এক্সপ্লোর

Kolkata News: জঙ্গি সন্দেহে ধৃত আরও ১, চেন্নাই থেকে গ্রেফতার করল বেঙ্গল STF

Bengal STF Arrested Terrorist :চেন্নাই থেকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ, গ্রেফতারির সংখ্যা বেড়ে ৩...

কলকাতা: জঙ্গি সন্দেহে গ্রেফতার আরও ১। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলাম ওরফে শাহাদাতের সদস্য। চেন্নাই থেকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ, গ্রেফতারির সংখ্যা বেড়ে ৩।

কাঁকসা থেকে গ্রেফতার করা হয় মহম্মদ হাবিবুল্লাকে। পরে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করা হয় হাবিবুল্লার ১ সঙ্গীকে। হাবিবুল্লার সহযোগী ধৃত আনোয়ার শেখের বাড়ি মঙ্গলকোটে। হাবিবুল্লার গ্রেফতারির পরেই চেন্নাই পালিয়ে যায় আনোয়ার। আজ আনোয়ারকে গ্রেফতার করে চেন্নাই আদালতে পেশ করা হয়। ট্রানজিট রিমান্ডে আনোয়ারকে কলকাতায় নিয়ে আসছে বেঙ্গল এসটিএফ।

রাজ্যে ফের সক্রিয় বাংলাদেশের জঙ্গি মডিউল? সম্প্রতি  দুর্গাপুরের কাঁকসা থেকে মহম্মদ হাবিবুল্লা নামে এক যুবককে গ্রেফতারের পর এমনটাই দাবি তুলেছিল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। কাঁকসা থানায় হাবিবুল্লার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং ইউএপিএ ধারায় মামলা রুজু হয়েছিল। গোয়েন্দাদের দাবি ছিল, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর একটি মডিউল বাংলাদেশ ও বাংলায় সক্রিয়। শাহাদত নামে সেই মডিউলের প্রধান বা আমীর হিসাবে কাজ করতেন হাবিবুল্লা। কাঁকসায় তার বাড়ি থেকেই হাবিবুল্লাকে গ্রেফতার করেছিল এসটিএফ।

গোয়েন্দা সূত্রে খবর, এই মডিউলের সদস্যরা নিজেদের মধ্যে বিশেষভাবে সুরক্ষিত বা এনক্রিপটিক মেসেজ ব্যবস্থার মাধ্যমে কথা বার্তা বলতেন। সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দা-র সঙ্গে যোগাযোগে থাকা আনসার আল ইসলামের মডিউল ভারত ও বাংলাদেশে নাশকতামূলক কাণ্ড ঘটাবে বলেই গোপণে কাজ করছিল বলে মনে করছিল এসটিএফ। 

আরও পড়ুন, 'কালীঘাটে জমি দখল করে বাড়ি সম্প্রসারণ করেছেন', শুভেন্দুর নিশানায় মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীদের শপথ গ্রহণের দিনই জঙ্গি হামলায় ফের রক্তাক্ত হয়েছিল জম্মু কাশ্মীর। রিয়াসি জেলায় পুণ্যার্থী বোঝাই বাসে
এলোপাথাড়ি গুলি, মৃত্যু হয়েছিল ১০ জনের। আহত হয়েছিলেন ৩৩ জন। ঘটনাস্থলে পৌঁছছিল NIA. পুলিশ জানিয়েছিল, পুণ্য়ার্থীদের নিয়ে বাস শিবখড়ি মন্দির থেকে কাটরার দিকে যাচ্ছিল। আচমকা বাস লক্ষ্য় করে গুলি চালাতে শুরু করেছিল দুই জঙ্গি। নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে গেলেও, জঙ্গিরা গুলিবৃষ্টি চালিয়েছিল। ঘটনার পরেই এলাকা ঘিরে ফেলেছিল নিরাপত্তা বাহিনী। ড্রোন উড়িয়ে জঙ্গিদের ডেরার সন্ধান চালানো হচ্ছিল। ঘটনায় শোকপ্রকাশ করেছিলেন অমিত শা। শোকজ্ঞাপন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget