এক্সপ্লোর

Bikash Mishra Arrested: গরুপাচার মামলায় বিকাশ মিশ্রকে গ্রেফতার করল সিবিআই

Bikash Mishra Arrested: কয়লাপাচারকাণ্ডে আজ আসানসোল কোর্টে নিয়ে আসা হয় বিকাশ মিশ্রকে। সেখানেই তাকে গ্রেফতার করে ১৮ এপ্রিল পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

প্রকাশ সিনহা, কলকাতা: গরুপাচার মামলায় বিকাশ মিশ্রকে (Bikash Mishra) গ্রেফতার করল সিবিআই (CBI)। আসানসোল কোর্টে হাজিরা দেওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। 

কয়লাপাচারকাণ্ডে আজ আসানসোল কোর্টে নিয়ে আসা হয় বিকাশ মিশ্রকে। সেখানেই তাকে গ্রেফতার করে ১৮ এপ্রিল পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

সিবিআই সূত্রে কী খবর?

কয়লা পাচারের পর এবার গরু পাচার মামলায় বিকাশ মিশ্রকে গ্রেফতার করেছে সিবিআই। সিবিআই সূত্রে জানা গিয়েছে, আজ কয়লা পাচার মামলায় তার হাজিরা দেওয়ার কথা ছিল আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে। সেখানেই গরুপাচার কাণ্ডের তদন্তকারী অফিসারেরা পৌঁছে যান। বিকাশ মিশ্রকে সেখান থেকেই গ্রেফতার করা হয়েছে।

সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন, গরুপাচার কাণ্ডে তদন্ত করতে গিয়ে একাধিকবার বিনয় মিশ্র, বিকাশ মিশ্র, অশোক মিশ্রের নাম উঠে আসছে। তাই বিকাশ মিশ্রকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তাঁর বয়ান তাঁরা রেকর্ড করতে চান। 

আরও পড়ুন: Bankura: গ্যাস সিলিন্ডারে আগুন থেকে বিস্ফোরণ, অল্পের জন্য প্রাণ রক্ষা গৃহস্থের

প্রসঙ্গত, অনেকদিন ধরে হাসপাতালে চিকিৎসা করাচ্ছিলেন বিকাশ মিশ্র। এরপর তিনি জেলে যান। কোর্টের তরফে সুপারকে নির্দেশ দেওয়া হয় যে আজ তাকে পেশ করতে হবে আদালতে। তাকে আজ যখনই পেশ করা হয় সেখানে সিবিআই আধিকারিকরা পৌঁছে যান ও গরু পাচার কাণ্ডে গ্রেফতার করেন। বিকাশকে নিজেদের হেফাজতে নিয়েছেন সিবিআই গোয়েন্দারা। 

অন্যদিকে গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের হাজিরা দেওয়ার কথা ছিল নিজাম প্যালেসে সিবিআই (CBI) দফতরে। আগের দিনই এসে গিয়েছিলেন কলকাতায়। কিন্তু বাড়ি থেকে বেরলেও নিজাম প্যালেসে যাননি অনুব্রত। তার বদলে তাঁর গাড়ি পৌঁছেছিল SSKM হাসপাতালে। একাধিক শারীরিক সমস্যা রয়েছে বলে জানিয়ে বুধবার থেকে সেখানেই ভর্তি অনুব্রত মণ্ডল। সুপার স্পেশালিটি এই সরকারি হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ২১১ নম্বর রুমে চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসার জন্য তৈরি হয় ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড। বৃহস্পতিবার, অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার খোঁজ নিতে SSKM হাসপাতালে আসেন সিবিআইয়ের এক আধিকারিক।

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
Weather Update: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ১৩ জেলায়, ইয়েলো অ্যালার্ট জারি করল আবহাওয়া দফতর
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ১৩ জেলায়, ইয়েলো অ্যালার্ট জারি করল আবহাওয়া দফতর
Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
News Live Update : কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ মৃত ৯, হাসপাতালে ভর্তি একাধিক
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ মৃত ৯, হাসপাতালে ভর্তি একাধিক

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget