Kalna News: গুজরাতে কাজ করতে গিয়ে 'গণপিটুনি', বাংলার ২ পরিযায়ী শ্রমিকের মৃত্যু
Migrant Worker Death Mystery : ভরা দুর্গাপুজোর মাঝেই মর্মান্তিক খবর বয়ে এল রাজ্যে। রাজকোটে গয়নার দোকানে কাজ করতে গিয়ে কালনার ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। কিন্তু পরিবার বলল অন্য কথা ?

পূর্ব বর্ধমান: গুজরাতে কাজ করতে গিয়ে 'গণপিটুনি', বাংলার ২ পরিযায়ী শ্রমিকের মৃত্যু। জানা গিয়েছে, রাজকোটে গয়নার দোকানে কাজ করতে গিয়ে কালনার ২ শ্রমিকের মৃত্যু হয়েছে (Death Mystery)। যদিও অন্য অভিযোগ তুলেছে পরিবার। ৪ মাসের বকেয়া মাইনে চাওয়ায় পিটিয়ে খুনের অভিযোগ এনেছে মৃতের পরিবার (Allegations of murder )। শেষ অবধি পাওয়া খবরে, বকেয়া বেতন চাওয়ায় চুরির অপবাদে গুদামে নিয়ে গিয়ে কালনার কৃষ্ণদেবপুরের রাহুল শেখ, সুমন শেখকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে।
কেন বারবার বাংলা ছেড়ে ভিন রাজ্যে যেতে হচ্ছে শ্রমিকদের ?
বাংলায় কর্মশূন্যতাই কি ভিনরাজ্যের দিকে পা বাড়াতে বাধ্য করছে রাজ্যের শ্রমিকদের? অগাস্ট মাসে মিজোরামে নির্মীয়মাণ রেলসেতু ভেঙে মালদার ২৩ পরিযায়ী শ্রমিকের (Migrant Workers) মৃত্যুর ঘটনায় শুরু হয়েছিল তরজা। তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছিল বিরোধীরা। পাল্টা উত্তর দিয়েছিল শাসকদল। মিজোরামে নির্মীয়মাণ রেল সেতু ভেঙে মৃত্যু হয়েছিল মালদার ২৩ জন পরিযায়ী শ্রমিক। আর তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু হয়েছিল, কী কারণে ভিনরাজ্যে কাজের খোঁজে যেতে হয় বাংলার শ্রমিকদের? তাহলে কি বাংলায় কাজের খোঁজ নেই? আর এইসব প্রশ্নকে সামনে রেখেই রাজ্যের তৃণমূল সরকারকে কাঠগড়ায় তোলে বিরোধীরা।
'সংসার চালাতে গেলে তো যেতেই হবে..'
রতুয়ার যে চৌদুয়ার গ্রামে ১১ জনের মৃত্যু হয়েছে, ঠিক তার পাশের গ্রামই হল ইংরেজবাজারের নাগরাই।স্থানীয়দের দাবি, এই গ্রামে মোট ৮০০টি পরিবার রয়েছে। প্রায় প্রত্যেক পরিবারেরই দু-একজন করে সদস্য বর্তমানে ভিনরাজ্যে। মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরল, গুজরাত, কর্ণাটক তো আছেই, পেটের টানে অনেকে গিয়েছেন রাজস্থান, মণিপুর, মিজোরামের মতো রাজ্যেও। নাগরাই গ্রামের বাসিন্দা শেখ সাদেক বলেন, 'সংসার চালাতে গেলে তো যেতেই হবে। যা কাজ পাই, তাই গিয়ে করি টাকার জন্য। মহিলা আর বয়স্ক মানুষরা গ্রামে থাকে।' শেখ মানিক বলেছিলেন, 'এখানে তো কাজ নেই। কলকারখানা নেই। ১০০ দিনের কাজ নেই। সংসার কী করে চলবে। এখনও পর্যন্ত কোনও সাহায্য পাইনি।'
সব জায়গাতেই আজ পরিযায়ী শ্রমিকদের ভিড় : অধীর চৌধুরী
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছিলেন,'শুধু মালদা নয়। মালদা মুর্শিদাবাদ সব জায়গাতেই আজ পরিযায়ী শ্রমিকদের ভিড়। তারা কাজের প্রয়োজনে যেমন বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে, দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও চলে যাচ্ছে।'মৃতদেহ পৌঁছে দেওয়ার নেপথ্যেও রাজনীতি, অভিযোগ বিজেপির।
আরও পড়ুন, বাংলায় 'পরিবর্তন' ? পুজোয় শহরে এসে বড় বার্তা অমিত শাহের
Before You Go
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬





















