এক্সপ্লোর

Paschim Medinipur:ভাঙচুর বেলদা কলেজের ছাত্র সংসদের তৃণমূল ইউনিয়নের অফিস, জখম ১২

Belda College Clash:বেলদা কলেজে ছাত্র সংঘর্ষে উত্তাল-পরিস্থিতি, ভাঙচুর বেলদা কলেজের ছাত্র সংসদের তৃণমূলের ইউনিয়ন অফিস। জখম দুই কলেজের ১২ জন পড়ুয়া।

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: বেলদা কলেজে ছাত্র (Belda College Clash) সংঘর্ষে উত্তাল-পরিস্থিতি,  ভাঙচুর বেলদা কলেজের ছাত্র সংসদের তৃণমূলের ইউনিয়ন অফিস। জখম দুই কলেজের ১২ জন পড়ুয়া। তাঁদের বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কী জানা গেল?
সূত্রের খবর, পরীক্ষা দেওয়ার জন্য খড়গপুর কলেজের পড়ুয়ারা বেলদা কলেজে এসেছিলেন। এদিন ছিল, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা। অভিযোগ, আজকের পরীক্ষা শেষ হলে বেলদা কলেজের ছাত্র সংসদের অফিসে খড়্গপুর কলেজের ছাত্ররা ঢুকে ভাঙচুর চালান। প্রসঙ্গত, মোবাইল নিয়ে পরীক্ষার হলে ঢোকা নিয়ে বেলদা কলেজ এবং খড়গপুর কলেজে ছাত্রছাত্রীদের মধ্যে ঝামেলার সূত্রপাত হয়েছিল। সে জন্য গত কাল পুলিশও আসে। সাময়িক ভাবে সমস্যার সমাধান হয়েছিল বৃহস্পতিবার। কিন্তু, আজ পরীক্ষার শেষে ফের সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই কলেজের ছাত্রছাত্রীরা। হাতাহাতি এবং মারামারিতে বেশ কয়েকজনের মাথা ফেটেছে বলে অভিযোগ। তাঁদের বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।। ঘটনাস্থলে আসে বেলদা থানার পুলিশ এবং বেলদার এসডিপিও রিপন বাউল। তবে কলেজ কর্তৃপক্ষের এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
খড়্গপুর থেকে পরীক্ষা দিতে আসা একটি ছাত্রের অভিযোগ, 'আমরা পরীক্ষা দিয়ে বেরিয়ে এসেছিলাম। এখন ইউনিয়নের ছেলেরা রড নিয়ে হামলা চালায়। আমাদের ছাত্রছাত্রীদের মারধর করা হয়। সামনে পুলিশ দাঁড়িয়েছিল। কিন্তু কোনও ব্যবস্থা নেয়নি। গত কাল আমাদের ছেলেদের একটি ফোন চুরি হয়ে গিয়েছিল। সেই নিয়ে অশান্তির সূত্রপাত। আজ টিএমসি ইউনিয়নের ছেলেরাই মারধর করেছে। আমাদের ছেলেকে বাঁচাতে করতে গিয়ে আমরাই আক্রান্ত হয়েছি।'

প্রেক্ষাপট...
এ রাজ্যে শিক্ষাঙ্গনে সংঘর্ষের ঘটনা একেবারে অপরিচিত নয়। বিশেষত কলেজে অশান্তির অভিযোগ বার বার শোনা গিয়েছে। খোদ কলকাতার কলেজগুলিও ব্যতিক্রম নয়। গত অগাস্টে টিএমসিপির দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠেছিল দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ। জখম হন বেশ কয়েকজন, ঝরে রক্ত। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান আক্রান্তরা। ঘটনাস্থলে পৌঁছয় পাটুলি থানার পুলিশ। ক্যাম্পাসে মদ্যপানের অভিযোগ ঘিরে তুলকালাম বাধে। এই ঘটনার কয়েকদিন আগেই আবার প্রায় একই কারণে শিরোনামে এসেছিল কোচবিহারের শীতলকুচি কলেজ। সেখানেও টিএমসিপির ২ গোষ্ঠীর সংঘর্ষে রক্ত ঝরে। টিএমসিপি জেলা সভাপতির উদ্দেশে গো-ব্যাক স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। টাকার বিনিময়ে কলেজে ইউনিট খুলছেন টিএমসিপি জেলা সভাপতি, অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় টিএমসিপির অপর গোষ্ঠী। 

আরও পড়ুন:'দুর্নীতিতে যুক্ত BJP প্রধান..', কোচবিহারে আরও এক গ্রাম পঞ্চায়েতে তালা ঝোলাল TMC

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget