এক্সপ্লোর

Birbhum News: জমি দখলের অভিযোগ বীরভূমে, বিক্ষোভে অনিচ্ছুক কৃষকদের একাংশ

Land Capture: কেষ্টহীন বীরভূমে অনুব্রত নিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে জমি হাতিয়ে নেওয়া অভিযোগ পথে নামলেন নানুরের অনিচ্ছুক কৃষকরা।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: সন্দেশখালির (Sandeshkhali Chaos) আবহে জোর করে জমি দখলের অভিযোগ উঠল বীরভূমে। একাধিক কৃষকের জমি জোর করে হাতিয়ে নেওয়ার অভিযোগ অনুব্রত ঘনিষ্ঠ কেরিম খানের বিরুদ্ধে। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সিউড়ি বিধায়ক বিকাশ রায়চৌধুরী ও নানুরের তৃণমূল নেতা কেরিম খানের ছবি দেওয়া ও চোর লেখা পোস্টার নিয়ে বিক্ষোভ অনিচ্ছুক কৃষকদের একাংশের। 

জমি দখলের অভিযোগ: কেষ্টহীন বীরভূমে অনুব্রত (Anubrata Mondal) ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে জমি হাতিয়ে নেওয়া অভিযোগ পথে নামলেন নানুরের অনিচ্ছুক কৃষকরা। অনিচ্ছুক কৃষক নাজিরা বিবির অভিযোগ, “ওরা আমাদের জমি জোর জবরদস্তি করে দখল করেছ। পার্টি অফিসে ভরে কানে রিভালভার পিস্তল লাগিয়ে দখল করেছে।’’ ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সিউড়ি বিধায়ক বিকাশ রায়চৌধুরী ও নানুরের তৃণমূল নেতা কেরিম খানের ছবি দেওয়া ও চোর লেখা পোস্টার নিয়ে বিক্ষোভ দেখায় অনিচ্ছুক কৃষকদের একাংশ। মঙ্গলবার নানুরের বিডিও অফিসের সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান কৃষকরা। তাঁদের অভিযোগ, “আমাদের অভিযোগ, আমাদের জমি আমরা ফেরত চাই। আর কেরিম খান, বাপ্পা, মাখন ওদের শাস্তি চাই। আমরা সেই জমি এই যে তিন বছর যে দখল করেছে তার ক্ষতিপূরণ আবার প্লাস আমরা জমি ফেরত চাই। আর ওদের শাস্তি চাই।’’

স্থানীয় সূত্রে খবর, ২০২১ সালে নানুরে মিলন মেলা ওয়েলফেয়ার সোসাইটির নামে প্রায় ৩০ বিঘা জমি অধিগ্রহণ করা হয়। তৎকালীন বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা আব্দুল কেরিম খানের নেতৃত্বে চলে জমি অধিগ্রহণের প্রক্রিয়া। এলাকার কৃষকদের একাংশের অভিযোগ, জোর করে বেশির ভাগ জমি কেড়ে নেন কেরিম খান ও তার দলবল। কিছু মানুষ ক্ষতিপূরণ পেলেও বেশিরভাগ কৃষক ক্ষতিপূরণ পাননি। জমির কোনও রেজিট্রি হয়নি। এক অনিচ্ছুক কৃষক নিমাই ঘোষ বলেন, “আমাদের অভিযোগ হচ্ছে মেলার মাঠের জায়গা করে নিয়ে নিয়েছে কেরিম ভাই। কেরিম খান জোর করে ঘিরে নিয়েছে। তারজন্য আমরা আন্দোলন করছি। আমরা সমস্ত চাষী। আমাদের জমি যাতে অবিলম্বে ফেরত দেওয়া হয়।’’ বিক্ষোভের পর বিডিওর কাছে ডেপুটেশন জমা দেন অনিচ্ছুক কৃষকরা। এবিষয়ে নানুরের বিডিও সন্দীপ সিংহ রায় বলেন, “এলাকার কৃষকরা কিছু দাবি-দাওয়া নিয়ে লিখিতভাবে তাদের জমির সমস্যার কথা জানিয়ে গেছেন। বিষয়টি আমরা ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’’

ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার দাবি, কেরিম খানের বিরুদ্ধে অভিযোগ ছিল তাই তাকে জেলা পরিষদে টিকিট দেওয়া হয়নি। আর এই জমি নিয়ে আদালত মামলা চলছে। কেরিম খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফোন ধরেননি বিধায়ক বিকাশ রায়চৌধুরীও। সন্দেmখালির মতো বীরভূমেও এই বিক্ষোভের পেছনে বিরোধীদের উস্কানি দেখছেন তৃণমূল নেতাদের একাংশ। বীরভূম জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, “এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এই ধরণের ঘটনা বাঞ্ছনীয় নয়। জানি না কোনও বিরোধীপক্ষের এতে কোনও উস্কানি আছে কিনা। এই ধরণের ঘটনা আইনশৃঙ্খলার অবনতিতে সাহায্য করে।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Sandeshkhali Chaos: 'দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে,' সন্দেশখালির পরিস্থিতি প্রসঙ্গে মন্তব্য বাদশা মৈত্রর

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget