্ঘদিন ধরেই তৃণমূলের দখলে। ১৮ মে এই ছাতনা ব্লকেই তৃণমূলে নবজোয়ার কর্মসূচির সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান ঘাসফুল শিবিরে অস্বস্তি বাড়াল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

আরও পড়ুন: Causes of Sweating: গরম বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ঘামতে শুরু করি কেন, এর পেছনে বৈজ্ঞানিক কারণ কী ?

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget