এক্সপ্লোর

Kolkata: চেকে সই জাল করে RTGS করে নিজেদের নামে জমা, বিধান নগর পুলিশের জালে ৪ প্রতারক

Bidhan Nagar News: ব্যাঙ্কের এক অফিসার তাঁর কাছ থেকে চেকটি নিয়েছিলেন। বেলা তিনটের সময় একটি মেল আসে, সেখানে লেখা ছিল বেনিফিসিয়ারি অরিন্দম মিত্র, তার কাছে টাকা চলে গেছে।

রঞ্জিত সাউ, কলকাতা:  বিধান নগর দক্ষিণ থানার হাতে গ্রেফতার ৪ প্রতারক। এটিএম ড্রপ বক্স থেকে চেক বের করে সই জাল করে rtgs করে নিজেদের নামে জমা দিয়েছিল সেই চার জন। ২৪ ঘন্টার মধ্যে কলকাতা ও সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর সল্টলেকের HA ব্লকের বাসিন্দা এক মহিলা সকাল ১০ টা নাগাদ বিধান নগর দক্ষিণ থানা এলাকার একটি চেক নিয়ে ব্যাঙ্কে গিয়েছিলেন। সেখানে তিনি সিটিজেন স্কিম করার জন্য। ব্যাঙ্কের এক অফিসার তাঁর কাছ থেকে চেকটি নিয়েছিলেন। বেলা তিনটের সময় একটি মেল আসে, সেখানে লেখা ছিল বেনিফিসিয়ারি অরিন্দম মিত্র, তার কাছে টাকা চলে গেছে। তখন সেই মহিলা ব্যাঙ্কে ফোন করেন। ব্যাঙ্ক থেকে জানানো হয় যে তিনি RTGS করতে দিয়ে গেছেন। এর পর দেখা যায় চেকে ওভার রাইট করে সিনিয়র সিটিজেন থেকে RTGS করা হয়েছে। সই নকল করা হয়েছে। ভাউচার স্লিপে ও সই নকল করে ভুল ফোন নাম্বার দিয়ে টাকা ট্রান্সফার করা হয়।

এর পরেই খবর যায় বিধান নগর দক্ষিণ থানায়। তড়িঘড়ি বিধান নগর দক্ষিণ থানার পুলিশ সেই ব্যাঙ্কে পৌঁছায়। খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ। ফুটেজ খতিয়ে দেখে ৪ জনকে চিহ্নিত করা হয়। ২৪ ঘন্টার মধ্যেই বিধান নগর দক্ষিণ থানার পুলিশ কলকাতা ও সংলগ্ন এলাকা থেকে এই চারজনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, এই চক্র শহরের সব ব্যাঙ্কেই মোটামুটি নজর রাখত। কেউ যদি মোটা অঙ্কের চেক জমা দিতে আসতেন, তাহলে সেই চেক ড্রপ বক্স থেকে কালেক্ট করে সেখানে ওভার রাইট করে সই নকল ও মোবাইল নাম্বার চেঞ্জ করে নিজেদের নামে করে নিত এই চক্রের কাণ্ডারীররা।

পুলিশ সূত্রে খবর কলকাতা পুলিশ এর ব্যাঙ্ক ফ্রড শাখাও এদেরকে খুঁজে বেড়াচ্ছিল দীর্ঘদিন ধরেই। আজ এই চারজনকে বিধান নগর আদালতে তোলা হয়েছিল। সেখানেই অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই অরিন্দম মিত্র ব্যাঙ্কের এজেন্ট হিসেবে কাজ করে, সেই সূত্রে ব্যাঙ্কের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে তাঁর জ্ঞান ছিল। সেই জ্ঞানক কাজে লাগে এই বড় চক্রের ফাঁদ পেতেছিল সে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট, রয়েছে প্রোমোটরের থেকে ব্যাপক তোলাবাজির উল্লেখ
দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট, রয়েছে প্রোমোটরের থেকে ব্যাপক তোলাবাজির উল্লেখ
১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?
১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?
Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget