এক্সপ্লোর

Birbhum News: 'গরুর দুধে সোনা পাওয়া যায় বলেছিলেন দিলীপ, সেই লোভেই বিজেপি-তে গিয়েছিলাম ', তৃণমূলে ফিরে যুক্তি গদাধরের

Gadadhar Hazra: ২০১৯ সালের ২৯ মে মাসে দিল্লিতে মুকুল রায়ের উপস্থিতিতে গদাধরের হাতে বিজেপির পতাকা তুলে দিয়েছিলেন কৈলাস বিজয়বর্গীয়।

পরিতোষ দাস, বীরভূম:  বঙ্গ বিজেপি-তে (West Bengal BJP) ভাঙন অব্যাহত। এ বার বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) ফিরলেন বীরভূমের (Birbhum News) নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা (Gadadhar Hazra)। শনিবার তৃণমূলে (TMC) ফিরলেন তিনি।  জোড়াফুল পতাকা হাতে তুলে নিলেন বোলপুরে তৃণমূলের একটি সভায়। গদাধরের দাবি, প্রলোভন দেখিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল বিজেপি-তে। যদিও তা নিয়ে গেরুয়া শিবিরের তরফে কটাক্ষ ছুড়ে দেওয়া  হয়েছে তাঁর উদ্দেশে।

এ বার তৃণমূলে ফিরলেন গদাধর হাজরা

তাঁর হাতে এক অনুষ্ঠানে দলীয় পতাকা তুলে দেন বোলপুরের তৃণমূল সাংসদ ও লাভপুরের বিধায়ক। দলে ফিরে গদাধর জানান, তাঁকে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এ নিয়ে যদিও কটাক্ষ করেছে বিজেপি।  

শনিবার তৃণমূলে প্রত্যাবর্তন ঘটল গদাধরের। নানুরের কীর্ণাহার ২ নম্বর অঞ্চল সম্মেলনের মঞ্চে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিলেন বোলপুরের তৃণমূল সাংসদ অসিত মাল এবং লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিত্‍ সিংহ। 

গদাধরকে দলে স্বাগত জানিয়ে অভিজিৎ বলেন, "দীর্ঘদিন ধরেই গদাধর হাজরা দলে ফেরার আবেদন জানাচ্ছিলেন। আমরা চাই দলের নিয়ম শৃঙ্খলা মেনে দলের হয়ে কাজ করবেন। দলে যাঁরা ফিরতে চাইবেন, তাঁদের ফিরিয়ে নেওয়া হবে।"

আরও পড়ুন: Saradha Chit Fund Scam: অবিলম্বে শুভেন্দুর গ্রেফতারির দাবি, সোমবার সিজিও কমপ্লেক্স অভিযান তৃণমূলের, জানালেন কুণাল

২০১৯ সালের ২৯ মে মাসে দিল্লিতে মুকুল রায়ের উপস্থিতিতে গদাধরের হাতে বিজেপির পতাকা তুলে দিয়েছিলেন কৈলাস বিজয়বর্গীয়। এ দিন তৃণমূলে ফিরে পদ্ম শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করেন গদাধর। তিনি বলেন, "বিজেপিতে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। দিলীপ ঘোষ বলেছিলেন, গরুর দুধে নাকি সোনা পাওয়া যায়। সেই সোনার লোভেই আমি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলাম। ভুলবশত তৃণমূল ছেড়ে বিজেপি-তে গিয়েছিলাম। এখন তৃণমূলের হয়েই কাজ করতে চাই।"

এ নিয়ে গদাধরকে কটাক্ষ করেছেন বিজেপি-র বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল। তাঁর কথায়, "কে বা কারা ওঁকে বিজেপি-তে যোগদান করিয়েছিলেন, তা আমার জানা নেই। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই তিনি তাঁর অস্তিত্ব হারিয়ে ফেলেছিলেন। তাই তিনি বিজেপিতে এসেছিলেন।"

তৃণমূলে ফিরেই বিজেপি-কে কটাক্ষ

২০১১ সালের বিধানসভা নির্বাচনে নানুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন গদাধর। তার পর ২০১৬-য় সিপিএম প্রার্থী শ্যামলী প্রধানের কাছে পরাজিত হন। এর পর ২০১৯-এ বিজেপিতে যোগদান করেন। তবে ২০২১-এর বিধানসভা ভোটে তাঁকে টিকিট দেয়নি বিজেপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NCPI in NDA: গতকাল সুদীপ-শুভেন্দু বৈঠক, আজই কি বিজেপির সঙ্গে মিশে যাবে এনসিপিআই?
গতকাল সুদীপ-শুভেন্দু বৈঠক, আজই কি বিজেপির সঙ্গে মিশে যাবে এনসিপিআই?
West Bengal News LIVE: শেষমুহূর্তে বাতিল দিল্লির বৈঠক, রাতে নবান্নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুদীপ
শেষমুহূর্তে বাতিল দিল্লির বৈঠক, রাতে নবান্নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুদীপ
SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার

ভিডিও

Dharmatala NEET Protest: কীভাবে পুলিশের উপর হামলা? পুনর্নির্মাণে ৫ অভিযুক্তকে খালি পায়ে ঘোরাল পুলিশ
TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget