এক্সপ্লোর

Anubrata Mondal: ফোঁটা দিতে এলেন না কেউ কেষ্টকে, দুরন্ত মেনুতে ভাইফোঁটার আনন্দ আসানসোল জেলে

Bhaifonta In Jail:তিনি জেলবন্দি। ভাইফোঁটা এবার সেখানেই কাটল তৃণমূলের দাপুটে বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। খানিকটা একাকীই যেন। তবে সার্বিক ভাবে আসানসোল জেলের ভিতরের ছবিটা ছিল অন্যরকম।

কৌশিক গাঁতাইত,পশ্চিম বর্ধমান: তিনি জেলবন্দি (jail custody)। ভাইফোঁটা (bhaifonta) এবার সেখানেই কাটল তৃণমূলের (TMC) দাপুটে বীরভূম (birbhum) জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (anubrata mondal)। খানিকটা একাকীই যেন। তবে সার্বিক ভাবে আসানসোল জেলের (asansol correctional centre) ভিতরের ছবিটা ছিল অন্যরকম। ভাইফোঁটার আনন্দ, সঙ্গে কব্জি ডুবিয়ে খাওয়াদাওয়া কোনও কিছুরই অভাব হয়নি এদিন।

কী হল ভাইফোঁটায়?
বিচারাধীন বন্দিদের মধ্যে অনেকেরই বোন আর্জি জানিয়েছিলেন, ভাইদের ফোঁটা দিতে চান। এবার সেই আর্জি ফিরিয়ে দেয়নি জেল কর্তৃপক্ষ। চিত্তরঞ্জন থেকে জামুড়িয়া, বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজন মহিলাকে দেখা গেল ভাইদের ফোঁটা দিতে এসেছেন। সঙ্গে এনেছে নমুখরোচক খাবারও। পাশাপাশি আজ জেলের দুপুরের খাবারের মেনুও ছিল তাক লাগানোর মতো। সূত্রের খবর, আজ আসানসোল জেলের দুপুরের খাবারে ছিল ফ্রায়েড রাইস, চিলি চিকেন এবং মিষ্টি। পেটপুরে সকলে খাবার খেয়েছেন। কিন্তু অনুব্রত মণ্ডলের মন ভাল নেই। ছয় ভাইবোনের মধ্যে অনুব্রত মেজো। প্রত্যেক বার বেশ জাঁকজমক করেই তাঁর বাড়িতে ভাইফোঁটা হয়। আজ ছবিটা বদলেছে । কেউ তাঁকে ফোঁটা দিতে আসেনি। এমনিক জেলের কোনও মহিলা কয়েদিও যে তাঁকে ফোঁটা দিয়েছেন, সে খবরও নেই। সব মিলিয়ে ভাই-বোনের এই আনন্দোৎসব বিষণ্ণই কেটেছে বীরভূমের জেলা তৃণমূল সভাপতির।

জেলে কেন অনুব্রত?
গত অগাস্টে গরুপাচার মামলায় CBI-এর হাতে গ্রেফতার হন দোর্দণ্ডপ্রতাপ নেতা, বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।  বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে অনুব্রতর বাড়ি ঘিরে তাঁকে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাঁকে ১০ দিনের CBI হেফাজতের নির্দেশ দিয়েছেন আসানসোলের CBI আদালতের বিচারক। এর আগে অনুব্রত মণ্ডলকে দশবার তলব করেছিল CBI। তার মধ্যে ন’বারই অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি তিনি। এরপর আর দেরি করতে রাজি ছিলেন না CBI। তারপরই অনুব্রতর গড় থেকে তাঁকে নাটকীয় গ্রেফতারি করা হয়। তারপর থেকেই খাঁ খাঁ করছে বীরভূমের বাড়িটা। যদিও সেপ্টেম্বরে নেতাজি ইন্ডোরের এক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'অনুব্রতকে বীরের সম্মান দিয়ে, জেল থেকে বের করে আনতে হবে।' দলনেত্রীর ওই মন্তব্যের পর অনুব্রতর গলাতেও ঝরে পড়েছিল আত্মবিশ্বাসের সুর। মমতা বলেছিলেন, ' প্রতিটা নির্বাচনে ওকে ঘরবন্দি করে দেয়। ভাবছেন জেলে বন্দি রেখে লোকসভা সিট দু’টো দখল করবেন। সে গুড়ে বালি!' এর পর অনুব্রতকে বলতে শোনা গিয়েছিল, ' দিদি পাশে আছে, এটাই এনাফ। ' কিন্তু কদিন আগে স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যাওয়ার সময় জানা গিয়েছিল, ২ মাসে ৯ কেজি ওজন কমেছে তাঁর। দৃশ্যতই কাহিল দেখাচ্ছিল তাঁকে, বলেন অনেকে। 

আরও পড়ুন:প্রতিপক্ষ নেদারল্যান্ডস, বিশ্বকাপে ভারতের দ্বিতীয় ম্যাচটি কোথায়, কখন, কীভাবে দেখবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget