এক্সপ্লোর

'ধোঁয়ায় দম আটকে আসছিল, আমাকে ধরে এমন মারল', শব্দবাজির প্রতিবাদে ভবানীপুরে আক্রান্ত প্রৌঢ়া!

আক্রান্ত মহিলার কথায়, 'হঠাৎ দেখছি ধোঁয়ায় আমার দম আটকে আসছে। বলতে গেছি... আমাকে ধরে এমন মারল!'

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • শব্দবাজির প্রতিবাদে ভবানীপুরে আক্রান্ত প্রৌঢ়া ও ভাই।
  • প্রতিবেশীদের বিরুদ্ধে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।
  • থানায় অভিযোগ জানাতে প্রথমে পুলিশের সাড়া না পাওয়ার অভিযোগ।
  • আইনজীবীকে সঙ্গে নিয়ে ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের।

কলকাতা: শব্দবাজির প্রতিবাদ করে ভবানীপুরে আক্রান্ত প্রৌঢ়া ও তাঁর পঞ্চাশোর্ধ ভাই। মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে প্রতিবেশীদের একাংশের বিরুদ্ধে। প্রথমে থানায় অভিযোগ জানাতে গেলেও সাড়া দেয়নি পুলিশ, দাবি আক্রান্তদের। অবশেষে আইনজীবীকে সঙ্গে নিয়ে গতকাল ভবানীপুর থানায় লিখিত অভিযোগ করেন তাঁরা। হামলার ঘটনায় এখনও গ্রেফতার নয় কেউ।

আক্রান্ত মহিলার কথায়, 'হঠাৎ দেখছি ধোঁয়ায় আমার দম আটকে আসছে। বলতে গেছি... আমাকে ধরে এমন মারল!' আক্রান্ত মহিলার ভাই বলেন, 'উনি হার্টফেল করে মারা যেতে পারেন। তা সত্ত্বেও বড় বড় বোমা ওপর থেকে মেরে ফাটাচ্ছে।' 

আইন আছে। পুলিশ আছে। কিন্তু, তাতে থোরাই কেয়ার। কালীপুজো এবং তারপরও, বিভিন্ন জায়গায় পিলে চমকানো শব্দে দেদার ফেটেছে বাজি। তেমনই অবস্থায় থাকতে না পেরে, প্রতিবাদ করেছিলেন ভবানীপুরে বাসিন্দা এই প্রৌঢ়া ও তাঁর ভাই।কিনতু, তারপর তাঁদের যে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে, তা বলতে গিয়েই এখনও শিউড়ে উঠছেন তাঁরা। 

অভিযোগ পঞ্চাশোর্ধ্ব মহিলাকে বাঁশ দিয়ে পেটানোর পাশাপাশি শ্লীলতাহানিও করা হয়। বাধা দিতে গেলে মহিলার ভাইকেও মারধর করা হয় বলে অভিযোগ।

আক্রান্তদের দাবি, হামলার পর থানায় অভিযোগ জানাতে গেলে প্রথমে সাড়া দেয়নি পুলিশ। বুধবার আইনজীবীকে সঙ্গে নিয়ে ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা।  

আক্রান্ত মহিলা এও বলেন, 'থানার থেকে বলছে, দেখছেন না আগুন লেগে গেছে, GD এখন কী করে নেব? বলেছি একটা মিনি GD তো নিন, মিনি ডায়েরি তো নিন। দাঁড়ান দেখছি দেখছি করে উনি আবার বাইরে গেল অফিসার। আবার আসল, এসে তারপর লিখল। শরীর ভাল না, দু'বার হার্ট ব্লক হয়েছে। আমার ভয় করে।'

আক্রান্ত মহিলার ভাই বলেন, 'পুলিশের ভূমিকা নীরব। আমি জানি না কেন নীরব। নিশ্চয়ই কোনও চাপের মধ্যে রয়েছেন। এত বড় ঘটনা ঘটল, সেটায় স্টেপ নেওয়া অনেক আগে উচিত। অভিযুক্তরা রীতিমতো ঘুরছে।' 

খাস কলকাতার ভবানীপুরের মতো এলাকায় প্রৌঢ়-প্রৌঢ়ার ওপর হামলার অভিযোগ নিয়ে সরব হয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'বাজি নিয়ে গোলমাল নতুন কিছু বিষয় নয়। তবে পরিমাণ অনেক কমেছে। পুলিশ দ্রুত ব্যবস্থা নিচ্ছে।'

এই ঘটনায় এখনও অবধি কেউ গ্রেফতার হয়নি। পুলিশের ভূমিকা নিয়ে আক্রান্তরা যে অভিযোগ তুলেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে দাবি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: তীব্র গরম ও হাসফাঁস থেকে মুক্তি, ৪০-৫০ কিমি বেগে বয়ে যাবে ঝোড়ো হাওয়া, আজ ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যে ! কী বলছে IMD ?
তীব্র গরম ও হাসফাঁস থেকে মুক্তি, ৪০-৫০ কিমি বেগে বয়ে যাবে ঝোড়ো হাওয়া, আজ ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যে ! কী বলছে IMD ?
Kolkata News: এবছর শহিদ মিনারে ২১ জুলাই সমাবেশ করবে প্রদেশ কংগ্রেস, জানালেন সভাপতি শুভঙ্কর সরকার
এবছর শহিদ মিনারে ২১ জুলাই সমাবেশ করবে প্রদেশ কংগ্রেস, জানালেন সভাপতি শুভঙ্কর সরকার
West Bengal News Today Live Updates: আজ ফলতার ফল ঘোষণা ! লড়াইয়ে নেই জাহাঙ্গির, এই বিধানসভা কেন্দ্রে জিতবেন কে ?
আজ ফলতার ফল ঘোষণা ! লড়াইয়ে নেই জাহাঙ্গির, এই বিধানসভা কেন্দ্রে জিতবেন কে ?
Rail Project: জট কেটেছে মেট্রোর, এবার নজর ৬১টি রেলের প্রকল্পের! এল বড় নির্দেশ!
জট কেটেছে মেট্রোর, এবার নজর ৬১টি রেলের প্রকল্পের! এল বড় নির্দেশ!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget