এক্সপ্লোর

Bhangar News: তৃণমূল নেতার অফিস ভাঙচুর, ফের শাসক-দ্বন্দ্বে উত্তপ্ত ভাঙড়

Bhangar TMC Inner Clash : ভাঙড়ের ঘটকপুকুরে শাসক নেতার দফতর ভাঙচর।

ভাঙড়: ফের শাসক-দ্বন্দ্বে উত্তপ্ত ভাঙড়, তৃণমূল নেতার অফিস ভাঙচুর। তৃণমূল নেতা কাইজার আহমেদের অফিস ভাঙচুরের অভিযোগ। ভাঙড়ের ঘটকপুকুরে শাসক নেতার দফতর ভাঙচর। সওকত অনুগামীরা হামলা চালিয়েছে, অভিযোগ কাইজারের। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লার প্রতিক্রিয়া মেলেনি। 

আরও পড়ুন, শাবল ঢুকিয়ে খোদ ফিরহাদ হাকিমের ওয়ার্ডে এবার 'খুন'! রক্তাক্ত অবস্থায় প্রায় ১০০ মিটার দৌড়লেন ব্যক্তি..

তৃণমূল বনাম ISF দ্বন্দ্বে ফের উত্তপ্ত হয়েছিল ভাঙড়। ভাঙড় ২ নম্বর ব্লকের ছেলেগোয়ালিয়ায়, তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছিল ISF-এর বিরুদ্ধে। পাল্টা ISF কর্মীদেরকে গালি-গালাজ করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। ফের ভাঙড়! ফের তৃণমূল বনাম ISF! পুজোর আবহেও, রাজনৈতিক উত্তাপে অশান্ত হয়েছিল ভাঙড়। এবার ভাঙড় ২ নম্বর ব্লকের ছেলে গোয়ালিয়ায়, তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছিল ISF-এর বিরুদ্ধে। পাল্টা ISF কর্মীদেরকে গালি-গালাজ করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে।
 
ক্যানিং পূর্ব তৃণমূল বিধায়ক সওকত মোল্লা বলেন, এই ধরনের সমাজ বিরোধী কার্যকলাপ ওরা(ISF) করছে। আসলে, ভাঙড়ে পায়ের তলা থেকে জমি যত সরছে, এই ISF-এর লোকেরা, সমাজবিরোধীরা তারা পাগলা কুকুরের মতো হয়ে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা করছি, ভর্ৎসনা জানাচ্ছি।' সূত্রের খবর, রাতে, ভাঙড়ের শানপুকুর মাঝেরহাটে পার্টি অফিস উদ্বোধনে এসেছিলেন ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি।তৃণমূলের অভিযোগ, সেইসময় রাস্তার ধারেই একটি মাচায় বসেছিলেন নুরুল ইসলাম মোল্লা সহ একাধিক তৃণমূল কর্মী।

অভিযোগ, আচমকা তাদের ওপর হামলা চালায় উপস্থিত ISF-এর কর্মীরা। আক্রান্ত তৃণমূল কর্মী   নুরুল ইসলাম মোল্লা বলেন, নৌশাদের গাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে প্রচুর লোকজন ছিল এলাকার। আমরা মাচায় বসেছিলাম। আমায় ঠেকাতে গেলে বাকিদেরকেও মারধর করে আইএসএফ-এর লোকজন। রাতে আক্রান্তদের সঙ্গে দেখা করতে এসেছিলেন ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষক ও ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা। যদিও মারধরের সমস্ত অভিযোগ অস্বীকার করেছিল ISF.ভাঙড় ISF বিধায়ক  নৌশাদ সিদ্দিকি বলেছিলেন, কোনও ঝামেলা হয়নি, আমাদের মিছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল। নাটক বন্ধ করা উচিত। যদি পুলিশ ব্যবস্থা না নেয়, তবে আমরা নিজেরাই ব্যবস্থা নেব।' 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget