এক্সপ্লোর

Binay Tamang: দার্জিলিঙে আস্থাভোটের দিনই বড় ধাক্কা তৃণমূলে, দল ছাড়লেন বিনয় তামাঙ্গ

Hamro Party: পাহাড়ে রাজনৈতিক পরিস্থিতি উদ্বেগের, প্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্র। তৃণমূলের থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করে বার্তা বিনয় তামাঙ্গের। 

আবির দত্ত, দার্জিলিং: পাহাড়ি রাজনীতিতে ফের টালমাটাল পরিস্থিতি। দার্জিলিঙে (Darjeeling) আস্থাভোটের (Trust Vote) দিনই বড় ধাক্কা তৃণমূলে (TMC)। তৃণমূলকে আক্রমণ করে দল ছাড়লেন বিনয় তামাঙ্গ (Binay Tamang)। 

এদিন একটি সাংবাদিক বৈঠক (Press Meet) করেন বিনয় তামাঙ্গ। তিনি বলেন, 'আজ থেকেই তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছি। দার্জিলিঙে গণতন্ত্র এখন বিপন্ন। পাহাড়, তরাই, ডুয়ার্সে শান্তি ফেরাতে রক্ত ঝরাতেও তৈরি'। তৃণমূল সরকারের বিরুদ্ধে অগণতান্ত্রিক কার্যকলাপ ও সীমাহীন দুর্নীতির অভিযোগ। মুখ্যমন্ত্রীর উচিত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, মন্তব্য বিনয় তামাঙ্গের। পাহাড়ে রাজনৈতিক পরিস্থিতি উদ্বেগের, প্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্র। তৃণমূলের থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করে বার্তা বিনয় তামাঙ্গের।                                                                                                  

এদিকে, ৯ মাসের মধ্যেই পাহাড়ে পালাবদল। দার্জিলিং পুরসভার বোর্ড গঠন করতে চলেছে অনীত থাপার দল। আস্থা ভোটে যোগ দিল না হামরো পার্টি ও গুরুঙ্গের ১৫ কাউন্সিলর।                        

প্রসঙ্গত, দার্জিলিং পুরসভায় মোট ৩২টি আসন। তার মধ্যে ১৮টি আসনে জিতে বোর্ড দখল করেছিল হামরো পার্টি। অন্য দিকে, অনীতের প্রজাতান্ত্রিক মোর্চা ৯টি, তৃণমূল ২টি, বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা জিতেছিল ৩টি আসনে। যদিও এর পরে জিটিএ ভোটে লড়ার জন্য প্রজাতান্ত্রিক মোর্চার এক কাউন্সিলর ইস্তফা দেন। সেই আসনে এখনও ভোট হয়নি। ফলে, কাউন্সিলরের সংখ্যা কমে হয় ৩১।                                                   

আরও পড়ুন, বাড়ির পরিচারিকাকে চুলের মুঠি ধরে নিয়ে যাচ্ছেন মালকিন! নির্মম দৃশ্যের ভিডিও ভাইরাল হতেই 'ছি ছি' রব

সম্প্রতি হামরো পার্টির ৫ কাউন্সিলর যোগ দিয়েছেন প্রজাতান্ত্রিক মোর্চায়। তাতে অনীতের দলের কাউন্সিলরের সংখ্যা বেড়ে হয় ১৪। এর মধ্যে তৃণমূলের তরফে জানানো হয়, প্রজাতান্ত্রিক মোর্চার সঙ্গে মিলে তারা পুরবোর্ড গঠন করবে। বুধবারের আস্থাভোটে ৩১ জনের মধ্যে ১২ জন কাউন্সিলর সমর্থন করেছে হামরো পার্টিকে। তাদের পাশে দাঁড়িয়েছে গুরুংয়ের দলের ৩ কাউন্সিলরও। অন্য দিকে, তৃণমূলের ২ কাউন্সিলর এবং প্রজাতান্ত্রিক মোর্চার ১৪ জন কাউন্সিলর মিলে অনীতকে সমর্থন জানিয়েছেন। সেই অঙ্কেই এ বার দার্জিলিং পুরসভার দখল নিয়েছে অনীতের দল।                                       

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
News Updates Live: মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা
মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা, গড়হাজির ইউসুফরা
CM Suvendu Adhikari:
"এতো সবে শুরু, আগে অনেক কিছু বাকি..", NCPI সাংসদদের সঙ্গে বৈঠকের পর তাৎপর্যপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর
West Bengal LIVE News Updates: দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget