এক্সপ্লোর

Birbhum News : স্কুল চলাকালীন মাইক বাজিয়ে বিজয়া সম্মিলনী ! হাতজোড় করে ক্ষমা চাইলেন তৃণমূল বিধায়ক

TMC : ক্ষমা চেয়ে নেওয়ার পাশাপাশি স্কুল খোলা থাকার কথা না জানার কথা জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম - রামপুরহাটে (Rampurhat) স্কুল চলাকালীন স্কুল চত্বরে মাইক বাজিয়ে বিজয়া সম্মিলনী করার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। এই ঘটনা সামনে আসতেই সমালোচনার মুখে পড়েছ শাসক দল। সরব হয়েছেন বিরোধীরা। চাপে পড়ে এবার স্কুলে গিয়ে প্রধান শিক্ষিকার কাছে হাত জোর করে ক্ষমা চাইলেন রামপুরহাটের তৃণমূল বিধায়ক তথা ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় (Asis Banerjee)। তিনি জানিয়েছেন, স্কুল খোলা আছে তা তিনি জানতেন না। তাহলে কোন ভাবেই এভাবে সম্মেলন আয়োজন করা হত না।

গত শুক্রবারের ঘটনা ঘিরে মূল অভিযোগ। সেদিন সকাল ১১ টা থেকে রামপুরহাট উচ্চ বালিকা বিদ্যালয়ে রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান শুরু হয়। জেলার দুই সাংসদ, শতাব্দী রায় ও অসিত মাল ছাড়াও সেখানে ছিলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র জেলা সভাপতি ত্রিদিব ভট্টাচার্য, রামপুরহাট শহর তৃণমূল সভাপতি তথা পুরপ্রধান সৌমেন ভকত, দলের রামপুরহাট ১ ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি প্রমুখ। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শাসক দলের নেতারা যখন মাইকে বক্তৃতা করছিলেন, তখন ওই স্কুলেরই ভিতরে থাকা নিম্ন বুনিয়াদি বালিকা বিদ্যালয়ে উপস্থিত ছিল ১৭২ জন ছাত্রী। ক্লাস চলছিল ওই খুদে পড়ুয়াদের। ছিলেন শিক্ষিকারা। নেতারা একদিকে তাঁদের বক্তব্য যখন রাখছেন, তখন উল্টোদিকে গমগম করছিল শ্রেণিকক্ষ। নেতাদের বক্তব্য রাখার পর স্কুলেই খিচুড়ি, আলুর দম, তরকারি ও চাটনি সহযোগে খাওয়া-দাওয়ার পরে বিজয়া দুপুর ২ টো নাগাদ। সম্মিলনীর অনুষ্ঠান যখন শেষ হয় কয়েক ঘণ্টা পরে।

স্কুল চলা সত্ত্বেও এভাবে মাইক বাজিয়ে বিজয়া সম্মিলনী চলার মাঝে কোনও অভিযোগ করলেন না কেন ? জানতে চাইলে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মমতা মণ্ডলের যুক্তি, “সকলেই তো জানেন, স্কুল খোলা আছে। আমাদের কী করার আছে বলুন?' মাইকের আওয়াজে বিরক্ত হলেও সব শিক্ষিকাই নীরবই ছিলেন। আর গোটা ঘটনা নিয়ে বিরোধীদের কটাক্ষের পর স্কুলে গিয়ে প্রধান শিক্ষিকার কাছে হাতজোড় করে ক্ষমা চাওয়ার পরে আশিস বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য,  'স্কুলের ভিতরে আর একটি স্কুল চালু রয়েছে, তা একদমই খেয়াল ছিল না। আমাদের ভুল হয়েছে। ভুল স্বীকার আমি শিক্ষিকাদের কাছে ক্ষমা চেয়েছি।'

আরও পড়ুন- বেপরোয়া অটোচালকের ধাক্কা সাইকেলে, প্রতিবাদ করলে থানার অদূরে মেরে ফাটিয়ে দেওয়া হল মাথা

 

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget