এক্সপ্লোর

Kolkata News: একসময়ের মিত্রই কি আজ শত্রু ? বেলেঘাটাকাণ্ডে Viral ভিডিও ঘিরে উঠল নয়া প্রশ্ন

Beleghata Incident: একসময়ের মিত্রই কি আজ শত্রু? বেলেঘাটাকাণ্ডে একটি ভাইরাল ভিডিও ঘিরে মাথাচাড়া দিয়েছে এই প্রশ্ন।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: একসময়ের মিত্রই কি আজ শত্রু? বেলেঘাটাকাণ্ডে (Beleghata Incident) একটি ভাইরাল ভিডিও ঘিরে মাথাচাড়া দিয়েছে এই প্রশ্ন। 'রাজু নস্কর আমার অভিভাবক', কর্মীসভায় বলতে শোনা গেছে, তৃণমূল কাউন্সিলরকে (TMC Councillor)। বয়সে বড়, তাই অভিভাবক বলেছি। সাফাই দিলেন রাজু গোষ্ঠীর বিরোধী অলকানন্দা দাস (Aloknanda Das)।

বেলেঘাটায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের (TMC inner Clash) ঘটনায়, ইতিমধ্যে মূল অভিযুক্ত তৃণমূল নেতা রাজু নস্করকে গ্রেফতার করেছে পুলিশ। ৩০ এপ্রিলের সংঘর্ষের ঘটনার জন্য প্রথম থেকেই যার দিকে আঙুল তুলে আসছেন, এলাকার তৃণমূল কাউন্সিলর অলকানন্দা দাস এবং তাঁর বাবা তৃণমূলের ব্লক সভাপতি অলোক দাস। কিন্তু, এরই মধ্যে বেলেঘাটাকাণ্ডে নতুন বিতর্ক উস্কে দিল ভাইরাল হওয়া এই ভিডিও। যেখানে তৃণমূলের কর্মিসভায় প্রকাশ্যে, নিজের বাবার পাশাপাশি রাজু নস্করকেও ব্যাঙ্কার এবং অভিভাবক হিসেবে তুলে ধরেছেন তৃণমূল কাউন্সিলর। 

কলকাতা পুরসভা ৩৪ নম্বর ওয়ার্ডের  তৃণমূল কাউন্সিলর অলকানন্দা দাস বলেন, ওই আমার দু'টো ব্যাঙ্ক, আমার যারা পার্টি কর্মীরা আছে, তারা জানে, আমার দু'টো ব্যাঙ্ক। একটা অলোক দাস, আরেকটা রাজু নস্কর। আমার অভিভাবকের মধ্যে আরেকজন হচ্ছেন, রাজু নস্কর মহাশয়। আমার বাবা যখন থাকেন না, তখন আমার অভিভাবকের জায়গাটা উনি ডিল করেন, তাঁর নাম রাজু নস্কর মহাশয়। 

আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 

কিন্তু, কবে এই বক্তব্য রেখেছিলেন তৃণমূল কাউন্সিলর? রাজু নস্করের অনুগামী তৃণমূল কর্মী বলেন, পুরভোটের প্রচারে কর্মিসভায় এই বক্তব্য রেখেছিলেন অলকানন্দা। ও যেভাবে জিতেছে বা লিড পেয়েছে, রাজু না থাকলে তা সম্ভব হত না। ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা স্বীকার করেছেন অলকানন্দা। সেই সঙ্গে রাজু নস্করকে অভিভাবক হিসেবে তুলে ধরার কারণ বলতে গিয়ে সাফাইও দিয়েছেন তিনি।

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ? 

প্রসঙ্গত, বেলেঘাটায় (Beleghata) তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে গুলিকাণ্ডের একসপ্তাহ পর ওড়িশা (Odisa) থেকে রাজু নস্কর-সহ ৪ জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। ৩০ এপ্রিল ওই ঘটনার পর এলাকা থেকে উধাও হয়ে গিয়েছিলেন তৃণমূল (TMC) নেতা রাজু নস্কর। পুলিশ সূত্রে খবর, শাগরেদদের নিয়ে ওড়িশার গোপালপুরের বিলাসবহুল রিসর্টে গা ঢাকা দিয়েছিলেন। সেখানে হানা দিয়ে রাজু-সহ ৪ জনকে পাকড়াও করে লালবাজারের গোয়েন্দা শাখার পুলিশ।  ধৃতদের বিরুদ্ধে  খুনের চেষ্টা, হিংসা ছড়ানো, অস্ত্র আইন-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget