এক্সপ্লোর

Shatanu Thakur : বিজেপিরই পাশে মতুয়ারা? 'রাজ্য নেতৃত্ব বলবে', শান্তনু মন্তব্যে অস্বস্তি

Matua Community : বাংলায় প্রায় ২ কোটি ৮৭ লক্ষ মানুষ নমঃশূদ্র সম্প্রদায়ের। যার সিংহভাগই মতুয়া। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজ্যের ১০২টি বিধানসভা কেন্দ্রে মতুয়াদের প্রভাব আছে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : আগামী পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) কি বিজেপির পাশে থাকবে মতুয়ারা? প্রশ্নের উত্তরে দলের অস্বস্তি বাড়ালন কেন্দ্রীয় মন্ত্রী ও বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। মতুয়া সমর্থন নিয়ে দায় ঠেললেন রাজ্য নেতৃত্বের ঘাড়ে। অন্যদিকে, মতুয়ারা আগামী ভোটে তাদের সমর্থন করবে বলে দাবি করেছে তৃণমূল (TMC)।

অস্বস্তি বাড়ালেন শান্তনু ঠাকুর

পঞ্চায়েত ভোটের আগে ফের বিজেপির অস্বস্তি বাড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী ও বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। পঞ্চায়েত নির্বাচনে মতুয়ারা বিজেপির পাশে থাকবে জানতে চাইলে তিনি বলেছেন, 'এর উত্তর বিজেপি রাজ্য নেতৃত্বই ভাল দিতে পারবে'। পাল্টা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেছেন, 'মতুয়ারা ঠিক করবে তাঁরা কাকে সমর্থন করবে।'

আগেও ক্ষোভ প্রকাশ

চলতি বছরের শুরুতে নতুন জেলা কমিটি নিয়ে বিজেপির অন্দরে বিদ্রোহের পারদ তুঙ্গে ওঠে। নতুন কমিটিতে মতুয়া সম্প্রদায়ের (Matua Community) জনপ্রতিনিধিদের গুরুত্ব না দেওয়ার অভিযোগ ওঠে। যা নিয়ে রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন শান্তনু ঠাকুর। 

সম্প্রতি বিজেপির কর্মসূচিতে তেমনভাবে দেখা যায়নি শান্তনু ঠাকুরকে। তবে রাজ্য বিজেপির কোর কমিটিতে জায়গা পেয়েছেন তিনি। এই অবস্থায় প্রশাসন সূত্রে খবর, আগামী বছরের ফেব্রুয়ারি বা এপ্রিল মাসে রাজ্যে পঞ্চায়েত ভোট হতে পারে। এদিকে, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর (Mamata Bala Thakur) বলেছেন, 'মতুয়ারা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশেই থাকবেন, কারণ এনআরসি (NRC), সিএএ (CAA) নিয়ে যে কথা  বলেছিল তা তারা রাখতে পারেনি।'

মতুয়া ভোট-ব্যাঙ্ক

বাংলায় প্রায় ২ কোটি ৮৭ লক্ষ মানুষ নমঃশূদ্র সম্প্রদায়ের। যার সিংহভাগই মতুয়া। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজ্যের ১০২টি বিধানসভা কেন্দ্রে মতুয়াদের প্রভাব আছে। যার মধ্যে ৩১ টি সংরক্ষিত আসনে কার্যত নিয়ন্ত্রকের ভূমিকা নেয় মতুয়া ভোটব্যাঙ্ক। কিন্তু সেই ভোট ব্যাঙ্ক থাকবে কোন দিকে?  

গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে নাগরিকত্ব দেওয়ার কথা বলে মতুয়াদের ঢালাও সমর্থন পেয়েছিল বিজেপি। ২০২১-এর বিধানসভা ভোটে বনগাঁর ৭টি আসনের মধ্যে স্বরূপনগর ছাড়া সবকটি আসনেই গেরুয়া ঝড় ওঠে। কিন্তু এবার পঞ্চায়েত ভোটে কী হবে, সেটাই দেখার। 

আরও পড়ুন- 'সূর্য-বদল'! হ্যাক সূর্যকান্ত মিশ্রের ফেসবুক পেজ

সেরা শিরোনাম

Nabanna: প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে অজ্ঞাত পরিচয় মহিলা, নয়াদিল্লি থেকে গ্রেফতার
প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে অজ্ঞাত পরিচয় মহিলা, নয়াদিল্লি থেকে গ্রেফতার
West Bengal News Live: দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর
দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর
Rejinagar By Elections: রেজিনগরের সভা থেকে মমতাকে আক্রমণ শুভেন্দুর, বললেন, ‘গরুর গাড়ির হেডলাইট, নাম ও নিশান থাকবে না’
রেজিনগরের সভা থেকে মমতাকে আক্রমণ শুভেন্দুর, বললেন, ‘গরুর গাড়ির হেডলাইট, নাম ও নিশান থাকবে না’
Gyanesh Kumar: ‘৪০০০ ইভিএম পুড়িয়েছে, মাস্টারমাইন্ড বিজেপি’, অভিষেককে পাশে নিয়ে আক্রমণ শানালেন মমতা, দিল্লিতে সাংবাদিক বৈঠক
‘৪০০০ ইভিএম পুড়িয়েছে, মাস্টারমাইন্ড বিজেপি’, অভিষেককে পাশে নিয়ে আক্রমণ শানালেন মমতা, দিল্লিতে সাংবাদিক বৈঠক

ভিডিও

Anubrata Mondal |
West Bengal New Syllabus Row | ভারতের 'দর্শন-গৌরব'কে তুলে ধরতে পাঠ্যক্রমে একাধিক বদল
West Bengal New Syllabus Row | সব স্তরের পাঠ্যক্রমে 'শ্য়ামাপ্রসাদ'কে নিয়ে প্রবন্ধ, জানিয়ে দিলেন সিলেবাস কমিটির চেয়ারম্যান
Kunal Ghosh |
Snehasis Chakraborty | স্থানীয় বাসিন্দা কিংবা কৃষক নন, তাও কীভাবে ১ কোটি টাকা ঋণ নিলেন প্রাক্তন পরিবহনমন্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget