এক্সপ্লোর

Belur Math : আট দিন বন্ধ থাকার পর আজ ভক্ত এবং দর্শনার্থীদের জন্য খুলল বেলুড় মঠ

আসন্ন লক্ষ্মী পুজো এবং কালীপুজোয় বেলুড় মঠ নির্দিষ্ট সময় সূচি অনুযায়ী খোলা থাকবে

ভাস্কর ঘোষ, হাওড়া: আট দিন বন্ধ থাকার পর আজ ভক্ত এবং দর্শনার্থীদের জন্য খুলল বেলুড় মঠ ।

 মঠ সূত্রে খবর, আসন্ন লক্ষ্মী পুজো এবং কালী পুজোয় বেলুড় মঠ নির্দিষ্ট সময় সূচি অনুযায়ী খোলা থাকবে । সকাল ৮ টা থেকে সকাল ১১টা এবং বিকাল ৩.৩০ থেকে ৫ টা পর্যন্ত মঠ খোলা থাকবে।  সম্পূর্ণ কোভিড বিধি মেনে ভক্তরা প্রবেশ করতে পারবেন ।  তবে পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী  ৯ এবং ১০ নভেম্বর ছট পুজায় মঠ সম্পূর্ণ বন্ধ থাকবে। 

করোনা (Coronavirus) আবহে, গতবারের মতো এবছরও দুর্গাপুজোয় দর্শনার্থীদের জন্য বন্ধ ছিল বেলুড় মঠ (Belur Math)।  এবার মহালয়ায় তর্পণ করা যায়নি বেলুড় মঠে। চতুর্থ থেকে একাদশী পর্যন্ত মঠে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ ছিল। মঠ কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, ১০ নভেম্বর ছটপুজোয় স্নান করা যাবে না বেলুড় মঠের ঘাটে। দুর্গাপুজোতেও মঠে প্রবেশের অনুমতি ছিল না।  গত বছরের মতো এবারও মঠের ওয়েবসাইট ও ইউটিউবে দেখা গিয়েছিল পুজো পাঠ।

করোনাকালের শুরু থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল বেলুড় মঠে। দুর্গাপুজোর ক্ষেত্রেও এর অন্যথা হবে না। পুজোর নির্ঘণ্টপ্রকাশ করে মঠ কর্তৃপক্ষের তরফে জানানো হয়, এবারও গতবছরের মতো ওয়েবসাইটে পুজো দেখা যাবে। সেই মতো ভক্তরা ই-মাধ্যমেই পুজো দেখেন।

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কার পর ১৮ অগাস্ট থেকে খোলে বেলুড় মঠ।  তবে কিছু শর্ত মেনেই ঢুকতে পারছিলেন দর্শনার্থীরা। দুটি ডোজের শংসাপত্র বা ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর রিপোর্ট নিয়ে যেতে হচ্ছিল মঠে। পরিচয়পত্রের সঙ্গে টিকাকরণ শংসাপত্র বা আরটিপিসিআর রিপোর্ট  নিয়ে গেলে ঢুকতে পারছিলেন দর্শনার্থীরা। সেইসঙ্গে করোনা সংক্রান্ত স্বাস্থ্য বিধি যেমন, মাস্ক পরা, থার্মাল স্ক্রিনিং, স্যানিটাইজার ব্যবহার, শারীরিক দূরত্ব বিধি মেনে চলতে হচ্ছে দর্শনার্থীদের।

করোনা আবহে দীর্ঘদিন ভক্ত সাধারণের জন্য বন্ধ ছিল মঠ।  তারই মধ্যে, ২৪ জুলাই গুরুপূর্ণিমায় একদিনের জন্য খুলেছিল বেলুড় মঠ। সেদিন করোনা বিধি মেনে মঠে ঢুকতে পেরেছিলেন দর্শনার্থীরা। বিধির কড়াকড়ির মধ্যে বৈদিক মন্ত্র, স্তোত্র পাঠ থেকে ভজন...খামতি ছিল না কোনও কিছুর। সারদা মা, রামকৃষ্ণ ও বিবেকানন্দের বাণীও পাঠ করা হয়। তবে তা অবশ্য মঠে বসে শুনতে পারেননি ভক্তরা। সবটাই নিজস্ব ইউটিউব চ্যানেলে সম্প্রচার করে মঠ কর্তৃপক্ষ। গুরুপূর্ণিমায় মঠ খুললেও গুরুদর্শন অবশ্য হয়নি। প্রেসিডেন্ট মহারাজ ও ভাইস প্রেসিডেন্ট মহারাজকে দর্শন করতে পারেননি ভক্তরা। ওই দিন সকাল ও বিকেল মিলিয়ে ৫ ঘণ্টা খোলা ছিল মঠ।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahua Moitra and Supreme Court: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
Mahua Moitra and Supreme Court: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
Suvendu Adhikari - TMC Meet : নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়করা, কী অ্যাজেন্ডা? ফিরহাদ জানালেন...
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়করা, কী অ্যাজেন্ডা? ফিরহাদ জানালেন...
Durgapur Blood Donation: টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget