এক্সপ্লোর

Bengal STF: জেলে বসেই জেলায় জেলায় সক্রিয় নেটওয়ার্ক JMB জঙ্গির ? উত্তর খুঁজতে খাগড়াগড়ের সাজাপ্রাপ্তকে হেফাজতে নিল বেঙ্গল STF

JMB Militant: খাগড়াগড়ের বিস্ফোরণকাণ্ডে সাজাপ্রাপ্ত তারিকুল ইসলাম দীর্ঘদিন ধরে বন্দি বহরমপুর জেলে। এই জামাত উল মুজাহিদিন জঙ্গির সঙ্গে যোগ ছিল আনসারুল্লা বাংলা টিমের জঙ্গিদের, অনুমান গোয়েন্দাদের।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : খাগড়াগড় বিস্ফোরণে সাজাপ্রাপ্ত তারিকুলকে হেফাজতে পেল বেঙ্গল এসটিএফ। ৭ দিনের হেফাজত মঞ্জুর করেছে বহরমপুর আদালত। বাংলায় কোথায় কোথায় ছড়িয়ে আনসারুল্লা বাংলা টিম- এর জাল, সেটাই তারিকুলকে জেরা করে জানতে চায় বেঙ্গল এসটিএফ। এর আগে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, বহরমপুর জেলেই তারিকুলের সঙ্গে আলাপ হয়েছিল ধৃত আনসারুল্লা বাংলা টিম- এর জঙ্গি আব্বাসের। তারিকুলের থেকে জেলেই সন্ত্রাসের পাঠ নিয়েছিল আব্বাস, এমনটাই খবর বেঙ্গল এসটিএফ সূত্রে। এমনকি জেল থেকে বেরোনোর পরও তারিকুলের সঙ্গে দেখা করতে গেছিল আব্বাস আলি। তারিকুলকে হেফাজতে নিতে এসেছিল অসম এসটিএফ- ও। এখান থেকে অসমে নিয়ে গিয়ে আব্বাস আলির মুখোমুখি বসিয়ে জেরার পরিকল্পনা ছিল অসম এসটিএফ- এর। আরও বেশ কয়েকজনের মুখোমুখি বসিয়ে জেরার পরিকল্পনাও ছিল তাদের। কিন্তু খালি হাতেই ফিরতে হয়েছে তাদের। বেঙ্গল এসটিএফের ৭ দিনের হেফাজত শেষ হলে তারিকুলকে অসমে নিয়ে গিয়ে আব্বাস আলি এবং আরও কয়েকজনের মুখোমুখি জেরা করতে চায় অসম এসটিএফ, এমনটাই জানিয়েছে তারা। 

বহরমপুর জেল থেকেই সন্ত্রাসের-জাল, মেন্টর জামাত উল মুজাহিদিন জঙ্গি তারিকুল ইসলাম 

কিছুদিন আগে বেঙ্গল এসটিএফ নওদা থেকে গ্রেফতার করেছে সাজিবুল এবং মুস্তাকিন নামের দুই সন্দেহভাজনকে। এখন এই দুই ব্যক্তি বেঙ্গল এসটিএফের হেফাজতেই রয়েছে। এই দু'জনের মুখোমুখি তারিকুলকে বসিয়ে এবার জেরা করতে চান বেঙ্গল এসটিএফ- এর আধিকারিকরা। তারিকুলের সঙ্গে এই দুই ব্যক্তির যোগাযোগ ছিল বলে অনুমান গোয়েন্দাদের। কী পর্যায়ে, কোন বিষয়ে তাদের যোগাযোগ ছিল, তা খতিয়ে দেখতেই এবার নওদা থেকে ধৃত সাজিবুল এবং মুস্তাকিনের মুখোমুখি তারিকুল ইসলামকে বসিয়ে জেরা করতে চাইছে বেঙ্গল এসটিএফ। বিগত ১০ বছর ধরে জেলবন্দি তারিকুল। শুধু তাই নয়, খাগড়াগড়ের মতো বিস্ফোরণকাণ্ডে সাজাপ্রাপ্ত আসামী সে। ২০১৪ সালে বর্ধমানের খাগড়াগড়ে হয়েছিল ভয়াবহ বিস্ফোরণ। ২০১৫ সালে এই ঘটনায় ধরা পড়ে জামাত উল মুজাহিদিন জঙ্গি তারিকুল ইসলাম। সাজা হয় তার। এরপর থেকে বহরমপুর জেলেই বন্দি সে। কিন্তু জেলে বসেই কীভাবে বাংলার একাধিক জেলায় এই জঙ্গি তার নেটওয়ার্ক বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছিল, তা নিয়েই উঠছে প্রশ্ন। 

বহরমপুর জেল থেকেই কি আনসারুল্লা বাংলা টিমকে বাংলার বিভিন্ন জেলায় 'অ্যাক্টিভ' করতে সক্রিয় ছিল জেএমবি জঙ্গি তারিকুল ইসলাম? কীভাবে আনসারুল্লা বাংলা টিমের সঙ্গে জামাত উল মুজাহিদিনের যোগাযোগ রয়েছে? আদৌ রয়েছে কিনা এবং কোথায় কোথায় ছড়িয়ে নেটওয়ার্ক? এইসব কিছু জানতেই তারিকুলকে হেফাজতে নিয়ে এবং সাজিবুল ও মুস্তাকিনের সামনে বসিয়ে জেরা করতে চাইছেন বেঙ্গল এসটিএফ- এর আধিকারিকরা। 

আরও পড়ূন- কলকাতায় শিশুর শরীরে কীভাবে মিলেছিল HMP ভাইরাসের হদিশ? কোন চিকিৎসায় সুস্থ হল সে? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget