এক্সপ্লোর

Kolkata News: শাবল ঢুকিয়ে খোদ ফিরহাদ হাকিমের ওয়ার্ডে এবার 'খুন'! রক্তাক্ত অবস্থায় প্রায় ১০০ মিটার দৌড়লেন ব্যক্তি..

Kolkata Murder Case: খোদ ফিরহাদ হাকিমের ওয়ার্ডে এবার 'খুন'! চেতলার ১৭ নম্বর বাসস্ট্যান্ডে  এক ব্যক্তিকে 'খুন' করা হয়েছে বলে অভিযোগ।

কলকাতা: খোদ ফিরহাদ হাকিমের ওয়ার্ডে এবার 'খুন'! চেতলার ১৭ নম্বর বাসস্ট্যান্ডে  এক ব্যক্তিকে 'খুন' করা হয়েছে বলে অভিযোগ। মদের আসরে বচসা, শাবল ঢুকিয়ে খুনের অভিযোগ। 

আরও পড়ুন, পরপর সরকারি হাসপাতালে নারী নিগ্রহ, নজরদারি থেকে এজেন্সির ভূমিকায়  ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

নিহত অশোক পাসওয়ান পেশায় সার্ভিস সেন্টারের মেকানিক। রক্তাক্ত অবস্থায় ব্যক্তি প্রায় ১০০ মিটার দৌড়ন, দাবি প্রত্যক্ষদর্শীদের। SSKM-এ নিয়ে গেলে মৃত ঘোষণা চিকিৎসকদের।রাত হলেই এলাকায় মদের আসর বসে অভিযোগ এলাকাবাসীর। চলে বহিরাগতদের আনাগোনা দাবি স্থানীয়দের। প্রতিবাদ করলে মারধর করার অভিযোগ স্থানীয়দের। খুনের অভিযোগে আটক ১, বাকিদের খোঁজে চলছে তল্লাশি।

খাস কলকাতার বুকে খোদ মেয়র ফিরহাদ হাকিমের বাড়ির অদূরে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল। শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ চেতলায় ১৭ নম্বর বাসস্ট্যান্ডের কাছে মদের আসরে যোগ দিয়েছিলেন ৪২ বছর বয়সি অশোক পাসওয়ান। সেখানেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। বচসার জেরে কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডে অশোক পাসওয়ানের গলায় শাবল ঢুকিয়ে খুনের অভিযোগ উঠল।চেতলার প্রত্যক্ষদর্শী ও বাসিন্দা বলেন, ৪ থেকে ৫ জন ছিল, মদ খাচ্ছিল, বাসের পিছনে, পুরনো আক্রোশ থাকতে পারে, গলায় শাবল ঢুকিয়ে দিয়েছে। মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল, পুলিশ হাসপাতালে নিয়ে গেছে কিন্তু বাঁচাতে পারল না। এই ৮২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজ্যের মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম। সেখানে একাধিক জায়গায় কোনও সিসি ক্যামেরা নেই। এই রকম নৃশংস খুনের পরে একের চাঞ্চল্যকর অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।  

চেতলার বাসিন্দা বলেন, এই জায়গা পুরো মদের ঠেক, রোজ হয় রাত ১২টার পরে, প্রতিবাদ করলে মারবে, পুলিশ আছে কলকাতায়? মদ খোর, গাঁজা খোর, পাতা খোরদের এখানে পুরো আড্ডা, বাইরে থেকে কিনে নিয়ে এখানে আসছে। পরিবারের দাবি, রক্তাক্ত অবস্থায় এই রাস্তা ধরে ছুটতে ছুটতে এসে বাস্তায় বসে পড়ে সেখানেই জ্ঞান হারান অশোক পাসোয়ান। ভয়াবহ এই দৃশ্য তার পরিবারকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি।অশোক পাসোয়ানের আত্মীয় বলেন, লোক বলছে তোমার ভাইকে মেরেছে রক্ত বেরোচ্ছে, এসে দেখছি রক্তে ভেসে যাচ্ছে।প্রথমে বুঝতে পারছি না কোথা থেকে রক্ত বোরেচ্ছে, ডাক্তার যখন ওয়াশ করেছে দেখছি মামাকে মেরে ফাটিয়ে দিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
Birbhum Money Found: ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget