এক্সপ্লোর

Jan Shatabdi Express: হাওড়া স্টেশনমুখী ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে আগুন!

Jan Shatabdi Express: কটক স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে স্টেশনমাস্টারকে খবর দেওয়া হয়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন রেলকর্মীরা।

কলকাতা:  হাওড়া স্টেশনমুখী ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে আগুন। সকাল সাড়ে ছটা নাগাদ কটক স্টেশনে ঢোকার সময় কোচের নীচ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। লোকো পাইলটের নজরে আসে ডি নাইন কোচের নিচ থেকে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে। কটক স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে স্টেশনমাস্টারকে খবর দেওয়া হয়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন রেলকর্মীরা। মিনিট পনেরোর মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।  প্রাথমিক তদন্তে জানা গেছে ওই কোচের ব্রেক শু আটকে যাওয়ার ফলে এই ঘটনা।  ৪৫ মিনিট পর ট্রেনটি হাওড়ার উদ্দেশে রওনা দেয়।

মিনিট ১৫ এর মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ৪৫ মিনিট পর ট্রেনটি সকাল ৭:১৫ নাগাদ হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেনের প্রত্যেকটি যাত্রী নিরাপদে আছেন বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। 

সম্প্রতি একাধিক ট্রেন দুর্ঘটনা, এক নজরে- 

১৫ নভেম্বর বিহারগামী দিল্লি-দ্বারভাঙা সুপারফাস্ট এক্সপ্রেসে আগুন। দাউদাউ করে জ্বলে ট্রেনের ৩টি কামরা। অল্পের জন্য় প্রাণে রক্ষা পান যাত্রীরা। ৮ জন যাত্রী আহত হন। 

১৫ নভেম্বর বীরভূমে চলন্ত ট্রেনে আগুন-আতঙ্ক ছড়ায়। আমোদপুর স্টেশনে ঢোকার মুখে হাওড়াগামী মালদা ইন্টারসিটি এক্সপ্রেসের ডি থ্রি কামরায় ধোঁয়া দেখা যায়। মিনিট পনেরো দাঁড়িয়ে থাকে ট্রেনটি। মেরামতির পর ফের হাওড়ার উদ্দেশে রওনা দেয়। 

১৩ নভেম্বর আপ শালিমার-পুরী এক্সপ্রেসে আগুন লাগে। আন্দুল স্টেশন পার হওয়ার পরই ট্রেন থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। রেল কর্মী ও স্থানীয়রাই আগুন নেভান। আধঘণ্টা পর ট্রেনটি ফের পুরীর উদ্দেশে রওনা হয়। 

২৫ অক্টোবর আগরা থেকে ঝাঁসিগামী পাতালকোট এক্সপ্রেসের ২টি বগিতে আগুন লাগে। আগুনে ঝলসে জখম হন ২ জন যাত্রী। কোনওমতে ট্রেন থেকে নামানো হয় যাত্রীদের।

২৫ সেপ্টেম্বর বোলপুরের প্রান্তিক স্টেশনে মুজাফ্ফরপুর-বেঙ্গালুরু এক্সপ্রেসে আগুন আতঙ্ক ছড়ায়। ট্রেনটির ডি-২ কামরায় ধোঁয়া বেরোতে দেখা যায়। কোপাই স্টেশন পেরোনোর পরেই ধোঁয়া দেখে চেন টেনে ট্রেন থামান যাত্রীরা। ধরমতলায় ট্রেন থামার পর হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন কয়েক জন যাত্রী।

আরও পড়ুন, কনকনে শীতের মধ্যেই বৃষ্টি দুর্যোগ উত্তরবঙ্গে, কোন কোন জেলায় বাড়তি সতর্কতা?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

'লাস্ট ওয়ার্নিং...এবা কাঁটা লাগিয়ে দিয়ে যাবে', বিজেপি নেতাকেই কড়া হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'লাস্ট ওয়ার্নিং...এবা কাঁটা লাগিয়ে দিয়ে যাবে', বিজেপি নেতাকেই কড়া হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
West Bengal News Live : মেরামতির জন্য কাল প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
মেরামতির জন্য কাল প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
'রাজুদার পকেট পরোটা'র দোকানে পুরসভার অভিযান, কী পাওয়া গেল? খাবারের গুণমান নিয়ে কী মত?
'রাজুদার পকেট পরোটা'র দোকানে পুরসভার অভিযান, কী পাওয়া গেল? খাবারের গুণমান নিয়ে কী মত?
Sealdah Station: শিয়ালদা স্টেশন চত্বরে বিভিন্ন দোকানে হানা খাদ্য সুরক্ষা দফতরের, তরকারি ও সিঙাড়ায় নিম্নমানের হলুদ
শিয়ালদা স্টেশন চত্বরে বিভিন্ন দোকানে হানা খাদ্য সুরক্ষা দফতরের, তরকারি ও সিঙাড়ায় নিম্নমানের হলুদ

ভিডিও

BJP News: Arjun Singh-র বিধানসভা কেন্দ্রে ক্ষোভের মুখে ব্যারাকপুরের বিজেপি বিধায়ক Koustav Bagchi
R G Kar News: আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় জামিন Sandip Ghosh ঘনিষ্ঠের | ABP Ananda
CM Suvendu Adhikari: Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
Mamata TMC News: 'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Embed widget