এক্সপ্লোর

Howrah KMC: পুজোর আগে হাওড়া পুরসভার সাফাই কর্মীদের একাংশের কর্মবিরতি, জমছে জঞ্জালের পাহাড়!

KMC Howrah News: চাকরির নিরাপত্তা এবং চিকিৎসার কোন সুযোগ নেই। তাই এই নিয়ে ৯ দফা দাবির ভিত্তিতে তারা লাগাতার আন্দোলন  করছেন।

সুনীত হালদার, হাওড়া: পুজোর আগে হাওড়া পুরসভার (Howrah Municipality) সাফাই কর্মীদের একাংশের কর্মবিরতি। ফলে রাস্তার ধারের ভ্যাটে জমছে জঞ্জালের পাহাড়। 

সোমবার সকালে হাওড়ার দাশনগর এলাকার সাফাই কর্মীরা কর্মবিরতি পালন করেন। প্রায় ৩০০ সাফাই কর্মী বোড়ো অফিসে এলেও হাজিরা খাতায় সই করেননি। শনিবারের পর সোমবারেও তারা কর্মবিরতি পালন করেন। তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে সাফাই কর্মীরা কাজ করলেও তাদের দৈনিক মজুরি মাত্র ১৬৪ টাকা। পুজোর আগে মাত্র ১০ টাকা বাড়ানো হয়েছে। পুজোর সময় বোনাস নেই। 

চাকরির নিরাপত্তা এবং চিকিৎসার কোন সুযোগ নেই। তাই এই নিয়ে ৯ দফা দাবির ভিত্তিতে তারা লাগাতার আন্দোলন  করছেন। বেশ কয়েকবার হাওড়া পুরসভার গেটেও বিক্ষোভ দেখান এবং প্রশাসক মন্ডলীর চেয়ারম্যানের কাছে স্মারকলিপি পেশ করেন। তা সত্ত্বেও পরিস্থিতির কোন উন্নতি না হওয়ায় তারা কর্মবিরতি পালন করছেন বলে জানান।                                                                         

তারা জানিয়েছেন তাদের দাবি যদি সহানুভূতির সঙ্গে বিবেচনা না করা হয় তাহলে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে তাদের দাবিদাওয়া নিয়ে আজই হাওড়া পুরসভায় ফের বৈঠকে বসার কথা। এখন সেই বৈঠকের দিকেই তাকিয়ে আছেন সাফাই কর্মীরা।

আরও পড়ুন, পুজোর আগে ফের সংঘাত? মন্ত্রী-বিধায়কদের বেতন সংক্রান্ত সংশোধনী বিলে সই করলেন না রাজ্যপাল

এদিকে, ডেঙ্গুর এই বাড়বাড়ন্তের মধ্যে জঞ্জাল নিয়ে যখন খড়গহস্ত কলকাতা পুরসভা, তখন এই পরিস্থিতি চিন্তার। কলকাতায় ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতি। ৫ নভেম্বর পর্যন্ত কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ভেক্টর কন্ট্রোলের সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। কলকাতা পুরসভার স্বাস্থ্য কেন্দ্রগুলিতে দিনে-রাতে খোলা থাকবে আউটডোর। সপ্তাহে ৪ দিন সোম-বুধ-বৃহস্পতি-শনিবার সকালে আউটডোর খোলা থাকবে। সপ্তাহে ২ দিন মঙ্গল ও শুক্রবার সন্ধেয় খোলা থাকবে আউটডোর। রবিবারও হবে ভেক্টর কন্ট্রোলের কাজ। ভেক্টর কন্ট্রোলের সুপারভাইজার, ইন্সপেক্টর সবাইকে ৫ নভেম্বর পর্যন্ত রবিবারও আসতে হবে কাজে। এই মর্মে নির্দেশিকা জারি করেছে কলকাতা পুরসভা। আজ থেকেই চালু হচ্ছে এই নিয়ম।                       

সেরা শিরোনাম

CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CPM Book Stall : সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের

ভিডিও

Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget