এক্সপ্লোর

Bengal SIR Row : প্রতিদিন সংখ্যাটা প্রায় ১ লক্ষ করে বাড়ছে ! SIR-এ বাদ যাবে কত ভোটারের নাম?

Bengal SIR Row Update : SIR-এ বাদ যাবে কত ভোটারের নাম? কোথায় গিয়ে দাঁড়াল সংখ্যা ?

কলকাতা: SIR-এ বাদ যাবে কত ভোটারের নাম? ১ কোটিরও বেশি নাম বাদ যাবে, ভবিষ্যদ্বাণী করেছিলেন শুভেন্দু অধিকারী।  গত শনিবার সন্ধে পর্যন্ত বাদের তালিকায় ছিলেন ৫৫ লক্ষ ৪৫ হাজার ১৬৭ জন। প্রতিদিন এই সংখ্যাটা প্রায় ১ লক্ষ করে বাড়ছে। যদিও বাদের তালিকায় থাকা সংখ্যা এখনও পর্যন্ত ১ কোটির অনেক দূরে। আগামী বুধবার, ১১ ডিসেম্বর শেষ হচ্ছে SIR-এর এনুমারেশন পর্ব। তালিকা থেকে বাদ কতজন যেতে পারেন, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন, SIR আবহে ফাঁকা হয়ে গেছে একটা এলাকা, দক্ষিণ দমদম পুরসভায় তালাবন্ধ একের পর এক ঝুপড়ি !

এখনও পর্যন্ত মৃত ভোটারের সংখ্যা ২৩ লক্ষ ৭১ হাজার ২৩৯, জানাল কমিশন। স্থানান্তরিত ভোটার ১৯ লক্ষ ৮ হাজার ২৩৩, ডাবল এন্ট্রি ১ লক্ষ ২৬ হাজার ৩২৯। পশ্চিমবঙ্গে খোঁজ মেলেনি ১০ লক্ষ ১৫ হাজার ১২২ জন ভোটারের। অন্যান্য ৩৮ হাজার ৬১৮ জন, জানাল নির্বাচন কমিশন। প্রসঙ্গত কোনও যোগ্য নাগরিক যেন বাদ না পড়েন, আর কোনও অযোগ্য ব্যক্তি যেন ভোটার তালিকায় থেকে না যান। এটা নিশ্চিত করতেই SIR হচ্ছে। নির্ভুল, জালিয়াতিমুক্ত নির্বাচন নিশ্চিত করাই SIR-এর লক্ষ্য। কিন্তু, নির্বাচন কমিশনের এই উদ্যোগ কি দিনে দিনে রাজনীতির খেলায় পরিণত হচ্ছে? এই প্রশ্ন উঠছে কারণ, শুভেন্দু অধিকারী বলছেন, ছাব্বিশ থেকে আঠাশে নভেম্বর, এই তিন দিনে রাতারাতি ১ কোটি ২৫ লক্ষ নাম এন্ট্রি করা হয়েছে। আর ফিরহাদ হাকিম বলছেন, 'ব্লক কে ব্লক উধাও হয়ে গেছে, ইলেকশন কমিশন এখন ম্যাজিশিয়ান হয়ে গেছে। বাড়ি সমেত ভ্যানিশ করে দিচ্ছে।'...নাম ঢোকানো, বা বাদ দেওয়া নিয়ে এই রাজনীতি কেন? প্রশ্ন উঠেছে।

 দু-হাজার দুই সালে আমাদের দেশে সপ্তম এবং শেষ SIR হয়েছিল। SIR-এর প্রক্রিয়ায়, দুহাজার দু'সালের চৌঠা ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল এরাজ্যের খসড়া ভোটার তালিকা। তাতে পশ্চিমবঙ্গের ভোটার কমেছিল উনসত্তর লক্ষ। পঞ্চাশ লক্ষ ভোটারকে তাঁদের ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি, হয় ভুয়ো নাম ছিল, নয়তো তাঁরা স্থানান্তরিত হয়েছিলেন। আর উনিশ লক্ষ ভোটার মারা গেছিলেন।  শেষপর্যন্ত, SIR-এর চূড়ান্ত পর্যায়ে ভোটারের সংখ্যা দাঁড়িয়েছিল চার কোটি আটান্ন লক্ষ। সংশোধনের আগে যে সংখ্যাটা ছিল, চার কোটি বিরাশি লক্ষ। অর্থাৎ বাদ পড়েছিল চব্বিশ লক্ষ। সেটাকে স্বাগত জানিয়েছিল তৃণমূল। তাহলে আজ কেন এই পরিবর্তন? প্রশ্ন উঠেছে।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
Nandigram By Election 2026 : নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
Weather Update: বৃষ্টিতে নাজেহাল হয়েছে জনজীবন, অবশেষে বর্ষাবিদায়? আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?
বৃষ্টিতে নাজেহাল হয়েছে জনজীবন, অবশেষে বর্ষাবিদায়? আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

ভিডিও

Bikash Bhaban Abhijan: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
omputer Teachers Agitation | সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
CPM News LIVE | ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে মিন্টো পার্কে উত্তেজনা | ABP Ananda LIVE
Coochbehar News: দিনহাটায় কংগ্রেসের মিছিল থেকে হামলার অভিযোগ, আক্রান্ত বিজেপির বুথ সভাপতি
Singhi Park | ৮৫তে পা দিল সিংহি পার্কের পুজো, মণ্ডপজুড়ে ছত্তীসগঢ়ের বস্তারের লোক শিল্পের ছোয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget