এক্সপ্লোর

Terrorist Arrested : শিলিগুড়ি থেকে গ্রেফতার প্রাক্তন কেএলও জঙ্গি, নাশকতার ছক ? তদন্তে এসটিএফ

Bengal STF : মালদা থেকে শিলিগুড়ি হয়ে গুয়াহাটি যাওয়ার পথে বেঙ্গল এসটিএফের হাতে গ্রেফতার প্রাক্তন কেএলও জঙ্গি মালখান সিংহ

সনৎ ঝা, শিলিগুড়ি : শিলিগুড়ি (Siliguri) থেকে গ্রেফতার প্রাক্তন কেএলও জঙ্গি মালখান সিংহ। মালদা থেকে শিলিগুড়ি হয়ে গুয়াহাটি যাওয়ার পথে বেঙ্গল এসটিএফের (Bengal STF) হাতে গ্রেফতার প্রাক্তন কেএলও জঙ্গি মালখান সিংহ। এসটিএফ সূত্রে খবর, গুয়াহাটিতে প্রাক্তন কেএলও জঙ্গিদের সঙ্গে বৈঠকের আগে পাকড়াও করা হয়েছে। কোনও নাশকতার ছক ছিল কি না, তদন্তে এসটিএফ।

নাশকতার নতুন ছক ?

গুয়াহাটিতে প্রাক্তন কেলও জঙ্গিদের বৈঠকে যোগ দিতে যাওয়ার পথে প্রাক্তন জঙ্গি মালখান সিংহের গ্রেফতারের জেরে সামনে উঠে আসছে নতুন আশঙ্কা, তাহলে কি নতুন সংগঠিত হওয়ার কোনও পরিকল্পনা রয়েছে জঙ্গিদের ?  কোনও নাশকতার পরিকল্পনা কি ছিল ? বেঙ্গল এসটিএফ সূত্রে খবর, ঠিক কি ধরণের বৈঠকের আয়োজন হয়েছিল, তা নিয়ে বিস্তারিত তথ্য পেতে জেরা করা হবে প্রাক্তন কেএলও জঙ্গি মালখান সিংহকে। গ্রেফতারের পর তাঁকে শিলিগুড়ি আদালতে (Siliguri Court) নিয়ে যাওয়া হয়। আজই পুলিশ (Police) রিমান্ডে নেওয়ার হবে গ্রেফতার প্রাক্তন কেএলও জঙ্গিকে। যারপরই গোপন সূত্রে পাওয়া সমস্ত খবরের তথ্য ধরে জেরা ও পরবর্তী তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে।

উত্তরবঙ্গে ফের সক্রিয় কেএলও ?

ফের কি উত্তরবঙ্গে সক্রিয় হচ্ছে জঙ্গি সংগঠন KLO? চলতি বছরের জুন মাসে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মধ্যেই ভাইরাল ভিডিওয় হুমকি দিয়েছিলেন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের প্রধান জীবন সিং। তার কয়েকদিনের ব্যবধানে পরপর রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে তাঁর একাধিক ভিডিও প্রকাশ্যে আসে। এর মাঝেই বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ির খড়িবাড়ি থেকে এক প্রাক্তন KLO জঙ্গি মালখান সিংহকে গ্রেফতার করে বেঙ্গল পুলিশের এসটিএফ।

ধৃতের বাড়ি মালদার বামনগোলায়। সেখান থেকে শিলিগুড়ির খড়িবাড়িতে আত্মীয়ের বাড়িতে এসেছিল মালখান। সূত্রের দাবি, গুয়াহাটিতে প্রাক্তন KLO জঙ্গিদের সঙ্গে বৈঠকে যোগ দিতে যাচ্ছিল সে। পাশাপাশি সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে নজরে ছিল সে। অসম, গুয়াহাটিতে ঘনঘন যাতায়াত করছিল ধৃত।

জারি রাজনৈতিক তরজা

গতমাসের শেষেই বিজেপির বিরুদ্ধে বাংলা ভাগের ষড়যন্ত্র ও তাতে  কয়েকটি সংগঠনেরও উসকানি দেওয়ার অভিযোগ তুলে দিনহাটায় মহামিছিল করে তৃণমূল। নেতৃত্বে ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। পাল্টা বিজেপির পক্ষে আক্রমণ শানানো হয়েছিস, উত্তরবঙ্গের মানুষ পিছিয়ে থাকাতেই ক্ষুব্ধ। প্রসঙ্গত, বেশ কয়েকবার উত্তরবঙ্গে প্রতি বঞ্চনার অভিযোগ তুলে রাজ্যভাগের পক্ষে সওয়াল করেছেন গেরুয়া শিবিরের একাধিক নেতা।

আরও পড়ুন- ঘূর্ণিঝড়ের প্রভাব কালীপুজোয়, মুষলধারে বৃষ্টি- ঝোড়া হাওয়ার সম্ভাবনা

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget