এক্সপ্লোর

Belgharia Shoot Out: বেলঘরিয়া শ্যুটআউট কাণ্ডের প্রধান অভিযুক্ত ইন্দল যাদব গ্রেফতার

North 24 Parganas: পুলিশ সূত্রে খবর, ঘটনার পরেই দেশের বাড়ি বিহারের সিওনে গা ঢাকা দেয় ইন্দল।

সমীরণ পাল, বেলঘরিয়া: বেলঘরিয়া শ্যুটআউট কাণ্ডের প্রধান অভিযুক্ত ইন্দল যাদবকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। ঘটনার ৭দিনের মাথায় আসানসোল থেকে তাকে গ্রেফতার করা হয়। 

পুলিশ সূত্রে খবর, ঘটনার পরেই দেশের বাড়ি বিহারের সিওনে গা ঢাকা দেয় ইন্দল। পুলিশ সূত্রে খবর, সেখানে তদন্তকারীরা পৌঁছতেই বিহার থেকে আসানসোলে পালিয়ে এলেও শেষরক্ষা হয়নি। আসানসোল থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। আগামীকাল ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে বেলঘরিয়া শ্যুটআউটকাণ্ডের প্রধান অভিযুক্তকে।

শনিবার রাত পৌনে ৯টা নাগাদnবেলঘরিয়ায় উত্তর বাসুদেবপুরের এই এলাকায় গুলি চলে। গুলিবিদ্ধ হন, আগরপাড়ার টেক্সম্যাকো কারখানার INTTUC-র সাধারণ সম্পাদক বিকাশ সিং। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাড়ির কাছেই দলীয় কর্মীদের সঙ্গে চা খাচ্ছিলেন তৃণমূল নেতা। অভিযোগ, সেই সময় মোটরবাইকে চেপে আসে হেলমেট পরা ৩ যুবক। চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা INTTUC নেতাকে লক্ষ্য করে তারা গুলি চালায়। বিকাশের পেটে গুলি লাগে। তাঁকে RG কর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। পানিহাটি থেকে ডাক্তার দেখাতে এসে, ওই দোকানেই চা খাচ্ছিলেন সন্তু দাস নামে এক যুবক। দুষ্কৃতীদের হামলার মাঝে পড়ে গুলিবিদ্ধ হন তিনিও। তাঁর কোমরে গুলি লাগে।

তদন্তে নেমে পুলিশ সূত্রে দাবি করা হয়, INTTUC নেতা বিকাশ সিংয়ের ওপর হামলায় মূল অভিযুক্ত ইন্দল যাদব। এক তরুণীর সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে তৃণমূল নেতার সঙ্গে ওই ব্যক্তির টানাপোড়েন চলছিল। তরুণীর পরিবার তাঁকে বিহারে পাঠিয়ে দেয়। এরপরই ইন্দলের সঙ্গে বিকাশের গন্ডগোল চরমে ওঠে। স্থানীয়রা জানিয়েছেন, বেশ কিছুদিন এলাকাছাড়া ছিল ইন্দল। বিকাশকে গুলি করার পর, ইন্দল তাঁর বুকে পা দিয়ে দাঁড়িয়েছিল বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। পুলিশ সূত্রে দাবি, যে মোটরবাইকে চড়ে ইন্দল ও তার দুই সঙ্গী এসেছিল, সেই বাইকের মালিক টেক্সম্যাকো কারখানার শ্রমিক ভিকি যাদব। পুলিশের দাবি, দুটি বাইক ব্যবহার করা হয়েছিল। শুধু মূল অভিযুক্ত ইন্দল যাদব নয়, গুলি চালিয়েছিল গ্রেফতার হওয়া তৃণমূল কর্মী ভিকি যাদবও। এদিকে পুলিশের বিরুদ্ধে মামলা সাজানোর মারাত্মক অভিযোগ তুলেছেন খোদ তৃণমূল কাউন্সিলরই। ওই ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রাই বলেন, "ভিকির নামে কেস সাজানো হচ্ছে। আমি বলছি...জোর গলায় বলছি, ভিকি ছিল না। ভুল কেস সাজানো হচ্ছে, ভিকির নামে।''

আরও পড়ুন: Shantiniketan Dol Yatra: : দোলে জমজমাট ভিড়, রঙের উৎসবে মেতেছে শান্তিনিকেতন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও, শিবির বদলে বিস্ফোরক তৃণমূল জমানার প্রাক্তন মন্ত্রী
এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও, শিবির বদলে বিস্ফোরক তৃণমূল জমানার প্রাক্তন মন্ত্রী
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
TMC News: ‘দিদি অভিষেককে সরিয়ে দিলেই পুরনোরা ফিরে আসবে, নেতা হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়’, মমতার হাত ছেড়ে ‘ঋতব্রত-তৃণমূলে’ রবীন্দ্রনাথ ঘোষও
‘দিদি অভিষেককে সরিয়ে দিলেই পুরনোরা ফিরে আসবে, নেতা হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়’, মমতার হাত ছেড়ে ‘ঋতব্রত-তৃণমূলে’ রবীন্দ্রনাথ ঘোষও
Abhishek Banerjee: সেবাশ্রয়ে 'চিকিৎসা'র ফলে পা বাদ, ফের FIR অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে
সেবাশ্রয়ে 'চিকিৎসা'র ফলে পা বাদ, ফের FIR অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

ভিডিও

Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের
TMC News: 'উনি তো আমন্ত্রিত নন', 'ঋতব্রত-তৃণমূল'-র বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে বললেন ঋতব্রত
Suvendu Adhikari News: 'আমরা চাই না, কোনও সংস্থা সরাসরি জমি কিনে আরেকটা সিঙ্গুর-নন্দীগ্রাম হোক', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Sukanta Majumdar: 'সব ব্যাঙ-এর মতো লাফ দিয়ে দিয়ে এদিকে, ওদিকে যাচ্ছে', তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের
TMC News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget