এক্সপ্লোর

Birbhum News: কাটা পড়ল শিশু, সোনামুখী-সহ ৩৩ গাছ, বীরভূমে নির্বিচারে বৃক্ষনিধনের অভিযোগ

Tree Cutting: দেউচা পাঁচামি কয়লাখনি প্রকল্প নিয়ে বিতর্কের মাঝেই এবার সরকারি গাছ বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল বীরভূমের মহম্মদবাজারে।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: পরিবেশ আইনকে (Environment Law) বুড়ো আঙুল দেখিয়ে বীরভূমের (Birbhum News) মহম্মদবাজারে জাতীয় সড়কের ধারে বৃক্ষ নিধন (Tree Cutting)। বিজেপির (BJP) অভিযোগ, দুই তৃণমূল (TMC) নেতার মদতে সরকারি গাছ কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। বন দফতরের কাছে অভিযোগ দায়ের হয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

বীরভূমে এ বার নির্বিচারে গাছ কেটে বিক্রির অভিযোগ

দেউচা পাঁচামি কয়লাখনি প্রকল্প নিয়ে বিতর্কের মাঝেই এবার সরকারি গাছ বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল বীরভূমের মহম্মদবাজারে। সেখানে বড় গাছের কেটে নেওয়া গুঁড়ি পড়ে থাকতে দেখা গিয়েছে। অভিযোগ, পুজো শেষ হতেই প্রশাসনের ঢিলেঢালা নজরদারির সুযোগ নিয়ে কেটে ফেলা হয়েছে শিরীষ, শিশু, সোনাঝুরি-সহ ৩৩টি গাছ। 

মহম্মদবাজার থেকে দেউচা যাওয়ার পথে ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে নির্বিচারে সরকারি গাছ কেটে ফেলা হয়েছে। কিন্তু গাছ কাটল কারা? স্থানীয়দের দাবি, বেআইনিভাবে গাছ কাটায় অভিযুক্ত গ্রামেরই দুই প্রভাবশালী ব্যক্তি। 

স্থানীয় এক বাসিন্দা, দীনবন্ধু কর্মকার সংবাদমাধ্যমে বলেন, "পুজোর সময় প্রশাসনের নজরদারি ঢিলেঢালা ছিল...গ্রামের দু’জন ক্ষমতাশালী ব্যক্তির নেতৃত্বে ৩৩টা সরকারি গাছ কাটা হয়।" যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন দুই অভিযুক্ত। 

আরও পড়ুন: Anubrata Mandal: হাওয়ালা মাধ্যমে টাকার লেনদেন! ভাগ যেত BSF, পুলিশ,নেতাদের কাছে, আদালতে সিবিআই

গাছ কাটায় অভিযুক্ত আশুতোষ গড়াই বলেন, ""আমি জানি না...কারা গাছ কেটেছে সেটাও বলতে পারব না।" অন্য অভিযুক্ত রবীন মণ্ডল আবার বলেন, "কয়েকটি ক্লাব পুজোর সময় গাছ কেটেছে বিক্রি করেছে বলে জেনেছি...অভিযোগকারীরাই গাছ কেটেছে।"

আর এই সবুজ-নিধন নিয়ে শুরু হয়েছে রাজনীতি। বিজেপি-র বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, "দুই তৃণমূল নেতার নেতৃত্বে গাছ কাটা হয়েছে...দীর্ঘদিন ধরে এটা চলছে...আগেও অভিযোগ উঠেছে।" অন্য দিকে, বীরভূমে তৃণমূলের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, "তৃণমূলের সঙ্গে গাছ কাটার যোগ নেই।"

গাছ কাটা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা, তৃণমূলকে দোষারোপ বিজেপি-র

অভিযোগ পেয়ে এলাকা পরিদর্শন করেন বন দফতরের আধিকারিকরা। বীরভূম জেলার বনাধিকারিক দেবাশিস প্রধান বলেন, "বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।" তবে শুধু আশ্বাসে আর স্বস্তি পাচ্ছেন না গ্রামবাসীরা। সবুজ ধ্বংসের প্রতিবাদে মহম্মদবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁরা। 

সেরা শিরোনাম

West Bengal News Live : নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
Anubrata Mondal : ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...
ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...

ভিডিও

Suvendu Adhikari: বিদ্যাসগরের জন্মস্থানে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Saltlake Stadium: ৩ অক্টোবর সল্টলেক স্টেডিয়ামে ভারত-ব্রাজিল ম্যাচে নিরাপত্তার কড়াকড়ি
South Point School: সাউথ পয়েন্ট স্কুলের ক্লাসরুমেই রক্তারক্তি!
Humayun Kabir: রেজিনগরের বাসিন্দাকে নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনে হুমায়ুন
Rahul Gandhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget