এক্সপ্লোর

Suvendu On Mamata: 'কালীঘাটে জমি দখল করে বাড়ি সম্প্রসারণ করেছেন', শুভেন্দুর নিশানায় মুখ্যমন্ত্রী

Suvendu Attacks Mamata Land Encroachment: কালীঘাটে জমি জবরদখল নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ, কী বললেন বিরোধী দলনেতা ?

কলকাতা: এবার মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) বিরুদ্ধে জবরদখলের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে বিরোধী দলনেতা বলেছেন,'কালীঘাটে নালার জমি জবরদখল করে নিজের বাড়ি সম্প্রসারণ করেছেন' !

শুভেন্দুর আক্রমণের মুখে মমতা

 শুভেন্দু এদিন বলেন, জমি জবরদখল করে মিটিং হল তৈরি করেছেন। আপনাকে দেখে সুজিত বসু দত্তাবাদে জলাজমি বুজিয়ে, প্লট করে কোটি কোটি টাকা করেছেন। সুজিত চোর, আপনি সাধু? আক্রমণ শুভেন্দু অধিকারীর।এখানেই শেষ নয়, শুভেন্দু আরও আক্রমণ করে বলেন, 'মুখ্যমন্ত্রীর পুরসভার চেয়ারম্যান, ওসি, আইসিদের কেন ধমকাচ্ছেন? এটা কি মুখ্যমন্ত্রীর কাজ? মুখে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলছেন, আবার ক্ষমতার বিকেন্দ্রীকরণ করছেন। উচ্ছেদে ক্ষতিগ্রস্তদের চোখের জলে আপনাকে ভেসে যেতে হবে',আক্রমণ শুভেন্দুর।

কী বলেছিলেন মুখ্যমন্ত্রী ?

মূলত, গতকাল নবান্নে পুর-পরিষেবা নিয়ে তীব্র ভর্ৎসনা শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর মুখে (CM Mamata Banerjee)। কাউন্সিলরদের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন তিনি।  মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'প্রতিটি পুরসভায় গিয়ে মানুষ হয়রান হয়। কাজ করছে না পুরসভা, রাগ হচ্ছে সরকারের ওপরে। এসবে রাজ্যের ভাবমূর্তি খারাপ হচ্ছে।' তিনি এরপরেই বলেন, 'রাজারহাট, সল্টলেকে দখলদারি হচ্ছে। সল্টলেকে সুজিত বসু ইচ্ছেমতো বাইরে লোক বসাচ্ছে। কেন বাইরের লোক বসবে ? ARD অফিসের সামনে একটা করে ত্রিপল লাগাচ্ছে একটা করে বসে পড়ছে। ছবি দেখালে লজ্জা পেয়ে যাবেন। ' 

আরও পড়ুন, অতি ভারী বর্ষণের আশঙ্কা এবার দক্ষিণবঙ্গে, ভোর থেকেই দুর্যোগ ? হলুদ সতর্কতা এই জেলাগুলিতে..

সোমবার পুরসভাগুলিকে নিয়ে বৈঠকে, জবরদখল নিয়ে ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'যখন দখলদারি হচ্ছে কেন পদক্ষেপ নিচ্ছি না। কেউ টাকা খেয়ে, কেউ টাকা খাইয়ে এবং একটা স্বার্থানেষী গ্রুপ এটা করছে। তারা ভুলে গেছে এতে রাজ্য়ের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। মুখ্য়সচিবকে নির্দেশ দিচ্ছি। রাম, শ্য়াম জদু, মধু কাউকে ছাড়বেন না। এমনকী আমি হলে আমাকেও ছাড়বেন না। লোভটা বেড়ে যাচ্ছে।'আর মুখ্য়মন্ত্রীর ধমকের পরেই দেখা গেল অ্য়াকশন। বেসরকারি সংস্থাকে নিজের দেওয়া অনুমতি বাতিল করে, নিজে দাঁড়িয়ে থেকে সরকারি কৃষি জমি পুনরুদ্ধার করলেন বিএলআরও।সোমবার নবান্ন সভাঘরে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের রণংদেহী মূর্তির কয়েক ঘণ্টার মধ্য়েই এই ছবি দেখা গেল হাওড়ার বালি পুরসভার অন্তর্গত লিলুয়ায়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Suvendu Adhikari: 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget