এক্সপ্লোর

Mamata Banerjee: ১০০ দিনের প্রকল্প বরাদ্দে বঞ্চনার অভিযোগ, ফের সরব মুখ্যমন্ত্রী

100 days Work: ১০০ দিনের প্রকল্পে বঞ্চনার অভিযোগে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার গঙ্গাসাগরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর বক্তব্যে উঠে এসেছে ১০০ দিনের প্রকল্পের বিষয়ও।

কী বললেন মমতা?
মমতার অভিযোগ, ১০০ দিনের প্রকল্পের কাজে বাংলাকে টাকা দেওয়া হচ্ছে না। তা সত্ত্বেও ৫০ লক্ষ কর্মদিবস তৈরি করেছি।'

১০০ দিনের প্রকল্পে বঞ্চনার অভিযোগে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ করেছেন। বিভিন্ন সভায় একই বক্তব্য শোনা গিয়েছে তৃণমূল নেত্রীর মুখে। এই বিষয়ে পথে নেমে প্রতিবাদও করেছেন তৃণমূল। এদিন ফের সেই বিষয় উঠে এলে মুখ্যমন্ত্রীর বক্তব্যে।

আগেও সরব মমতা:
১০০ দিনের প্রকল্পের টাকার দাবিতে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। প্রধানমন্ত্রীর কাছেও এই দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অর্থবর্ষ শেষ হওয়ার মাত্র ২ মাস আগে টাকা পাঠানো নিয়েও সরব হয়েছিলেন তিনি। একশো দিনের প্রকল্পে বরাদ্দের দাবিতে সংসদেও সরব হয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। 

বিরোধী দলের নিশানা:
১০০ দিনের প্রকল্পের কাজ নিয়েও বারবার অভিযোগ জানিয়েছে বিরোধীরা। এই প্রকল্পে বহু দুর্নীতি হয়েছিল বলেও বিজেপির অভিযোগ। ভুয়ো জব কার্ড তৈরির অভিযোগও তোলা হয়েছিল। তা নিয়ে আদালতেও যায় বিজেপি। একশো দিনের কাজ নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রিপোর্ট তুলে সরব হয়েছিলেন তিনি।

কেন্দ্রের হাজিরা ফরমান:
১০০ দিনের প্রকল্প নিয়ে বারবার নানা অভিযোগ উঠেছে। এরই মধ্যে এই প্রকল্পে দুর্নীতি রুখতে নতুন উদ্যোগ নিয়েছে কেন্দ্র। নতুন বছরে বাধ্যতামূলক করা হয়েছে ডিজিটাল হাজিরা। ১ জানুয়ারি থেকেই এই পদ্ধতি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

নির্দেশিকায় বলা হয়েছে:

  • ১ জানুয়ারি থেকে এই প্রকল্পে অ্যাপের মাধ্যমে হাজিরা বাধ্যতামূলক করা হচ্ছে।
  • মাস্টার রোলে ২০ জন কিংবা তার বেশি কর্মীর নাম থাকলে মোবাইল অ্যাপে হাজিরা নেওয়া বাধ্যতামূলক। তার জন্য ব্যবহার করতে হবে National Mobile Monitoring System বা NMMS App।
  • 'কেন্দ্রীয় নির্দেশিকায় আরও বলা হয়েছে, যাঁরা ১০০ দিনের কাজ করবেন, তাঁদের ছবি তুলে আপলোড করতে হবে মোবাইল অ্যাপে।
  • কাজের শুরুতে এবং কাজ শেষ হওয়ার পর- মোট দু'বার ছবি তুলতে হবে। জিওট্যাগিং থাকায় ছবিটি কোথায় এবং কখন উঠেছে, তা বোঝা যাবে।   

আরও পড়ুন: গরুপাচার মামলায় ১৪ দিনের জেল হেফাজত অনুব্রত মণ্ডলের, একই মেয়াদে জেল হেফাজত সায়গল হোসেনেরও

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget