এক্সপ্লোর

Birbhum : তিন দিন পার, ড্রোন উড়িয়ে শুরু নানুরের নিখোঁজ তৃণমূল নেতার খোঁজ

TMC Leader Missing : নানুর, লাভপুর ও কীর্ণাহারের ওসিদের নিয়ে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : তিন দিন পার হতে চলল, কিন্তু এখনও খোঁজ নেই নানুরের নিখোঁজ তৃণমূল নেতা (TMV) শেখ বাবুলালের। শুক্রবার বিকেলে মোবাইল কিনতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন, তারপর থেকেই খোঁজ মিলছে না তাঁর। সোমবার সকালে ঠিক যেখান থেকে তৃণমূল নেতা নিখোঁজ হয়েছিলেন, সেখানে ড্রোন উড়িয়ে (drone surveillance) শুরু হয়েছে তল্লাশি। মাঠে নেমে কার্যত তন্নতন্ন করে সেই এলাকার তল্লাশিতে নেমেছেন সিভিক ভলান্টিয়াররা।

পুলিশ (Police) সূত্রে খবর, যে এলাকা থেকে শেখ বাবুলাল নিখোঁজ হয়েছেন, সেই এলাকা ভাল করে তল্লাশি করে সূত্রের খোঁজ করছেন তাঁরা। ইতিমধ্যে পুলিশি ব্যর্থতার অভিযোগে রবিবার নানুরের বাসাপাড়া ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখায়  তৃণমূল নেতার পরিবার ও গ্রামবাসীরা। যার পরই গতি পেয়েছে তল্লাশি অভিযান। নানুর, লাভপুর ও কীর্ণাহারের ওসিদের নিয়ে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

শুক্রবার থেকে নিখোঁজ

শুক্রবার বিকেল ৪টে নাগাদ নানুরের সিধাইয়ের তৃণমূলের বুথ সভাপতি শেখ বাবুলাল বাড়ি থেকে বেরিয়েছিলেন নতুনহাটে গিয়ে মোবাইল কিনবেন বলে। পরিবারের দাবি, এরপর থেকেই বাবুলালের হদিশ নেই! শুক্রবার রাত ১০টায় পুলিশের ফোনে তাঁরা জানতে পারেন, সিধাই থেকে সাড়ে ৩ কিলোমিটার দূরে বাঁশপাড়ার কাছে টিকুড়ি মোড়ে রাস্তার পাশে উদ্ধার হয়েছে বাবুলালের মোবাইল ফোন ও বাইক। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল নেতার অন্তর্ধানে উৎকণ্ঠা বেড়েছে পরিবারের! যারপরই পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখান তাঁরা।

রাজনৈতিক চাপানউতোর

নিখোঁজ তৃণমূল নেতা শেখ বাবুলালের বৌদি তথা থুপসরা পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য বুলু বিবির অভিযোগ, গ্রামে একটা এংশ সিপিএম আছে। এই ঘটনার সঙ্গে সিপিএম যুক্ত থাকতে পারে। আমার সব কাজ দেখত বাবুলাল। ক্ষোভ-বিক্ষোভ ছিল। তৃণমূল নেতা ও বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খানও বলেছেন, পিছনে রাজনীতি আছে। গ্রামে বেশ কিছু সিপিএম কর্মী আছে। পুলিশ তদন্ত করছে। আমরা চাই দ্রুত শাস্তি পাক। 

পাল্টা অভিযোগ উড়িয়ে এই ঘটনার নেপথ্যে শাসকের কোন্দলের দিকে আঙুল তুলেছে সিপিএম। বীরভূমের সিপিএম জেলা সম্পাদক গৌতম ঘোষ বলেছেন, 'অভিযোগ মিথ্যা কারণ এইসব এলাকায় তৃণমূলের দাপট। সিপিএম করার সাহস করা আছে? তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।'

আরও পড়ুন- বিজেপিরই পাশে মতুয়ারা? 'রাজ্য নেতৃত্ব বলবে', শান্তনু মন্তব্যে অস্বস্তি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Election Commission on Richa Ghosh: কেন চূড়ান্ত তালিকায় নাম নেই বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষের? স্পষ্ট করল নির্বাচন কমিশন!
কেন চূড়ান্ত তালিকায় নাম নেই বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষের? স্পষ্ট করল নির্বাচন কমিশন!
India vs West Indies Live: সেমিফাইনালের টিকিট পেতে ৪২ বলে ৭৫ রান চাই ভারতের, ভরসা সঞ্জু, লাইভ আপডেট
সেমিফাইনালের টিকিট পেতে ৪২ বলে ৭৫ রান চাই ভারতের, ভরসা সঞ্জু, লাইভ আপডেট
Suvendu Adhikari: ভোটমুখী পশ্চিমবঙ্গে এবার পথে BJP, 'পরিবর্তন যাত্রা'-তে শুভেন্দুর মুখে 'বদলা ও 'বদল'!
ভোটমুখী পশ্চিমবঙ্গে এবার পথে BJP, 'পরিবর্তন যাত্রা'-তে শুভেন্দুর মুখে 'বদলা ও 'বদল'!
Mamata Banerjee: SIR-এ নাম বাদের প্রতিবাদ, ৬ মার্চ মেট্রো চ্যানেলে ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়
SIR-এ নাম বাদের প্রতিবাদ, ৬ মার্চ মেট্রো চ্যানেলে ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Kalyan Banerjee: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরে কাজ পেলেন এক দৃষ্টিহীন দাবাড়ু
Kolkata Ink: ২ দিন ব্য়াপী কর্মশালার আয়োজন করল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতা
T20 WORLD CUP 2026। ইডেনে মরণ-বাঁচন ম্যাচে আজ চমক ভারতের একাদশে? কী নকশা সাজাচ্ছেন গম্ভীর
IND VS WI: সপ্তাহান্তে ইডেনে 'কোয়ার্টার ফাইনাল',ভারত না ওয়েস্ট ইন্ডিজ় মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কোন দল?
Cost Conference: ইস্টার্ন ইন্ডিয়া রিজিওনাল কাউন্সিল অফ কস্ট অ্যাকাউন্টেন্টের বিশেষ আয়োজন

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price: সোনার দাম আকাশ ছুঁয়েছে, কিন্তু সবচেয়ে বেশি সোনা কেনে কোন দেশ জানেন কি?
সোনার দাম আকাশ ছুঁয়েছে, কিন্তু সবচেয়ে বেশি সোনা কেনে কোন দেশ জানেন কি?
Abhishek Banerjee: 'কমিশনের উপর ভরসা নেই সুপ্রিম কোর্টের', 'বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে', বিস্ফোরক অভিষেক!
'কমিশনের উপর ভরসা নেই সুপ্রিম কোর্টের', 'বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে', বিস্ফোরক অভিষেক!
Ayatollah Ali Khamenei: ‘ন্যায়বিচার আদায় করে আনব’, আয়াতোল্লার মৃত্যুতে ঘোষণা ইরানের, জানাল, মাথা নোয়ানোর প্রশ্নই নেই
‘ন্যায়বিচার আদায় করে আনব’, আয়াতোল্লার মৃত্যুতে ঘোষণা ইরানের, জানাল, মাথা নোয়ানোর প্রশ্নই নেই
West Bengal News: মার্চের শুরুতেই তৎপর কমিশন, রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে সোম-মঙ্গল বৈঠকে ফুল বেঞ্চ
মার্চের শুরুতেই তৎপর কমিশন, রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে সোম-মঙ্গল বৈঠকে ফুল বেঞ্চ
Ayatollah Ali Khamenei Death: মসজিদে লাল পতাকা ওড়াল ইরান, আয়াতোল্লার মৃত্যুতে থমথমে গোটা দেশ, কী বার্তা তেহরানের?
মসজিদে লাল পতাকা ওড়াল ইরান, আয়াতোল্লার মৃত্যুতে থমথমে গোটা দেশ, কী বার্তা তেহরানের?
Daily Astrology: দোলের আগেই সুখবর বৃশ্চিক-সহ এই ৬ রাশির জাতকদের জন্য ! বিশেষ যোগে পা, নতুন চাকরি পাবেন, অর্থপ্রাপ্তিরও সম্ভাবনা
দোলের আগেই সুখবর বৃশ্চিক-সহ এই ৬ রাশির জাতকদের জন্য ! বিশেষ যোগে পা, নতুন চাকরি পাবেন, অর্থপ্রাপ্তিরও সম্ভাবনা
Financial Changes :  রান্নার গ্যাসের দাম থেকে রেল যাত্রা.. ১ লা মার্চ থেকে বদলে যাচ্ছে এই নিয়মগুলি
রান্নার গ্যাসের দাম থেকে রেল যাত্রা.. ১ লা মার্চ থেকে বদলে যাচ্ছে এই নিয়মগুলি
PM Matri Vandana Yojana : ৫,০০০ থেকে ১১,০০০ টাকা পর্যন্ত সরকারি সাহায্য, এই স্কিমে পাবেন মহিলারা
৫,০০০ থেকে ১১,০০০ টাকা পর্যন্ত সরকারি সাহায্য, এই স্কিমে পাবেন মহিলারা
Embed widget