এক্সপ্লোর

Belgharia Arrest: বেলঘরিয়ায় আক্রান্ত প্রতিবাদী, গ্রেফতার মূল অভিযুক্ত সহ তিন

Belgharia News: পাড়ায় অসামাজিক কাজ, চাঁদার জুলুমবাজি, প্রতিবাদ করায় বেলঘরিয়ায় যুবককে মারধরের অভিযোগে টাকির গেস্ট হাউস থেকে গ্রেফতার মূল অভিযুক্ত রোহিত সিং-সহ ৩ জন।

কলকাতা: বেলঘরিয়ায় আক্রান্ত প্রতিবাদী আদিত্য মোহান্তি। রোহিত সিংহ-সহ ৬ জনের বিরুদ্ধে বেলঘরিয়া থানায় FIR দায়ের করা হয়। ঘটনায় এবার গ্রেফতার মূল অভিযুক্ত রোহিত সিংহ সহ ৩ জন। ধৃতদের একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। 

পাড়ার মধ্যে অসামাজিক কার্যকলাপ ও চাঁদার জুলুমবাজির প্রতিবাদ করায় উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায় এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এলাকারই এক দল দুষ্কৃতীর বিরুদ্ধে। পাড়ায় অসামাজিক কাজ, চাঁদার জুলুমবাজি, প্রতিবাদ করায় বেলঘরিয়ায় যুবককে মারধরের অভিযোগে টাকির গেস্ট হাউস থেকে গ্রেফতার মূল অভিযুক্ত রোহিত সিং-সহ ৩ জন। অন্যদিকে, মাথা ও চোখের নীচে গুরুতর চোট পেয়ে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি আক্রান্ত যুবক আদিত্য মহান্তি। তাঁর পরিবারের অভিযোগ, এলাকায় মদের ঠেক নিয়ে প্রতিবাদ করেন আদিত্য। সেই আক্রোশে শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে তাঁকে ঘিরে ধরে গণেশ পুজোর চাঁদা চায় কয়েকজন। চাঁদা না দেওয়ায় রাস্তায় ফেলে বেধড়ক পেটানো হয় ওই যুবককে। রোহিত সিং-সহ ৬ জনের বিরুদ্ধে বেলঘরিয়া থানায় FIR দায়ের হয়। আক্রান্ত যুবকের বাবা অশোক মোহান্তি বলেন, "একটা ৫০ হাজার টাকা গণেশ পুজোর চাঁদা চাওয়ার জন্য। পায়ের উপরে বাইকটা ফেলে দিয়ে, বুকের উপরে চড়ে গিয়ে, পুরো বন্দুক ছিল, বন্দুকের বাম দিকের চোখটাকে পুরো ভাল করে মেরেছে। ইটের মধ্যে মেরেছে, রক্ত সব বেরিয়ে যাচ্ছে।''

পুলিশ সূত্রে খবর, ২৫ নম্বর ওয়ার্ডে একটি কালীপুজোর কমিটি গঠন করা নিয়ে গন্ডগোলের সূত্রপাত। শুক্রবারও এই নিয়ে বচসা হয় দু'পক্ষের। আক্রান্ত যুবকের দাবি, শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে তাঁকে ঘিরে ধরে একদল দুষ্কৃতী। গণেশ পুজোর জন্য প্রায় ৫০ হাজার টাকা চাওয়া হয় বলে অভিযোগ। দিতে অস্বীকার করায়, রাস্তায় ফেলে তাঁকে বেধড়ক মারধর করা হয়। মাথা ও চোখের নীচের অংশে গুরুতর চোট পেয়ে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি যুবক। শনিবার রাতেই বেলঘরিয়া থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত রোহিত সিংহকে এবং টাকির গেস্ট হাউস থেকে ধরা পড়ে তার দুই সহযোগী সায়ন দাস ও সৌরভ দাস। আক্রান্ত যুবকের অভিযোগ, "পাবলিকের রাস্তায় দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে কথা বলছি। আমি আমার ভাইয়ের সাথে কথা বলছি। এইটুকু বলেছি ব্যাস। আমাকে মারধর শুরু করে দিল এবং মুখ ফাটিয়ে দিল। কোনও কারণ ছাড়া। রোহিত পরে এসেছে। পরে এসে ও মারল।''

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget