এক্সপ্লোর

Recruitment Scam: CBI-র জিজ্ঞাসাবাদের মুখে এবার TET-অনুত্তীর্ণ শিক্ষকরা

CBI on Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় কী কারণে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে টেট-অনুত্তীর্ণ শিক্ষকরা ?

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় (Bengal Recruitment Scam) এই প্রথম সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে টেট-অনুত্তীর্ণ শিক্ষকরা। সূত্রের খবর, রাজ্যের সমস্ত জেলা থেকে ২০১৪-র টেট-অনুত্তীর্ণ অথচ চাকরি করছেন এমন শিক্ষকদের তালিকা প্রস্তুত করা হয়েছে। এবার সেই সমস্ত শিক্ষকদের বয়ান রেকর্ড শুরু করেছে সিবিআই (CBI)।

সূত্রের খবর, গত দু’দিনে চার জেলার একাধিক শিক্ষকের বয়ান রেকর্ড হয়েছে। টেট পাস না করেও কীভাবে চাকরি পেলেন? তা জানতেই চলছে জিজ্ঞাসাবাদ।সিবিআই সূত্রে দাবি, তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কেউ দাবি করেছেন, সরাসরি যোগাযোগ করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদে। জেলার মধ্যস্থতাকারীর মাধ্যমে তৈরি হয়েছিল যোগাযোগ। টেট-অনুত্তীর্ণ শিক্ষকদের একাংশকে জিজ্ঞাসাবাদে বিস্ফোরক তথ্য মিলেছে বলে দাবি সিবিআইয়ের।

প্রসঙ্গত, জুন মাসের শেষে, নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম কোনও চার্জশিট গ্রহণ করল সিবিআই স্পেশাল কোর্ট। কুন্তল ঘোষ, তাপস মণ্ডল ও নীলাদ্রি ঘোষের চার্জশিট গ্রহণ করল আদালত। প্রতারণা, চক্রান্ত, নথি জাল, দুর্নীতি দমন আইনে ৭(এ), ৭(৮) ধারায় চার্জশিট গ্রহণ করা হয়েছিল। ফের সিবিআই তদন্তের ধরণ নিয়ে নির্দেশনামায় ক্ষোভপ্রকাশ করে বিচারক। নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্য়ে সাতটি চার্জশিট দিয়েছিল সিবিআই। এর মধ্যে প্রথম কোনও চার্জশিট গতমাসে গ্রহণ করেছিল আলিপুরের বিশেষ সিবিআই আদালত। এর আগে একাধিক প্রশ্ন তুলে সিবিআইয়ের ব্যাখ্যা চেয়েছিলেন বিচারক। শুনানি শুরুর আগে তাঁর সঙ্গে বৈঠক করেছিলেন সিবিআইয়ের দুই ডিআইজি। তারপর চার্জশিট গ্রহণ করেছিলেন তিনি। 

তদন্ত নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়ার পর, অবশেষে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের দেওয়া এই প্রথম কোনও চার্জশিট গ্রহণ করেছিল আলিপুরের বিশেষ সিবিআই আদালত। বিচারকের সঙ্গে বৈঠক করেছিলেন এসএসসি দুর্নীতি মামলায় সিবিআইয়ের সিটের প্রধান DIG অশ্বিন সেনভি এবং সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার প্রধান DIG জয়দেবন। প্রাইমারি টেট, এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি, নবম থেকে দ্বাদশ, এই পাঁচটি মামলায় মোট সাতটি চার্জশিট আদালতে জমা দিয়েছিল সিবিআই কিন্তু তার একটিও প্রথমে গ্রহণ করেনি আদালত। তবে গত মাসেই তা তরান্বিত হয়।

আরও পড়ুন, 'দূরের জিনিস স্পষ্ট দেখেন, কাছেরটা ঝাপসা', মালদাকাণ্ডে মমতাকে নিশানা শুভেন্দুর 

এর আগে দেখা গেছিল, প্রাইমারি টেট মামলায় চার্জশিট জমা নিয়ে বারবার বিচারকের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল এই মামলায় তদন্তকারী অফিসারকে। কেন টাকার বিনিময়ে চাকরি পাওয়া প্রার্থীদের অভিযুক্ত হিসেবে না দেখিয়ে সাক্ষী হিসেবে দেখানো হয়েছিল, কেন তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, তা নিয়ে ক্ষোভপ্রকাশ করে তদন্তকারী অফিসারের থেকে ব্যাখ্যাও চেয়ে পাঠিয়েছিলেন বিচারক।

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget