এক্সপ্লোর

Dengue Death: ডেঙ্গি সংক্রমিত হয়ে বেলেঘাটা আইডি-র প্রশাসনিক কর্তার মৃত্যু

Dengue Death: গতকাল অনির্বাণের প্লেটলেট নেমে আসে ১৬ হাজারে। পরে পরিস্থিতি স্থিতিশীল হলেও, আজ সকালে ফের অবস্থার অবনতি হয়।

কলকাতা: ডেঙ্গি সংক্রমিত হয়ে বেলেঘাটা আইডি-র প্রশাসনিক কর্তার মৃত্যু হল। ১ নভেম্বর ভর্তি হয়েছিলেন বেলেঘাটা আইডি-তে। মৃতের নাম অনির্বাণ হাজরা, তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। গতকাল অনির্বাণের প্লেটলেট নেমে আসে ১৬ হাজারে। পরে পরিস্থিতি স্থিতিশীল হলেও, আজ সকালে ফের অবস্থার অবনতি হয়। অনির্বাণকে সিসিইউ-তে স্থানান্তরিত করা হয়, সেখানেই তাঁর মৃত্যু। 

দিনে দিনে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গি। থামছেই না মৃত্যুমিছিল! আক্রান্ত প্রায় ৫০ হাজার! রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৭০ পেরিয়ে গেছে। প্রতিদিন তরতরিয়ে বাড়ছে সংক্রমণের গ্রাফ। কলকাতা থেকে উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ থেকে হাওড়া, মারাত্মকভাবে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

  • সব থেকে ভয়ানক পরিস্থিতি উত্তর ২৪ পরগনায়। এক সপ্তাহে সেখানে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন, ১ হাজার ১৬৬ জন।
  • দ্বিতীয় স্থানে মুর্শিদাবাদ। ৭ দিনে, নবাবের জেলায় আক্রান্ত, ৮৬৪ জন।
  • তৃতীয় স্থানে কলকাতা। এক সপ্তাহে আক্রান্ত ৬৮১ জন।

পুর এলাকায়, ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধির নিরিখে রাজ্যে প্রথম স্থানে কলকাতা। এক সপ্তাহে আক্রান্ত হয়েছে ৬৮১ জন। মোট আক্রান্তের সংখ্যা, প্রায় সাড়ে ৫ হাজার। এর মধ্যে ১২ নম্বর বরোয় আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। ১ হাজার ১২৮। এরপরই রয়েছে ১০ নম্বর বরো। সেখানে আক্রান্ত ৮৫৬।

কলকাতার পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে ব্যারাকপুর ও হাওড়া পুরসভার পরিসংখ্যানও। ব্যারাকপুরে এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত হয়েছে ৪০৮ জন। হাওড়ায় ২৩১ জন। ব্লকস্তরে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি মুর্শিদাবাদে। লালগোলা ব্লকে এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ১৮০জন।  এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনার রাজারহাট। সেখানে আক্রান্তের সংখ্যা ৬৬। জলপাইগুড়ির মাল ব্লকে একসপ্তাহে ডেঙ্গি আক্রান্ত হয়েছে ৪৭ জন।  দার্জিলিং-এর মাটিগাড়া ব্লকে আক্রান্তের সংখ্যা ৪৩। 


পজিটিভিটি রেটে শীর্ষে রয়েছে কলকাতা- ২৪.০৮%

দ্বিতীয়স্থানে জলপাইগুড়ি ২৪.০৫%

হুগলিতে পজিটিভিটি রেট ২০.৮%

পার্বত্য শহর কালিম্পংয়েও ভয়ঙ্কর ডেঙ্গির প্রকোপ। সেখানে পজিটিভিটি রেট ১৯.০৫%। 

গত ২৭ অক্টোবর রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৪২ হাজার ৬৬৬। ৫ দিনে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫০ হাজারের কাছাকাছি চলে গেছে। রাজ্যের পুরসভা ভিত্তিক এলাকার মূল্যায়নে দেখা যাচ্ছে, গত দেড় মাস ধরে, প্রত্যেক সপ্তাহে, ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধির নিরিখে প্রথম স্থানে থাকছে কলকাতা পুরসভা এলাকা।

পুরসভার ১, ৮, ৯, ১০, ১১ ও ১২ নম্বর বরোয় ডেঙ্গি সংক্রমণের বৃদ্ধির হার বেশি। তাই ওই ৬টি বরোর দিকে বাড়তি নজর রাখছে প্রশাসন। জেলাগুলির নিরিখে, ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধির নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। চলতি সপ্তাহে মুর্শিদাবাদেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হঠাৎ বৃদ্ধি পায়। সেখানে স্বাস্থ্য দফতরের একটি বিশেষ মনিটরিং টিম পাঠানো হয়েছে। 

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ৪ সপ্তাহে মুর্শিদাবাদের লালগোলা অঞ্চলে ডেঙ্গি সংক্রমণ সর্বাধিক। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেন স্বাস্থ্য সচিব। সূত্রের খবর, দক্ষিণ কলকাতায় সংক্রমণ বৃদ্ধির হার নিয়ে বিশদে আলোচনা হয়েছে।

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget