এক্সপ্লোর

Belgharia Incident: প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদে শিক্ষককে বেধড়ক মার, গ্রেফতার ১ তরুণী, অধরা বাকিরা

Belgharia Teacher Attacked: সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল কয়েকজন যুবকের সঙ্গে এক তরুণীও আঁকার শিক্ষক নিরুপম পালকে বেধড়ক মারধর করছে।

সমীরণ পাল, বেলঘরিয়া : বেলঘরিয়ায় মদ্যপানের প্রতিবাদ করে আক্রান্ত শিক্ষক। রাস্তায় ফেলে আঁকার শিক্ষককে বেধড়ক মারধর। নিমতা থেকে গ্রেফতার ১ তরুণী, এখনও অধরা বাকি অভিযুক্তরা। বেলঘরিয়ার নন্দননগরে ঝিলপাড়ে বসে মদ খাচ্ছিলেন ৫ যুবক ও ১ তরুণী। প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় মারধর, অভিযোগ শিক্ষকের। রাস্তায় ফেলে শিক্ষককে কিল-চড়-ঘুষি, CCTV ফুটেজে ধরা পড়েছে ছবি। নিমতা থেকে এসেছিলেন ওই তরুণী ও ৫ যুবক, পুলিশ সূত্রে খবর। ধৃত তরুণীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি ৫ যুবকের খোঁজ পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, নিমতা থেকে এসেছিলেন এই ৬ জন। অধরা ৫ জনের খোঁজ চালাচ্ছে পুলিশ। 

অভিযুক্তরা সকলেই বহিরাগত। নিমতা এলাকায় বাড়ির কাছ থেকেই তরুণীকে গ্রেফতার করা হয়েছে। বাকিরাও সেখানকারই অনুমান পুলিশের। নিমতা থেকে এসে আড্ডা দিচ্ছিল এই দলটি। আগামীকাল তরুণীকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। আপাতত তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি অভিযুক্তদের খোঁজ চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। এই প্রথম নয়, বহিরাগতদের দাপাদাপি এর আগেও হয়েছে বেলঘরিয়ায়। কামারহাটির ৩১ নম্বর ওয়ার্ডে এবারের এই ঘটনা ঘটেছে। এলাকাটি শান্তি এবং অভিজাত এলাকা বলেই পরিচিত। সেখানেই ভোরবেলা প্রকাশ্য রাস্তায় বসে মদ খাচ্ছিল অভিযুক্তরা। সেই সময়েই ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন আঁকার শিক্ষক নিরুপম পাল। প্রকাশ্যে এভাবে মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেন তিনি। আর তার জেরেই রাস্তায় ফেলে তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যুবকদের সঙ্গে পাল্লা দিয়ে নিরুপমকে কিল, চড়, লাথি, ঘুষি মারছে এক তরুণীও। এই তরুণীকেই গ্রেফতার করেছে বেলঘরিয়া থানার পুলিশ। 

আক্রান্ত শিক্ষক জানিয়েছেন, গতকাল রাতে এক আত্মীয়ের বাড়িতে কৌশিকী অমাবস্যার কালীপুজোর নিমন্ত্রণ ছিল তাঁর। সেখান থেকেই আজ ভোরবেলা বাড়ি ফিরছিলেন তিনি। বেলঘরিয়ার নন্দনগরে ঝিলপাড়ের কাছে আসতেই তিনি দেখতে পান রাস্তায় বসে মদ্যপান করছে কয়েকজন। প্রতিবাদ করেন তিনি। এরপরই তার উপর চড়াও হয় ওই মদ্যপদের দল। তাঁর বাইক ফেলে দেওয়া হয়, মোবাইল কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। এরপর শুরু হয় বেধড়ক মারধর যা ধরা পড়েছে রাস্তায় থাকা সিসিটিভি ক্যামেরায়। এই ফুটেজ খতিয়ে দেখেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। বাকি অভিযুক্তদের পুলিশ কবে গ্রেফতার করে সেটাই এখন দেখার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget