এক্সপ্লোর

Birbhum News: প্রবল বৃষ্টিতে দ্বারকার জলে ডুবল তারাপীঠ মহাশ্মশান

Weather Update:বৃষ্টির দাপটে ফুলে ফেঁপে উঠেছে জেলার নদীগুলি। তার জেরেই নানা জায়গায় ঢুকে পড়েছে জল।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: নিম্নচাপ আর মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় বৃষ্টিতে জেরবার দক্ষিণবঙ্গ। এর মধ্যে বীরভূমের অবস্থা এখন তথৈবচ। জেলার নানা প্রান্তে বৃষ্টির জল জমে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টির দাপটে ফুলে ফেঁপে উঠেছে জেলার নদীগুলি। তার জেরেই নানা জায়গায় ঢুকে পড়েছে জল।    

বীরভূমের তারাপীঠে মহাশ্মশান ডুবে গিয়েছে দ্বারকা নদীর জলে। ভারী বৃষ্টির কারণে সোমবার সকাল থেকে দ্বারকা নদীর জল বাড়তে শুরু করে। এর পরেই শ্মশানে জল ঢুকে যায়। কাঠ দিয়ে যেখানে মৃতদেহ পোড়ানো হয় তা বন্ধ রয়েছে। তবে বৈদ্যুতিক চুল্লি চালু আছে। তারাপীঠ থেকে আটলা যাওয়ার রাস্তায় দ্বারকা নদীর জল ঢুকে গিয়েছে। রাস্তা ডুবে যেতেই যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে।

অন্যদিকে তিলপাড়া জলাধার থেকে সাড়ে সাত হাজার কিউসেক জল ছাড়া হল। বক্রেশ্বর নদীর জল বাড়তেই ডুবে গেল বোলপুরে আমোদপুর রাস্তা। যান চলাচল বন্ধ। তিলপাড়া জলাধার থেকে সাড়ে সাত হাজার কিউসেক জল ছাড়া হওয়ায় এর ফলে ময়ূরেশ্বর নদীর জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছে। এই ভাবে লাগাতার বৃষ্টি হলে একাধিক এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বক্রেশ্বর নদীর জল বাড়তেই ডুবে গেল বোলপুরে আমোদপুর রাস্তা। যান চলাচল বন্ধ।

অন্যদিকে কংকালীতলায় কংকালী মায়ের গর্ভগৃহে কোপাই নদীর জল ঢুকে গিয়েছে। মন্দিরে পুজো বন্ধ। অস্থায়ী ভাবে শিব মন্দিরের ভিতরে পুজো চলছে। পূর্নার্থীদের মন্দিরে প্রবেশ বন্ধ করা হয়েছে। রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর জলমগ্ন।

লাগাতার বৃষ্টিতে জলমগ্ন রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর। হাসপাতালে মূল গেটে  এক হাঁটু জল জমে গিয়েছে। বাধ্য হয়ে জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে রোগী থেকে রোগীর পরিবারে লোকজনদের। নিকাশি সমস্যার জন্য জল জমছে বলে জানা গিয়েছে।

দক্ষিণবঙ্গে দুর্যোগ:
নিম্নচাপ আর মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় দক্ষিণ ২৪ পরগনা জেলায় দুর্যোগ অব্যাহত। সকালে ঝড়ের দাপট আরও বেড়েছে। ভারী বৃষ্টির পাশাপাশি, ঘণ্টায় ৪৫-৫৫ কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া। নদী ও সমুদ্র উত্তাল থাকায় আজও মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। এর মধ্যেই আগামীকাল ষাঁড়াষাঁড়ির কটাল। জলস্তর বাড়লে সুন্দরবনের দুর্বল মাটির বাঁধগুলি ভেঙে পড়ার আশঙ্কা। কোথাও কোথাও ইতিমধ্যেই বাঁধে ধস নেমেছে, ফাটল দেখা দিয়েছে। আতঙ্কিত উপকূলবর্তী এলাকার বাসিন্দারা। এই পরিস্থিতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। বিপর্যয় মোকাবিলার সঙ্গে যুক্ত সমস্ত দফতরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: বৈঠকের জন্য কোন ৩ শর্ত দিল ডাক্তাররা? একমাত্র কোন শর্ত মানল রাজ্য?

সেরা শিরোনাম

Samik Bhattacharya: চলচ্চিত্র উৎসবে 'বিজেপি জিন্দাবাদ' স্লোগান, বিরক্ত শমীক ভট্টাচার্য, চাইলেন ক্ষমাও
চলচ্চিত্র উৎসবে 'বিজেপি জিন্দাবাদ' স্লোগান, বিরক্ত শমীক ভট্টাচার্য, চাইলেন ক্ষমাও
West Bengal News Live: ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
Weather Alert: সপ্তাহের শুরুতেই ১০ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, সোমবার বানভাসি দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ?
সপ্তাহের শুরুতেই ১০ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, সোমবার বানভাসি দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ?
Delhi Building Collapse: দিল্লিতে ভেঙে পড়ল ৫ তলা বাড়ি, বহুতলে ছিল ছাত্রদের মেস, ধ্বংসস্তূপে অন্তত ৫০ জনের আটকে থাকার আশঙ্কা
দিল্লিতে ভেঙে পড়ল ৫ তলা বাড়ি, বহুতলে ছিল ছাত্রদের মেস, ধ্বংসস্তূপে অন্তত ৫০ জনের আটকে থাকার আশঙ্কা

ভিডিও

Humayun Kabir | ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ, আগামীকালই থানায় হাজিরা
Train News Update | নিউ ফরাক্কার বিপর্যস্ত লাইনে মেরামতির পর ধীরে ধীরে ছন্দে ফিরছে রেল পরিষেবা
Bankura News | বাঁকুড়ার জয়পুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হল ৪ জনের | ABP ANANDA LIVE
BJP vs ISF Clash : জীবনতলায় বিজেপি ও ISF-এর মুখোমুখি সংঘর্ষ, জখম ৯; পরিস্থিতি তপ্ত |ABP Ananda
Dengue News | আরও বাড়ল রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সংখ্যা বেড়ে সাড়ে ৪হাজারেরও বেশি মানুষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget