এক্সপ্লোর

Bengaluru Rameshwaram Cafe Blast : পকেটে একাধিক জাল আধার, চাঁদনীর দোকানে মোবাইল সারাই, সাধারণের সঙ্গেই ট্রেনে বাসে সন্দেহভাজন জঙ্গিরা

Rameshwaram Cafe Blast : কীভাবে এতগুলি আধার কার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছিল সন্দেহভাজন জঙ্গিরা ? কীভাবেই বা এরকম আধার কার্ড নিয়ে সকলের চোখে ধুলো দিয়ে কলকাতা শহরেই হোটেলের পর হোটেল বদলেছিল তারা ? 

আবির দত্ত, কলকাতা : নাম ভাঁড়িয়ে একমাস ধরে বাংলায় ঘাঁটি গেড়েছিল দুই সন্দেহভাজন আইএস জঙ্গি ! নিউ দিঘার হোটেল থেকে তাদের পাকড়াও করেছে NIA। তাহলে কি সসন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয় হয়ে উঠছে বাংলা? কোথায় নিরাপত্তা? প্রশ্ন উঠছে নানা মহল থেকে। এর মধ্যে আরও একটি চাঞ্চল্যকর সকলের মনে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। কীভাবে এতগুলি আধার কার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছিল সন্দেহভাজন জঙ্গিরা ? কীভাবেই বা এরকম আধার কার্ড নিয়ে সকলের চোখে ধুলো দিয়ে কলকাতা শহরেই হোটেলের পর হোটেল বদলেছিল তারা ? 

NIA সূত্রে খবর, ১ মার্চ, ব্যাঙ্গালোরের রামেশ্বরম কাফেতে বিস্ফোরণকাণ্ডে অভিযুক্তরা ১০টিরও বেশি মোবাইল নম্বর ব্যবহার করেছে। তারপর ১ জন ধরা পড়লেও  চার রাজ্যে গা ঢাকা দিতে ব্যবহার করেছে একাধিক জাল আধার কার্ড। ভুয়ো পরিচয়পত্রের সংখ্যাটা ঠিক কত, সেগুলি কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে, সেটাই ভাবাচ্ছে তদন্তকারীদের। কীভাবে চলছে এমন জাল আধার কার্ড তৈরি হচ্ছে ? এমন আর কত ভুয়ো আধারের সাহায্য নিয়ে নিজেদের লক্ষ্য চরিতার্থ করছে এরা ? 

NIA সূত্রে খবর, জঙ্গিদের আধার কার্ডে কর্ণাটক, তামিলনাড়ু ও মহারাষ্ট্রের ঠিকানা মিলেছে। তদন্তকারীদের অনুমান, জাল আধার কার্ডগুলি কর্ণাটকেই বানানো হয়েছিল। এমন কতগুলি আধার কার্ড জঙ্গিরা তৈরি করেছিল, জানতে চায় NIA। জাতীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বেঙ্গালুরুতে বিস্ফোরণ ঘটানোর পর, ১ হাজার ৮৭৯ কিলোমিটার দূরে, বাংলাকেই সেফ প্লেস হিসেবে বেছে নিয়েছিল সন্দেহভাজন জঙ্গিরা। বিস্ফোরণের ১১ দিন পর কলকাতায় এসেছিল দুই মূল অভিযুক্ত। চেন্নাই থেকে ট্রেনে চড়ে তারা পৌঁছয় কলকাতায়। নাম ভাঁড়িয়ে কলকাতায় একের পর এক হোটেলে আস্তানা বদলেছে তারা। পুলিশ-গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে আত্মগোপন করে ছিল শহরের বুকে। এরপর ২৮ মার্চ সেখান থেকে সোজা পাড়ি দিয়েছে বাঙালিদের অন্য়তম পছন্দের উইক এন্ড ডেস্টিনেশন দিঘা।  হাওড়া থেকে বাসে চেপে দিঘায় চলে যায়। তদন্তে এই তথ্যই মিলেছে বলে দাবি করেছে NIA।  

কলকাতা থেকে এসে নিউ দিঘার আয়ুষ ইন্টারন্য়াশনাল হোটেলে উঠেছিল ব্যাঙ্গালোরের রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্তরা। পুলিশের দাবি, ১০ এপ্রিল থেকে তারা এই হোটেলেই ছিল। NIA এবং সেন্ট্রাল ইনটেলিজেন্স ব্যুরো-র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রাজ্য পুলিশ ও NIA যৌথ অভিযান চালিয়ে সন্দেহভাজন জঙ্গিদের গ্রেফতার করে। 

তাহলে কোথায় সাধারণের নিরাপত্তা? সাধারণ মানুষের আশেপাশে তাঁরা থেকে গিয়েছে দিনের পর দিন। চাঁদনী চকি গিয়ে মোবাইল সারিয়েছে। সাধারণ মানুষের সঙ্গে একই ট্রেনে-বাসে সফর করেছে । যখন যেমন খুশি আধার ব্যবহার করেছে। তাহলে কোন ভরসায় সাধারণ মানুষ শহরে ঘুরবে ? কিংবা বেড়াতে যাবে জনপ্রিয় ভ্রমণকেন্দ্রে। ১ মাস ধরে শহরের বুকে লুকিয়ে রয়েছে সন্দেহভাজন জঙ্গিরা, আর পুলিশ, গোয়েন্দাদের কাছে কোনও তথ্য় নেই?  

আরও পড়ুন:

যেমন-তেমন গান দিয়ে রিল বানালেই ফৌজদারি আইনে শাস্তি ! নিয়ম জারি এই বিখ্যাত মন্দিরে 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget