এক্সপ্লোর

Belgharia Teacher Beaten: বেলঘরিয়ায় মদ্যপানের প্রতিবাদ, রক্তাক্ত শিক্ষক! উল্টে টিচারের নামেই 'কটূক্তির অভিযোগ', নিমতা থেকে গ্রেফতার তরুণী-সহ ৪

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা প্রত্য়েকেই এলাকায় বহিরাগত। তারা নিমতা থেকে নন্দননগরে এসে মদের আসর বসিয়েছিল

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ঝিলপাড়ে বসেছিল মদের আসর। পাশ দিয়ে যাচ্ছিলেন এক শিক্ষক।  একদল বহিরাগত তরুণ-তরুণীর এহেন কাজ মোটেও ভাল লাগেনি শিক্ষকের। তাই প্রতিবাদ করেন। তবে রক্তাক্ত, ক্ষতবিক্ষত হয়ে সেই প্রতিবাদের মাসুল দিতে হল আঁকার শিক্ষককে। 

কৌশিকী অমাবস্যার পুজো সেরে শনিবার সকাল পৌনে ৬টা নাগাদ বাড়ি ফিরছিলেন।  নেতাজিপল্লি A ব্লকে ঝিল পাড়ে বসে জনা আটেক তরুণ ও এক তরুণীকে মদ খেতে দেখে বাইক থামিয়ে এগিয়ে যান তিনি। প্রকাশ্যে মদের ঠেকের প্রতিবাদ করেন। অঙ্কন শিক্ষক ফিরে এসে নিজের বাইকে বসতেই মত্ত যুবকরা তাঁর ওপর চড়াও হন। 

প্রকাশ্যে আসা সিসিটিভিতে দেখা যাচ্ছে, একজন ঠাটিয়ে থাপ্পড় মারেন ওই শিক্ষককে। এরপর ওই শিক্ষক কাউকে ফোন করতে গেলে, তাঁর হাতে মেরে মোবাইল ফোনও ফেলে দেয় ওই তরুণ। প্রতিরোধ করতে গিয়ে আক্রান্ত শিক্ষকও হামলাকারী তরুণকে এক চড় কষিয়ে দেন। 

এরপর ৫ মত্ত তরুণ একসঙ্গে চড়াও হয়ে ওই অঙ্কন শিক্ষককে মারধর করতে শুরু করে। চলতে থাকে ঘুষি, লাথি, দেওয়ালে ঠেকিয়ে পিছমোড়া করে মার- কিছুই বাদ যায়নি। মত্ত তরুণীও শিক্ষকের চুলের মুঠি ধরে মারতে থাকেন। রাস্তার ওপরেই চলতে থাকে শিক্ষক নিগ্রহের তাণ্ডব। 

আক্রান্ত শিক্ষক নিরুপম পাল বলেন, 'পৌনে ৬টা নাগাদ বাড়ি ফিরছিলাম। তখন দেখি, রাস্তার মধ্যে ৭-৮ জন ছেলে আর একটা মেয়ে দিনে, দিনের আলো ফুটে গিয়েছে তখন ড্রিঙ্ক করছে। যথারীতি আমি তাদের বললাম যে, এখন তোমরা কেন ড্রিঙ্ক করছো? ওই কথা বলাতেই, ওরা আমার দিকে তেড়ে আসে এবং আমাকে মারধর শুরু করে। আমাদের নন্দননগর লোকনাথ মন্দিরের সামনে।' আক্রান্ত শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়। বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করে তাঁর পরিবার। 

এরপর নিমতায় মামার বাড়ি থেকে অভিযুক্ত তরুণী মন্দিরা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত তরুণীর দিদিমা বলেন, 'কালীপুজো বলে বেরিয়েছিল। মদ খাওয়ার কথা স্বীকার করেছে। লখনউয়ে কাজ করে। কী কাজ করে জানি না। মাঝে মাঝে আসে।' 

এদিকে আক্রান্ত শিক্ষকের দাদা রতন পাল বলেন, 'পুলিশ প্রথমে পাত্তাই দিতে চায়নি। এবিপি আনন্দের খবর সম্প্রচারের পরে পুলিশ তৎপর হয়েছে।' 

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা প্রত্য়েকেই এলাকায় বহিরাগত। তারা নিমতা থেকে নন্দননগরে এসে মদের আসর বসিয়েছিল। ধৃত তরুণীকে জেরা করে বাকি অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে দাবি। পুলিশ সূত্রে খবর, ধৃত মন্দিরা মুখোপাধ্যায় জেরায় দাবি করেছেন, অঙ্কন শিক্ষকই প্রথমে তাঁকে দেখে কটূক্তি করেন। কটূক্তির প্রতিবাদেই তার সঙ্গীরা ওই শিক্ষককে মারধর করেন। 

সিপিএম এর রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্র বলেন, 'ক্রিমিনালদের, দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে গিয়েছে। শিক্ষকদের তো সমস্ত ভবিষ্যৎ ধ্বংস হয়ে গিয়েছে। বাইরের লোকেরা এসে প্রকাশ্যে দিনের বেলায় নন্দনগরে বসে মদ খাবে আর কেউ প্রতিবাদ করলে তাঁকে এরকম বেধড়ক মারধর করা হবে, প্রশাসনটা কোথায়? পুলিশ কোথায়?' 

এদিকে, কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, 'আমরা চাইব প্রশাসন কোনও রকম ভাবে প্রভাবিত না হয়ে নিরপেক্ষভাবে যেভাবে তদন্ত করছেন করুন। আমাদের সমস্ত রকম সহযোগিতা থাকবে। এই যে সবাই ভাবছেন, এখানে কোনও অভিভাবক নেই, সেটা প্রয়োজনে আমরা বুঝিয়ে দেব, অভিভাবক আছে।' 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget