এক্সপ্লোর

Actor Dev: এই দল করলে ওই দল হ্যারাস করবে, ওই দল করলে এই দল হ্যারাস করবে, SIR শুনানি থেকে বেরিয়ে বললেন দেব

Dev attends SIR hearing: SIR নিয়ে লাগাতার হয়রানি-হেনস্থার অভিযোগের মধ্যেই অভিনেতা-সাংসদ দেব শুনানিতে হাজির হলেন।

কলকাতা: SIR নিয়ে লাগাতার হয়রানি-হেনস্থার অভিযোগের মধ্যেই অভিনেতা-সাংসদ দেব শুনানিতে হাজির হলেন। বুধবার
শুনানির পর দেব ইঙ্গিতে বোঝালেন, রাজনীতি করার জন্য অনেক সময়ই কিছু পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

দেব বলেন, 'যাঁরা সিনিয়র সিটিজেন, একা থাকেন, বিভিন্ন শারীরিক সমস্যা আছে, দাঁড়াতে পারেন না, যাঁরা ভয় পান এত বড় লাইনে দাঁড়াতে, হারিয়ে যাব না তো, এরকম সংশয় থাকে, তাঁদের কথা ভাবা উচিত কমিশনের। এরকম প্রচুর মানুষ আছেন। তাঁদের কাছে যদি প্রতিনিধি পাঠিয়ে পরিচয় প্রমাণ করার সুযোগ দেওয়া হয়, ভাল হয়। সিনিয়র সিটিজেন বলতে আমি বলছে যাঁরা সত্তরোর্ধ্ব। বা আশি কী নব্বই বছর বয়স। এঁদের কথা নির্বাচন কমিশন ভাবলে ভাল হবে।'

সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। দেব বলছেন, 'সমস্ত দলকে বলতে চাই, এই নির্বাচন হচ্ছে দেশকে এক করার জন্য। দেশকে ভাগ করার জন্য নয়। আমি চাইব সমস্ত রাজনৈতিক দল, তাদের নেতারা মানুষকে এক হওয়ার বার্তা যেন দেন। এমন কিছু যেন না হয় যাতে এই রাজ্যের নাম খারাপ হয়। কারণ এই রাজ্যটা দেশের বাইরে নয়। রাজ্যের নাম খারাপ হওয়া মানে দেশের নাম খারাপ হওয়া। দায়িত্বশীল নেতা হিসাবে সকল রাজনৈতিক দল যেন তাদের প্রতিনিধিদের বলে, যাই হোক না কেন আমাদের রাজ্যের, আমাদের দেশের নাম যেন খারাপ না হয়। মানুষ যেন এক থাকে, এটা যেন তাঁদের কথাবার্তার মধ্যে থাকে।'

দেব যোগ করেন, 'আমাকে কেন ডাকা হয়েছে সেই কারণ আমি জানি না। আমি দেশকে ভালবাসি। নিয়ম মেনে চলতে হবে। ফর্ম যেভাবে এসেছে আমরা ফিল আপ করেছি। আমি কাউকে দোষারোপ করছি না, এটা নির্বাচন কমিশনে ভুল কিংবা দেবের ভুল। আমি শুধু বলব, ২০১৪ থেকে আমি যে তিনটি ভোট দিয়েছি, সেগুলো কি ইনভ্যালিড হয়ে গেল? যারা ২০১১, ২০১৪, ২০১৬, ২০১৯, ২০২৪ সালে ভোট দিয়েছেন, সব কি অবৈধ হয়ে গেল? নির্বাচন কমিশন নিশ্চয়ই কিছু চিন্তাভাবনা করে এসব করছে। এ নিয়ে আমার দলের মুখপাত্র যা বলার বলেছেন। দিদি বলেছেন। আমি আমার পাসপোর্ট নিয়ে এসেছি। দেখালাম।'

তাঁকে কি হেনস্থা করা হচ্ছে এভাবে? দেবের জবাব, 'যেহেতু আমি সাংসদ, সাংসদ বা রাজনীতিকদের হ্যারাসমেন্ট শব্দটা বাদ দেওয়া উচিত। এই দলে থাকলে ওই দল হ্যারাস করবে, ওই দল করলে এই দল হ্যারাস করবে। এটা এখন নিউ নর্ম্যাল হয়ে গিয়েছে। রাজনীতিতে আসার পর খুব স্বাভাবিক জীবন যাপন করছি, তা নয়।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Madan Mitra: 'অভিষেক ক্রিমিনাল, খুনি, পয়সা দিয়ে, সুপারি দিয়ে মার্ডার করেন', সোশাল মিডিয়ায় আক্রমণ শানালেন মদন মিত্র
'অভিষেক ক্রিমিনাল, খুনি, পয়সা দিয়ে, সুপারি দিয়ে মার্ডার করেন', সোশাল মিডিয়ায় আক্রমণ শানালেন মদন মিত্র
Aroop Biswas:
"কাউকে বাঁচাবার জন্যই" কি ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করেননি মমতা ? বিশেষ সাক্ষাৎকারে বিস্ফোরক অরূপ
Sajal Ghosh Durga Puja: সজল ঘোষের পুজোয় এবার আরও বড় চমক? কী থিম হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে?
সজল ঘোষের পুজোয় এবার আরও বড় চমক? কী থিম হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে?

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget