এক্সপ্লোর

Parakram Diwas 2023: রাত পোহালেই নেতাজি ১২৬তম জন্মজয়ন্তী, প্রাক্কালে ফিরে দেখা কিছু 'সুভাষ-বাণী!'

Inspiring Quotes To Remember On Netaji 126th Birth Anniversary: আগামিকাল নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে সাজছে শহর-সহ দেশের নানা প্রান্ত। তার প্রাক্কালে ফিরে দেখা কিছু সুভাষ-বাণী।


নয়াদিল্লি
: ২৩ জানুয়ারি, ১৮৯৭। দুঁদে আইনজীবী জানকীনাথ বসুর ঘর আলো করে জন্ম নিল এক শিশু। পরবর্তীকালে এই শিশুই ভয় ধরাবে ব্রিটিশ শাসনের বুকে। পরাধীন দেশকে স্বাধীন করতে ছদ্মবেশে পারি দেবে ভিন মুলুকে। বাংলা তথা গোটা দেশ তাঁকে একডাকে চিনে নেবে 'নেতাজি' নামে। আগামিকাল তাঁর, নেতাজি সুভাষচন্দ্র বসুর (Parakram Diwas 2023) ১২৬তম জন্মজয়ন্তী (Netaji Birth Anniversary) উপলক্ষ্যে সাজছে শহর-সহ দেশের নানা প্রান্ত। তার প্রাক্কালে ফিরে দেখা কিছু সুভাষ-বাণী (Netaji popular Quotes)।

বিখ্যাত উক্তি...

  • 'রক্ত দিয়েই আমাদের স্বাধীনতার মূল্য চোকাতে হবে।'
  • 'জীবনের অর্ধেক অর্থই চলে যায় যদি তার মধ্যে কোনও সংগ্রাম না থাকে--কোনও ঝুঁকি না থাকে।'
  • 'তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।'
  • 'ভারতের ভাগ্য নিয়ে কখনও হাল ছেড়ো না। বিশ্বে এমন কোনও শক্তি নেই যা ভারতকে দাসত্বের শৃঙ্খল পরিয়ে রাখতে পারে।'
  • 'স্বাধীনতা কেউ অর্জন করে না, ছিনিয়ে নেয়।'
  • 'কোনও মতাদর্শের জন্য একজন মৃত্যুবরণ করতে পারে। কিন্তু সেই মৃত্যুর পর ওই আদর্শই হাজার হাজার মানুষের মধ্যে নবজন্ম লাভ করে।'
  • 'আমাদের সীমিত ক্ষমতা দিয়ে বাস্তবের পুরোটা বোঝা সম্ভব নয়। তবে আমাদের জীবন সেই নীতির ভিত্তিতেই তৈরি করতেই হবে যার ভিত্তিতে সত্যের সবথেকে কাছাকাছি পৌঁছনো যায়।'
  • 'শুধু মানুষ, অর্থবল ও উপকরণ দিয়ে যুদ্ধ জেতা সম্ভব নয়। আমাদের মধ্যে একটা চালিকা শক্তি থাকতে হবে যা সাহসী পদক্ষেপ ও নায়কোচিত কর্মদ্যোমে উদ্বুদ্ধ হতে প্রেরণা জোগাবে।' 

সেপ্টেম্বরে মূর্তি উন্মোচন...
গত সেপ্টেম্বরেই ইন্ডিয়া গেটের মনোলিথিক গ্র্যানাইট পাথরের তৈরি একটি নেতাজি মূর্তি উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তেলঙ্গানার খাম্মাম থেকে ১০০ ফুট লম্বা ট্রাকে করে ওই পাথর নয়াদিল্লি নিয়ে আসা হয়। ২৮ ফুট মূর্তিটি তৈরি করতে ২৮০ মেট্রিক টন মনোলিথিক গ্র্যানাইট পাথর লেগেছিল, দাবি সংস্কৃতি মন্ত্রকের। ভাস্কর্যটি শেষ করতে প্রায় ২৬ হাজার শ্রমঘণ্টা দিতে হয়। মূর্তিটির ওজন ৫৬ মেট্রিক টন। আধুনিক যন্ত্রপাতি ও সাবেকি পদ্ধতি, দুইয়ের মেলবন্ধনেই তৈরি হয়েছে নেতাজির এই বিশাল স্ট্যাচু। মাইসুরু-র ভাস্কর অরুণ যোগীরাজ গোটা কাজের তত্ত্বাবধান করেছেন। ইন্ডিয়া গেটের পূর্ব দিকের স্তম্ভের তলায় রাখা হয়েছে মূর্তিটিকে। তার আগে, অর্থাৎ গত বছর গত বছর নেতাজি জন্মজয়ন্তীতে একই জায়গায় সুভাষচন্দ্র বসুর একটি হলোগ্রাম মূর্তি উন্মোচিত হয়েছিল। বাংলা তথা গোটা দেশের অন্যতম শ্রদ্ধেয় স্বাধীনতা আন্দোলনকারীর ১২৫তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানাতেই ওই উদ্যোগ নেওয়া হয়।

আরও পড়ুন:দ্বিতীয় হুগলি সেতুর বাঁকে ওল্টাল পিকআপ ভ্যান, গুরুতর আহত ৩

 

    

সেরা শিরোনাম

Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
CPM Book Stall :বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget