এক্সপ্লোর

South 24 Parganas: যুব তৃণমূল নেতার মৃত্যুতে উত্তপ্ত উস্তি, পার্টি অফিসে তালা, পথেই শেষশ্রদ্ধা

TMC: এসএসকেএমে মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগনার উস্তির গুলিবিদ্ধ যুব তৃণমূল নেতার। এখনও পর্যন্ত খুনের অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দলের বিধায়কের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

সুকান্ত মুখোপাধ্যায় ও জয়দীপ হালদার, উস্তি: ৬ দিনের লড়াই শেষ। শুক্রবার রাতে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগনার উস্তির গুলিবিদ্ধ যুব তৃণমূল নেতা সুজাউদ্দিন গাজির। তিনি উত্তর কুসুম অঞ্চলের যুব তৃণমূল সভাপতি ছিলেন। শনিবার রাতে নিহত নেতার দেহ গ্রামে পৌঁছলে নতুন করে উত্তেজনা ছড়ায়।

যুব নেতার পরিবার অভিযোগ করে, গত রবিবার রাতে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন সুজাউদ্দিন। বাড়ির কাছে একটি কালভার্টের সামনে গতি কমালে, রাস্তা আটকায় জনা ছয়েক দুষ্কৃতী। এরপর খুব কাছ থেকে গুলি করে হামলাকারীরা পালিয়ে যায় তারা। রক্তাক্ত অবস্থাতেই মোটরবাইক নিয়ে কোনওরকমে বাড়ি ফেরেন ৩৮ বছরের যুব নেতা। সেদিন রাতেই যুব তৃণমূল নেতাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। এখানেই মৃত্যু হয় তাঁর।

এই ঘটনায় মগরাহাট পশ্চিমের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লার দিকেই অভিযোগের আঙুল তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশ। একটি অডিও ক্লিপ প্রকাশ করে বিধায়ককেই কাঠগড়ায় তুলেছে তারা। যদিও এই ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।

মগরাহাট ১-এর ব্লক যুব তৃণমূল সভাপতি ইমরান হোসেনের অভিযোগ, ‘কিছুদিন আগে বিধায়ক ফোন করে প্রাণে মারার হুমকি দেন। সুজাউদ্দিন গাজির মৃত্যুর জন্য উনিই দায়ী। আমরা শাস্তির দাবি করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি।’

উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তৃণমূল নেতা কুতুবউদ্দিন লস্করেরও অভিযোগ, ‘আমার সঙ্গেই থাকত সুজা, তাই ওকে মেরেছে। বিধায়ক দায়ী।’

যদিও বিধায়ক এদিনও দাবি করেছেন, দুষ্কৃতীদের কাউকেই তিনি চেনেন না। তাঁর বিরুদ্ধে চক্রান্ত করেই অভিযোগ করা হচ্ছে।

শনিবার রাতে সুজাউদ্দিন গাজির দেহ পৌঁছয় গ্রামে। নতুন করে দেখা দেয় উত্তেজনা। তৃণমূল ব্লক পার্টি অফিস তালাবন্ধ থাকায় রাজ্য সড়কেই শেষশ্রদ্ধা জানানো হয় নিহত যুব নেতাকে। এই ঘটনাতেও অভিযোগ উঠেছে বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার বিরুদ্ধে।

এ বিষয়ে তৃণমূল বিধায়ক ও রাজ্য সাধারণ সম্পাদক শওকত মোল্লা বলেছেন, ‘পার্টি অফিস খোলা থাকলেই ভাল হত। কেন বন্ধ থাকল জানি না। কথা বলব।’

তবে এ বিষয়ে এখনও প্রতিক্রিয়া মেলেনি গিয়াসউদ্দিন মোল্লার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News : 'ববি কিছু জানতে পারে, আমি জানি না', অভিষেকের থেকে দূরত্ব তৈরির চেষ্টা বহু নেতার; হুলস্থূল তৃণমূলে
'ববি কিছু জানতে পারে, আমি জানি না', অভিষেকের থেকে দূরত্ব তৈরির চেষ্টা বহু নেতার; হুলস্থূল তৃণমূলে
News Live Updates: দিল্লিতে বিজেপির সদর দফতরে মুখ্যমন্ত্রী,পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে হয় আলোচনা, খবর সূত্রের
দিল্লিতে বিজেপির সদর দফতরে মুখ্যমন্ত্রী,পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে হয় আলোচনা, খবর সূত্রের
Swimmer Sayani Das: অর্থই বাধা হতে চলেছিল স্বপ্নপূরণের, অবশেষে সপ্ত সিন্ধু জয়ের লক্ষ্যে পাড়ি দিচ্ছেন সায়নী
অর্থই বাধা হতে চলেছিল স্বপ্নপূরণের, অবশেষে সপ্ত সিন্ধু জয়ের লক্ষ্যে পাড়ি দিচ্ছেন সায়নী
Mamata Banerjee: পালাবদলের পর ভাড়া নেওয়া পার্টি অফিস ছাড়তে মমতাকে ফোন ডেকোরেটিংয়ের মালিকের
পালাবদলের পর ভাড়া নেওয়া পার্টি অফিস ছাড়তে মমতাকে ফোন ডেকোরেটিংয়ের মালিকের

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২০.০৫.২০২৬)।পুষ্পা পগারপার হতেই ফলতায় খুলে গেল অত্যাচারের 'প্যান্ডোরার বাক্স'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২০.০৫.২৬): পুরসভার নোটিস থেকে জাহাঙ্গিরের 'জঙ্গলরাজ', অভিষেকের বিরুদ্ধে তৃণমূলেই পরপর বিস্ফোরণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Astrology News : ৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
Embed widget