এক্সপ্লোর

Birbhum News: স্কুলে ছোটদের ভর্তি করানোর উদ্যোগ, বীরভূমে চালু হল দুয়ারে শিশু ভর্তি কর্মসূচি

Birbhum News Update: নবম শ্রেণি (Class IX) থেকে ক্লাস শুরু হলেও, করোনা আবহে দু’বছর ধরে বন্ধ রয়েছে প্রাথমিক স্কুল (Primary School)। এই পরিস্থিতিতে অনেকে আবার বাড়ির ছোটদের নতুন ক্লাসে ভর্তি করাচ্ছে না।

আবীর ইসলাম, বীরভূম: বীরভূমে (Birbhum) চালু হল দুয়ারে শিশু ভর্তি কর্মসূচি (Admission Program)। বাড়ি বাড়ি গিয়ে স্কুলে ও নতুন ক্লাসে ছোটদের ভর্তি করালেন শিক্ষক-শিক্ষিকারা (Teacher)। আগামী একমাস ধরে চলবে এই কর্মসূচি।

নবম শ্রেণি (Class IX) থেকে ক্লাস শুরু হলেও, করোনা আবহে দু’বছর ধরে বন্ধ রয়েছে প্রাথমিক স্কুল (Primary School)। এই পরিস্থিতিতে অনেকে আবার বাড়ির ছোটদের নতুন ক্লাসে ভর্তি করাচ্ছে না। কিন্তু এইভাবে আর কতদিন চলতে পারে। তাই ছোটদের স্কুলমুখী করতে বীরভূমে চালু হল ‘দুয়ারে শিশু ভর্তি’ কর্মসূচি।

বীরভূমে দুয়ারে শিশু ভর্তি কর্মসূচি।শনিবার শান্তিনিকেতনের (Shantiniketan) পিয়ারসনপল্লির আদিবাসী অধ্যুষিত এলাকায় বাড়ি বাড়ি যান স্থানীয় প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। ছিলেন জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি। অভিভাবকদের সঙ্গে কথা বলে তাঁদের সন্তানদের নতুন ক্লাসে ভর্তি করালেন তাঁরা। ভর্তি নেওয়া হল নতুন পড়ুয়াদেরও।

বীরভূম জেলা প্রশাসন সূত্রে খবর,  জেলায় মোট প্রাথমিক স্কুলের সংখ্যা ২ হাজার ৪০২। কোভিডের জন্য গত ২ বছর ধরে প্রাথমিক স্কুল বন্ধ থাকায়, অনেক অভিভাবক ছেলে-মেয়েদের স্কুলে ভর্তি করেননি। অনেকক্ষেত্রে আবার নতুন ক্লাসে পড়ুয়া ভর্তিতেও অনীহা থেকে গেছে অভিভাবকদের। এই কারণে বাড়ি বাড়ি গিয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তি প্রক্রিয়া শুরু করা হয়েছে। স্কুল খুললেই পড়ুয়াদের সেখানে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি প্রলয় নায়েক বলেন, “প্রতিটি শিক্ষক প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে দুয়ারে শিশু ভর্তি প্রক্রিয়া শুরু করে দিয়েছে । এতে প্রচুর মানুষ উপকৃত হবে, করোনা অতিমারীর ফলে অনেকেই স্কুলমুখী হচ্ছিল না । এবার কিছুটা ঘাটতি পূর্ণ হবে।’’ এদিন যেসব শিশুদের স্কুলে ভর্তি করানো হল, তাদের মিষ্টি, মাস্ক ও স্যানিটাইজারও দেন শিক্ষক-শিক্ষিকারা। একমাস ধরে চলবে এই দুয়ারে শিশু ভর্তি কর্মসূচি।

আরও পড়ুন: South 24 Parganas: যুব তৃণমূল নেতার মৃত্যুতে উত্তপ্ত উস্তি, পার্টি অফিসে তালা, পথেই শেষশ্রদ্ধা

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget