এক্সপ্লোর

West Bengal Live Blog: বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা, ভাষা আন্দোলনে তৃণমূল

West Bengal Live Blog Update : চলতি মাসে, রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছে এক হাজার ৩০০ জন

LIVE

Key Events
Bengalis are being harassed in BJP ruled states TMC started language movement District News Kolkata News West Bengal Live Blog: বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা, ভাষা আন্দোলনে তৃণমূল
বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা, ভাষা আন্দোলনে তৃণমূল
Source : ABP Ananda

Background

কলকাতা: বাঙালি হেনস্থার প্রতিবাদে ভবানীপুরে মিছিল। ভবানীপুরে মিছিলে ৭০ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। নেতাজি বার্থ ডে সেলিব্রেশনের ব্যানারে মিছিল।

বাঙালি হেনস্থা বনাম বাংলাদেশি অনুপ্রবেশকারী! উত্তরবঙ্গে এনআরসি-র পাল্টা দক্ষিণবঙ্গে সিএএ ইস্যুতে তোলপাড় গোটা রাজ্য। বিধানসভা নির্বাচনের ১০ মাস আগে,
নাগরিক-পরিচয় ঘিরে রাজনীতির ময়দানে কোমর বেঁধে নেমেছে শাসক-বিরোধী শিবির। কোচবিহারে তৃণমূলের NRC - বিক্ষোভ। উঃ ২৪ পরগনায় CAA - ক্যাম্প উত্তমকুমার ব্রজবাসী থেকে আরতি ঘোষ, নিশিকান্ত দাস। পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়েও অসম সরকারের নোটিশে আতঙ্ক বাড়ছে দিনে দিনে। রবিবার, এই ইস্যুকে হাতিয়ার করে কোচবিহারের একেবারে সীমান্ত ঘেঁষা এলাকা বক্সিরহাটে অবস্থান বিক্ষোভ করল তৃণমূল। তৃণমূলের অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ থেকে শুরু করে, তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া সহ অসংখ্য তৃণমূল নেতা-কর্মীরা। তৃণমূলের অবস্থান কর্মসূচি নিয়ে পাল্টা সুর চড়াল বিজেপিও। তৃণমূলের হাতে যখন তুরুপের তাস NRC, সেই আবহেই, উত্তর ২৪ পরগনার গোপালনগরে সিএএ ক্যাম্প খুলল বাঙালি ঐক্য মঞ্চ নামে একটি হিন্দুত্ববাদী সংগঠন। রবিবার, গোপালনগরের সনেকপুর শ্রী শ্রী নিত্যানন্দ আশ্রমে, CAA পোর্টালে আবেদন করতে আসেন এলাকার বহু বাসিন্দা। যেমন সুভাষ বালা। বাড়ি ছিল বাংলাদেশের বাগেরহাটে। ২০০০ সালে বাংলাদেশ থেকে চলে আসেন ভারতে। ঠিক সেভাবেই, ১৯৮৯ সালে, ১৩ বছর বয়সে ভারতে চলে আসেন অশোক দাস। বাড়ি ছিল বাংলাদেশের তালা সাতক্ষীরায়। রবিবারের এই ক্যাম্পে উপস্থিত ছিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ও হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার।
একদিকে যখন সিএএ- ক্যাম্প খুলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হিনদু শরণার্থীদের পরিচয়পত্র দিচ্ছে বিজেপি, সেখানেই, উত্তর ২৪ পরগনার বাগদায় বিজেপির সিএএ-এর ক্যাম্পের পাল্টা ক্যাম্প খুলে সিএএ- এর যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলল তৃণমূল।

চলতি মাসে, রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছে এক হাজার ৩০০ জন। রাজ্যে এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত তিন শতাধিক, কলকাতায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯৯। উদ্বিগ্ন চিকিৎসকরা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গতবারের তুলনায় এবার ডেঙ্গির প্রকোপ কম। উদ্বেগের কারণ নেই। বাঁশি নেই, কাঁসি নেই, নাহি দেয় হাঁক সে/
পিঠেতে কাঁপাতে থাকে এক-জোড়া পাখ সে/দেখিতে যেমনি হোক তুচ্ছ সে বাদ্য কি! মশা নিয়ে লিখেছিলেন রবীন্দ্রনাথ। যতই সে ছোট হোক তুচ্ছ যে নয়, তা বুঝেছিলেন বিশ্বকবি। আর ক্ষুদ্র মানেই যে তুচ্ছ নয়, তা হাড়ে হাড়ে টের পাইয়ে দিচ্ছে এডিস ইজিপ্টাই। বর্ষায় রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। বর্ষা আসতেই রাজ্যজুড়ে বেড়েছে ডেঙ্গির প্রকোপ। 

01:12 AM (IST)  •  28 Jul 2025

Park Street: গভীর রাতে, খাস কলকাতার পার্ক স্ট্রিটের ব্যস্ততম রাস্তায় নামল ধস

গভীর রাতে, খাস কলকাতার পার্ক স্ট্রিটের ব্যস্ততম রাস্তায় নামল ধস। শনিবার রাতে, পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের সামনের রাস্তায়, তৈরি হল বিরাট বড় গর্ত। অত রাতে গাড়ি চলাচল না হওয়ায় এড়ানো গেছে বড়সড় বিপদ। যদিও কারণ ঘিরে এখনও ধন্ধে কলকাতা পুরসভা।

00:53 AM (IST)  •  28 Jul 2025

Kolkata News: কলকাতা পুরসভার সরবরাহ করা পানীয় জল ঘিরে একরাশ অভিযোগ

কলকাতা পুরসভার সরবরাহ করা পানীয় জল ঘিরে একরাশ অভিযোগ। নোংরা-ঘোলা জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। এমনই অভিযোগ করছেন শিয়ালদার কাছে ৪৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। জলের লাইনে ফাটল হওয়ায় সাময়িক সমস্যা বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন এলাকার জনপ্রতিনিধি।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...

ভিডিও

Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ২ | চাপানউতোরের আবহে আজ দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী
Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ১ | 'কাউকে ছাড়া হবে না', হুঁশিয়ারি শমীকের, কিন্তু গ্রেফতার কোথায়?
BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget