এক্সপ্লোর

Birati News: নির্মীয়মান আবাসন থেকে ইট ভেঙে পড়ে বেঘোরে প্রাণ হারালেন মহিলা, বিরাটিতে উত্তেজনা

Birati Accident: শনিবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটল বিরাটিতে। ফের একবার কাঠগড়ায় নির্মীয়মান আবাসন। মাথায় ইট ভেঙে পড়ে বেঘোরে প্রাণ হারালেন এক মহিলা। বিরাটির শরৎ কলোনিতে দুর্ঘটনা ঘিরে উত্তেজনা।

উজ্জ্বল মুখোপাধ্যায়, ব্রতদীপ ভট্টাচার্য ও সৌমিত্র রায়, কলকাতা: বিরাটিতে মর্মান্তিক দুর্ঘটনা (Birati Accident), বেঘোরে প্রাণ গেল মহিলার। এবারও মূলে নির্মীয়মান আবাসন (Underconstruction Building)। মাথায় ইট পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। (Woman Death)

নির্মীয়মান আবাসন থেকে ইট পড়ে বেঘোরে প্রাণ গেল মহিলার

শনিবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটল বিরাটিতে। ফের একবার কাঠগড়ায় নির্মীয়মান আবাসন। মাথায় ইট ভেঙে পড়ে বেঘোরে প্রাণ হারালেন এক মহিলা। বিরাটির শরৎ কলোনিতে দুর্ঘটনা ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। নির্মীয়মান আবাসনের নীচে দাঁড়িয়েছিলেন পাশের বাড়ির বাসিন্দা এক মহিলা। আচমকাই ওই আবাসন থেকে ইট ভেঙে মহিলার মাথায় পড়ে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

মাত্র সপ্তাহ দুই আগের ঘটনা। গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে প্রাণ যায় ১২ জনের। সেই স্মৃতি যেন ফের একবার উস্কে উঠল শনিবার রাতে। উত্তর দমদমের ১৭ নম্বর ওয়ার্ডের শরৎ কলোনি এলাকার এক নির্মীয়মান পাঁচ তলা বহুতলের একাংশ ভেঙে পড়ে এদিন। শনিবার রাত ৮টা নাগাদ ভেঙে পড়ে সেই বিল্ডিংয়ের একাংশ। মৃত্যু ঘটে এক মহিলার। বছর ৫৫-এর মৃত ওই মহিলার নাম কেয়া শর্মা চৌধুরী। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রবল উত্তেজনা ছড়ায়। পুলিশের তরফে বিশাল বাহিনী মোতায়েন করা হয়। ঘটনাস্থল তারা ঘিরে দিয়ে গিয়েছে। এমন ঘটনা কেন ঘটল? উঠছে একাধিক প্রশ্ন। 

আরও পড়ুন: Lok Sabha Election 2024: কলকাতায় একসঙ্গে প্রচারে, প্রদীপ ভট্টাচার্যের সমর্থনে পথে নামল বাম-কংগ্রেস

অন্যদিকে আজ আরও এক স্থানে আবারও ভেঙে পড়ল বেআইনি বাড়ির একাংশ। সেই স্থান পিকনিক গার্ডেন। বাড়িতে রঙের কাজ চলাকালীন নীচে দাঁড়িয়ে থাকা মোটরবাইকের উপর ভেঙে পড়ে সিমেন্টের চাঙড়। ঘটনায় অল্পের জন্য় রক্ষা পান এক ব্য়ক্তি। শনিবার পিকনিক গার্ডেনের থার্ড লেনে এক নির্মীয়মাণ বহুতলের ছাদের অংশ ভেঙে পড়ে। বাড়িতে রঙের কাজ চলাকালীন নীচে দাঁড়িয়ে থাকা মোটরবাইকের উপর ভেঙে পড়ে সিমেন্টের চাঙড়। অল্পের জন্য় রক্ষা পান এক ব্য়ক্তি। আর সব থেকে চাঞ্চল্যকর অভিযোগ হল, এই বাড়িটিও অবৈধভাবে তৈরি হচ্ছিল। গার্ডেনরিচের পাহাড়পুরে অবৈধ বহুতল ভেঙে ১২ জনের মৃত্যুর ঘটনার পর ফের একবার একগুচ্ছ প্রশ্ন তুলে দিল পিকনিক গার্ডেনের এই ঘটনা। সেই তালিকাতেই কি যুক্ত হতে চলেছে বিরাটির ঘটনাও?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Abhishek Banerjee : 'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget