এক্সপ্লোর

Kolkata Airport: আফগানিস্তানের নাগরিকের কাছে ভারতীয় পাসপোর্ট ! কলকাতা বিমানবন্দরে গ্রেফতার আফগান নাগরিক

Afghanistan Resident Arrested At Kolkata Airport : ভোটার তালিকায় ভূত ধরতে শুরু হয়েছে SIR ! এই আবহেই ভবানীপুরের পর এবার কলকাতা বিমানবন্দর থেকে ভারতীয় পাসপোর্ট-সহ গ্রেফতার করা হল এক আফগান নাগরিককে।

কলকাতা: আফগানিস্তানের নাগরিকের কাছে ভারতীয় পাসপোর্ট, ফের গ্রেফতার! কলকাতা বিমানবন্দরে গ্রেফতার আফগান নাগরিক। কুয়ালালামপুর যাওয়ার সময় বিমানবন্দরে পাকড়াও হয় ওই আফগান নাগরিক। ওই ধৃতের বিরুদ্ধে জাল নথি দিয়ে ভারতীয় পাসপোর্ট বানানোর অভিযোগ উঠেছে। ধৃতের থেকে মিলেছে মোট ৩টি পাসপোর্ট, ১টি ভারতীয়, ২টি আফগান পাসপোর্ট। উদ্ধার হওয়া ৩টি পাসপোর্টের মধ্যে ১টি পাসপোর্টের নামে লুকআউট নোটিস জারি করা হয়েছে।

আরও পড়ুন, TET উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের জন্য বড় বার্তা শিক্ষামন্ত্রীর, খুলছে অনলাইন পোর্টাল, এবার কোন পদে আবেদন ?

ভোটার তালিকায় ভূত ধরতে শুরু হয়েছে বিশেষ সংশোধন! বড় হয়ে উঠছে অনুপ্রবেশকারী ইস্য়ু!এই আবহেই ভবানীপুরের পর এবার কলকাতা বিমানবন্দর থেকে ভারতীয় পাসপোর্ট-সহ গ্রেফতার করা হল এক আফগান নাগরিককে। আফগান নাগরিকের কাছে ভারতীয় পাসপোর্ট। জাল নথি দিয়ে ভারতীয় পাসপোর্ট বানিয়ে কোয়ালালামপুর যাওয়ার চেষ্টা করছিল সে। কিন্তু ইমিগ্রেশন দফতরের হাতে বায়োমেট্রিক ভেরিফিকেশনের সময় ধরা পড়ে এবং তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর যে তথ্য তদন্তকারীদের সামনে আসে তাতে তাদের চোখ কপালে ওঠার দশা। তদন্তকারীরা জানতে পারেন,আফগান নাগরিকের নামে একটি নয় তিন-তিনটি পাসপোর্ট রয়েছে। যার মধ্যে ২টি পাসপোর্ট আফগানিস্তানের এবং একটি পাসপোর্ট ভারতের।সেই ভারতীয় পাসপোর্ট নিয়েই কুয়ালালামপুর যাওয়ার সময় সোমবার রাতে কলকাতা বিমানবন্দরে ধরা পড়ে সে। 
 
পুলিশ সূত্রে জানা গেছে, যে এই ৩টি পাসপোর্টে এই ব্যক্তির ৩টি আলাদা আলাদা নাম রয়েছে।আফগানিস্তানে যে পাসপোর্ট রয়েছে, সেই পাসপোর্টে একটিতে তার নাম ওয়াসিম আহমেদ নাসির আহমেদ। আরেকটিতে নাম রয়েছে AB ওয়াহাব। সেই পাসপোর্টে আবার তাঁর নামে লুকআউট নোটিসও জারি করা রয়েছে। এছাড়া তার যে ভারতীয় পাসপোর্ট পাওয়া গেছে সেখানে তার নাম - নাসির খান। তিনটি নামের মধ্যে তার আসল নাম কোনটি সে বিষয়টা খতিয়ে দেখতে চাইছে পুলিশ। তবে এই ব্যক্তিকে তাকে যখন জিজ্ঞেস করা হয়, যে এই পাসপোর্ট কোথা থেকে বানিয়েছে অর্থাৎ জাল নথি দিয়ে এই ভারতীয় পাসপোর্ট কীভাবে বানাল সে জানায় এই পাসপোর্ট সে কলকাতা থেকেই বানিয়েছে। 

একজন আফগান নাগরিক যাঁর বাড়ি কাবুলে, তিনি কীভাবে এখানে এসে, সমস্ত জাল নথি তৈরি করে ভারতীয় পাসপোর্ট বানিয়ে নিলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ, পাসপোর্ট তৈরির আগে নাগরিকত্বের পরিচয়পত্র প্রয়োজন। এই ব্যক্তি কেন গত কয়েকবছর ধরে বউবাজার এলাকায় থাকছিলেন? কেনইবা একাধিক পাসপোর্ট তৈরি করেছিলেন? কোথা থেকে কোন জাল চক্রের মাধ্যমে এই পাসপোর্ট তৈরি করেছেন ওই আফগান নাগরিক, তা জানার চেষ্টা করছে পুলিশ। সিপিএম-র কেন্দ্রীয় কমিটির সদস্য  সুজন চক্রবর্তী বলেন, ভাবুন দু-দুটো পাসপোর্ট। সমস্ত কাগজপত্র। দায় কার? দায়িত্ব নেবে না সরকার? একজন ধরা পড়েছে কতজন আছে আমরা কেউ জানি না। এর আগে, ভবানীপুর থেকে আফগানিস্তানের ৩ নাগরিককে গ্রেফতার করেছিল পুলিশ!

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget